কুরআন পড়ো জীবন গড়ো ২১ প্রতিটি কথা, প্রতিটি বাণী, প্রতিটি বক্তব্য, প্রতিটি তথ্য, প্রতিটি তত্ব, প্রতিটি সংবাদ, প্রতিটি খবর, প্রতিটি ভবিষ্যতবাণী এবং এতে বর্ণিত প্রতিটি ঘটনা অকাট্য সত্য । এই মহাগ্রন্থের মূল বিষয়বস্তু হলো ‘মানুষ’ । কিসে মানুষের ভালো আর কিসে মানুষের মন্দ? কোন্টা মানুষের কল্যাণের পথ আর কোন্্টা অকল্যাণের? কিসে মানুষের লাভ আর কিসে তার ক্ষতি? কোন্টা মানুষের ধ্বংসের পথ আর কোন্টা মুক্তির? কোন্টি শাস্তির পথ আর কোন্টি পুরস্কারের? কোন্টি মানুষের সৃষ্টা মহান আল্লাহর সত্তুষ্টি লাভের পথ আর কোন্টি তার অসম্তষ্টির পথ? কুরআনের সব কথা এই লক্ষ্য বিষয়কে কেন্দ্র করেই আলোচিত হয়েছে। প্রতিটি বক্তব্যের সাথে সাথে কুরআন মানুষকে এই লক্ষ্যের দিকে আহ্বান জানিয়েছে । লক্ষ্যে পৌছুবার উপায় সম্পর্কে ম্যাসেজ দিয়েছে এবং লক্ষ্য অর্জন করার পথে ধাবিত হতে বলেছে। কুরআন মানুষের জন্যেই অবতীর্ণ করা হয়েছে। মানুষের প্রতি কুরআনের মূল আহবান হলো, হে মানুষ! তোমাদেরকে একমাত্র আল্লাহর দাসত্ব করার জন্যেই সৃষ্টি করা হয়েছে। সুতরাং তোমরা শুধুমাত্র এক আল্লাহর দাসত্ব করো, শুধু তারই আনুগত্য করো এবং শুধুমাত্র তারই হুকুম মেনে চলো । কেবলমাত্র এতেই রয়েছে তোমাদের ইহকাল ও পরকালের কল্যাণ, শাস্তি, মুক্তি ও সাফল্য । আল্লাহর দাসত্বের উপায় এবং তার দাসত্বের মাধ্যমে কল্যাণ ও সাফল্য লাভের জন্যে কুরআন আরো কতিপয় বিষয়ের প্রতি আহবান জানিয়েছে। তুমি কি সে বিষয়গুলো জানতে চাও? ফাতিমাও সে বিষয়গুলো জানতে চেয়েছিল । আমি ওকে বলেছিলাম, এই বিষয়গুলো দুই প্রকার $ ক. বিশ্বাসগত এবং খ. কর্ম্গত । মানুষের প্রতি কুরআনে বিশ্বাসগত আহ্বানগুলো হলো, হে মানুষ $ ১. তোমরা এবং এই মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়নি, এর পেছনে রয়েছেন একজন মহাবিজ্ঞ, মহা শক্তিধর সৃষ্টা, তিনিই আল্লাহ । তোমরা তীর প্রতি ঈমান আনো । তাকে বিশ্বাস করো। ২. আল্লাহ এক! তার কোনো অংশীদার নেই । তার সমকক্ষও কেউ নেই । তাঁর কোনে সন্তান নেই এবং তিনিও কারো সন্তান নন । তিনি এক, Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।