২২ কুরআন পড়ো জীবন গড়ো একক । তিনি সর্বশক্তিমান, সকল ক্ষমতার উৎস । তোমরা তাকে এক ও একক বলে বিশ্বাস করো । ৩. মৃত্যুর পর আল্লাহ তোমাদের পূণরায় জীবিত করবেন । এ পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিয়ামত অনুষ্ঠিত হবে। সেদিন সব মানুষকে একত্রিত করা হবে। আল্লাহ সেখানে মানুষের পৃথিবীর বিশ্বাস ও কাজের হিসাব নেবেন, বিচার করবেন । পৃথিবীতে যারা আল্লাহর দাসত্ব করেছে, তাদেরকে পুরস্কার হিসেবে চিরসুখের জান্নাত দান করবেন । আর যারা আল্লাহর হুকুম অমান্য করেছে, তাদেরকে কঠিন শাস্তির জাহান্নামে নিক্ষেপ করবেন। তোমরা মরণের পরের এই জীবন ও জগতকে বিশ্বাস করো । 8. আল্লাহ মানুষকে তার সৃষ্টির উদ্দেশ্য এবং তার কল্যাণ ও সাফল্যের পথ জানাবার জন্যে মানুষের মধ্য থেকেই নবী রসূল নিযুক্ত করেছেন। হযরত মুহাম্মদ সর্বশেষ রসূল । তোমরা তাকে আল্লাহর রসূল মেনে নাও । ৫. আল্লাহ মানব জাতির জীবন যাপনের পথ নির্দেশ হিসেবে মুহাম্মদ (সা) এর প্রতি আল কুরআন নাযিল করেছেন। তোমরা এটাকে আল্লাহর কিতাব হিসেবে বিশ্বাস করো। ৬. মহাবিশ্ব পরিচালনার কাজে আল্লাহর কর্মচারী হলো, ফেরেশতারা । আল্লাহর নির্দেশে তারা মানুষের সমস্ত কাজ কর্ম, কথাবার্তা এবং চিন্তা ও বিশ্বাস রেকর্ড করে তাদেরকে বিশ্বাস করো। এগুলো হলো মানুষের প্রতি কুরআনের বিশ্বাসগত আহবান । আর মানুষের প্রতি কুরআনে কর্মগত আহবান হলো, হে মানুষ ৪ ১. তোমরা শুধুমাত্র এক আল্লাহর দাসত্ব করো । তিনি যা নির্দেশ দিয়েছেন তা করো এবং যা নিষেধ করেছেন তা পরিহার করো । ২. তোমরা আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব ও আনুগত্য করোনা । আর কারো হুকুম পালন করোনা । ৩. তোমরা আল্লাহর রসূলের আনুগত্য করো এবং আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে তার অনুসরণ ও অনুকরণ করো । তাকে আদর্শ হিসেবে মেনে নাও । তিনি যা করতে বলেছেন তা করো এবং যা যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো । 8. তোমরা কুরআনকে জীবন ব্যবস্থা হিসেবে মেনে নাও এবং এর পথ নির্দেশের ভিত্তিতে জীবন যাপন করো। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।