কুরআন পড়ো জীবন গড়ো
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন পড়ো জীবন গড়ো ১১ € মানুষ আল্লাহর খলিফা এবার শুনো একটি আনন্দের খবর । তুমি কি জানো সে খবরটা কি? সেটা হলো, আল্লাহ মানুষকে শুধু তার দাস বানিয়েই খুশি নন, সেই সাথে তিনি মানুষকে তার খলিফাও বানিয়েছেন খলিফা মানে কি জানো? খলিফা মানে প্রতিনিধি যিনি মালিকের পক্ষ থেকে মালিকের দেয়া দায়িত্ব পালন করেন, তিনি মালিকের প্রতিনিধি । আল্লাহ মানুষকে তার প্রতিনিধি হবার মর্যাদাও দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম, আল্লাহর আনুগত্য ও দাসত্ব করাটাই আমাদের সৃষ্টির উদ্দেশ্য । আর আল্লাহর প্রতিনিধিত্ব করাটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর অর্পিত দায়িত্ব । আয়েশা আমাকে জিজ্ঞেস করেছিল, মানুষ আল্লাহর খলিফা হিসেবে কী দায়িত্ব পালন করবে? তাকে আমি কথাটা এভাবে বুঝিয়ে বলেছিঃ দ্যাখো, তুমি নিজে জীবনের সকল কাজে আল্লাহর হুকুম পালন করবে, ভারই আনুগত্য করবে, তার ইচ্ছা ও সম্ভুষ্টি মাফিক সব কাজ করবে, তার নিষেধ করা সব কাজ ত্যাগ করবে, ভার অসন্তুষ্টির পথ পরিহার করবে এবং সকল ব্যাপারে তার রসূলকে (সা) অনুসরণ করবে- এটাই হলো তোমার ইবাদত বা আল্লাহর দাসত্ব ও গোলামি । অপর দিকে তুমি তোমার ভাই বোন, বাবা মা, ছেলে মেয়ে, স্বামী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী ও সকল মানুষকে আল্লাহর হুকুম পালন করার আহ্বান জানাবে, তাদেরকে আল্লাহর আনুগত্য ও দাসত্ব করতে বলবে, আল্লাহর সম্ভুষ্টির পথে চলতে বলবে, আল্লাহর নিষেধ করা কাজ কর্ম পরিত্যাগ করতে বলবে এবং আল্লাহর রসূলের আনুগত্য ও অনুসরণ করতে আহবান জানাবে । পরিবার, সমাজ, রাষ্ট্র এবং সমাজ ও রাষ্ট্রের প্রতিটি অংগকে আল্লাহর বিধান মুতাবিক গঠন ও পরিচালনা করবে, আল্লাহর ইচ্ছা মাফিক গড়ে তুলবে ও পরিচালনা করবে । এটাই আল্লাহর খলিফা বা প্রতিনিধি হিসেবে তোমার দায়িত্ব । সহজ কথায় আল্লাহর পক্ষ থেকে তোমার জীবনের মূল কাজ দুটি । একটি হলো, ইবাদত আর অপরটি হলো, খিলাফত । অর্থাৎ তীর দাসত্ব করা ও প্রতিনিধিত্ব করা । তুমি নিজে আল্লাহর হুকুম পালন করবে, তাঁর দাসত্ব করবে ও তার সন্তুষ্টির পথে চলবে- এটা হলো ইবাদত । আর অন্যদেরকেও Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।