কুরআন পড়ো জীবন গড়ো
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

১২ কুরআন পড়ো জীবন গড়ো আল্লাহর হুকুম পালন করতে, তার দাসত্ব করতে এবং তার সন্তুষ্টির পথে চলতে আহ্বান জানাবে, এছাড়া সমাজ ও রাষ্ট্রকে তার বিধান মাফিক গড়ে তুলবে ও পরিচালনা করবে- এটা হচ্ছে খিলাফত । @ আল্লাহর পুরস্কার ও শাস্তি আল্লাহর ইবাদত ও খিলাফতের দায়িত্ব পালন করার জন্যেই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। যে ব্যক্তি এ দুটি দায়িত্ব পালন করে, সে-ই মুসলিম ৷ আল্লাহ তা'আলা মুসলিম পুরুষ ও মহিলাদের জন্যে তৈরি করে রেখেছেন মনোরম বেহেশ্ত । সেখানে তিনি তাদের জন্যে এমন সব স্থায়ী ও আকর্ষণীয় সামগ্রী তৈরি করে রেখেছেন, যা পৃথিবীতে কোনো মানুষ কখনো দেখেনি, কখনো শুনেনি, এমনকি কল্পনাও করেনি । অন্যদিকে যারা আল্লাহর দাসত্ব ও প্রতিনিধিত্বের কাজ করবেনা, অর্থাৎ তার দাস ও খলিফা হিসেবে জীবন পরিচালনা করবেনা, তিনি তাদের জন্যে তৈরি করে রেখেছেন জাহারাম ৷ সেখানে চিরদিন তারা আগুনে পুড়বে। এছাড়াও সেখানে রয়েছে নানা রকম যন্ত্রণাদায়ক শাস্তি । €@ আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমাকে, তোমাকে এবং আমাদের সকলকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা যেনো জাহান্নামের পথে না চলি, আমরা যেনো না চলি আল্লাহর অসম্তুষ্টির পথে । বরং, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের মালিক ও মনিব মহান আল্লাহর পথে চলবার, তার আনুগত্য ও দাসত্বের জীবন যাপন করবার, তার খলিফা হিসেবে দায়িত্ব পালন করবার এবং সদা সর্বদা তার সন্তুষ্টির ছায়াতলে জীবন অতিবাহিত করবার । সিদ্ধান্ত নিলে তো? হ্যা, আমাদেরকে তো সিদ্ধান্ত নিতেই হবে । কারণ আমাদের মহান সুষ্টা আমাদেরকে যে জ্ঞান দান করেছেন, যে বিবেক বুদ্ধি দিয়েছেন, যে চিন্তাশক্তি ও উদ্ভাবনী ক্ষমতা দিয়েছেন, সত্য মিথ্যার মধ্যে তারতম্য করার যে ক্ষমতা দিয়েছেন এবং বিচার বিবেচনা করে সিদ্ধান্ত করার যে শক্তি দিয়েছেন- এসব কিছুকে যুক্তির উপর দাড় করালে আমরা একটি সিদ্ধান্তই পাই । সেটা হলো, আমাদেরকে অবশ্যি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মালিক, মনিব, প্রতিপালক মহান আল্লাহর দাসত্ব ও আনুগত্য করা উচিত, ভীর হকুম ও বিধানের ভিত্তিতে জীবন যাপন করা উচিত আমাদেরকে Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।