জানো কুরআন মানো কুরআন 6 কুরআন কি? কুরআনের মূল নাম হলো £ঃ আল কিতাব । আল কিতাব মানে- মহাগ্রন্থ বা আল্লাহর কিতাব । ‘কুরআন' আল কিতাবের ভাববাচক বা ক্রিয়াবাচক নাম । এটি আল কিতাবের ‘ডাক নাম’ বা ‘নিক নেমে' পরিণত হয়েছে। এ নাম এতো পরিচিত হয়েছে যে, পৃথিবীর মানুষ আল্লাহর কিতাবকে ‘আল কুরআন!’ বলেই জানে । ‘কুরআন’ শব্দটি গঠিত হয়েছে ‘কারআ' ‘ইয়াক্রাউ’ ক্রিয়া থেকে । এ ক্রিয়া পদটির মূল অর্থ হলো, পড়া বা পাঠ করা । কোনো ক্রিয়া থেকে যখন ক্রিয়াবাচক নাম গঠিত হয়, তখন তার কি অর্থ হয় জানো? তখন তার অর্থ হয়- এ নামের মধ্যে এ ক্রিয়াটি পূর্ণ মাত্রায় বিদ্যমান । এক ডাক্তারের ঘটনা শুনো । এক শহরে ছিলেন সুজাত আলী নামে এক ডাক্তার । সার্জিকেল অপারেশনে ছিলেন তিনি খুবই দক্ষ ও সফল । অপারেশনের প্রয়োজন হলে লোকেরা তার কাছেই যেতো । এ শহরে যাদের অপারেশনের প্রয়োজন হতো, তারা ডাক্তার সুজাত আলী ছাড়া অন্য কোনো ডাক্তারের কথা চিন্তাই করতো না । ফলে দিন রাত তাকে অপারেশনের কাজে ব্যস্ত থাকতে হতো । অপারেশনের কাজ করতে করতে তিনি এঁ শহরে ‘মিঃ অপারেশন’ নামে খ্যাতি লাভ করেন। তার এই নাম এতোই সুপরিচিত হয়ে পড়ে যে, তার আসল নাম চাপা পড়ে যায় এবং খ্বব কম লোকই তার আসল নাম জানতো ৷ ফলে ‘মিঃ অপারেশন’ নামেই তার কথা আলোচনা হতো, এ নামেই তাকে পরিচয় করানো হতো । এ নামেই লোকেরা তাকে জানতো, চিনতো । এই ‘মিঃ অপারেশন’ ছিলো ডাক্তার সুজাত আলীর ভাববাচক বা ক্রিয়াবাচক নাম । এর মানে, তিনি সব সময় অপারেশনের কাজে ব্যস্ত থাকতেন, লোকেরা অপারেশনের জন্যে তার কাছেই যেতো । অপারেশনের কাজে তিনি ছিলেন খুবই দক্ষ, সফল, সহজ, সুন্দর, সুলভ, চমৎকার । অপারেশনের ব্যাপারে লোকেরা তারই চর্চা করতো । মানুষের মুখে মুখে চর্চা হতো তার অপারেশনের কথা । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।