কুরআন পড়ো জীবন গড়ো
/ 114
📝 Text 📖 PDF

কুরআন পড়ো জীবন গড়ো ১৩ কিছুতেই তাঁর হুকুম অমান্য করা উচিত নয় । কিছুতেই তার অসস্তূষ্টির পথে চলা উচিত নয়। সব সময় কেবল তার সন্তুষ্টির পথেই আমাদের চলা উচিত । তীর দাসত্ব ও প্রতিনিধিত্বের জীবনই আমাদের জন্যে প্রকৃত সস্বান, কল্যাণ ও সাফল্যের জীবন । - তোমার বিবেক কি একথা বলেনা? € আল্লাহর আদেশ নিষেধ জানার উপায় কি? এবার নিশ্চয়ই তোমার জানতে ইচ্ছে করছে, কিভাবে জানা যাবে আল্লাহর সত্ভুষ্টি ও অসন্তুষ্টির পথ? আমরা কিভাবে জানবো, কী কাজ করলে আল্লাহ খুশি হবেন? আর কী কাজ করলে তিনি বেজার হবেন? কী তার হুকুম? কী তীর বিধান? কি তার আদেশ? কি তার নিষেধ? কিভাবে করবো আমরা তার দাসত্ব? এ প্রশ্নগুলো খুবই স্বাভাবিক প্রশ্ন । এগুলো জানা থাকা খুবই জরুরি। তবে শুনো! | মানুষকে আল্লাহর ইচ্ছা অনিচ্ছা, সমষ্টি অসভ্তুষ্টি এবং তার বিধান ও হুকুম জানাবার জন্যে তিনি এক সুন্দর অনুপম নিয়ম করেছেন । সেই মানব সৃষ্টির প্রথম থেকেই তিনি মানুষের মধ্য থেকে কিছু লোককে বাছাই করে নবী রসূল নিযুক্ত করেছেন। নবী মানে ‘সংবাদ বাহক’ আর রসূল মানে ‘বাণী বাহক’ ৷ এই নবী রসূলদের মাধ্যমে তিনি মানুষকে তার সম্তুষ্টি ও অসম্তুষ্টির পথ এবং তার হুকুম ও বিধান জানিয়ে দিয়েছেন। হযরত মুহাম্মদ (সা) আল্লাহর সর্বশেষ নবী ও রসূল । তার পরে আল্লাহ্‌ পৃথিবীতে আর কোনো নবী পাঠাবেননা । মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্যে আল্লাহ তার প্রতি আল কুরআন নাযিল করেছেন। আল কুরআন আল্লাহর অকাট্য বাণী । মানুষ কোন্‌ পথে চললে আল্লাহ্‌, খুশি হবেন? কিভাবে মানুষ আল্লাহর দাসত্ব ও গোলামি করবে? কিভাবে আল্লাহর পছন্দনীয় জীবন যাপন করবে? কি তার হকুম? কি তার বিধান? কিভাবে লাভ করা যাবে তার ক্ষমা? কিভাবে পাওয়া যাবে জান্নাত - চির সুখের বেহেশৃত? কিভাবে বাচা যাবে তীর অসম্ভুষ্টি থেকে? তাঁর পাকড়াও থেকে? জাহানাম থেকে? কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে? - এসব কথা আল্লাহ তা’আলা খোলাখুলিভাবে আল কুরআনে বলে দিয়েছেন। Wwww.icsbook.info

— Page 14 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.