১০ কুরআন পড়ো জীবন গড়ো মানে কি জানো? ইবাদত মানে- আনুগত্য করা, হুকুম পালন করা, নত ও বিনীত হয়ে থাকা, দাসত্ব ও গোলামি করা । অর্থাৎ তিনি মানুষকে তার আনুগত্য করার জন্যে, তার হুকুম পালন করার জন্যে, তার কাছে নত ও বিনীত হয়ে থাকার জন্যে এবং তারই দাসত্ব ও গোলামি করার জন্যে সৃষ্টি করেছেন। আগেই বলেছি, আল্লাহ মানুষকে ইচ্ছার স্বাধীনতাও দিয়েছেন, কুপ্রবণতা সুপ্রবণতা দিয়েছেন এবং বিবেচনা ও সিদ্ধান্ত শক্তিও দিয়েছেন। ফলে, তিনি মানুষকে যা করার জন্যে সৃষ্টি করেছেন, তা করতে বাধ্য করে দেননি । অন্য সকল প্রাণী ও জীবজজ্তুকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তা করতে বাধ্যও করে দিয়েছেন। মানুষকে তিনি বাধ্য করেননি । মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, মানুষ তা করবে কিনা, সেটা তার ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন। সেটা তার বিবেচনা ও বিবেক বুদ্ধির উপর ছেড়ে দিয়েছেন। সে ব্যাপারে সিদ্ধান্ত নেবার দায়িত্ব তার নিজের উপর ছেড়ে দিয়েছেন। . এখন আমি কি করবো সেটা আমাকেই সিদ্ধান্ত নিতে হবে । আর তুমি? হ্যা, তুমি কী করবে সেই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। আলীর বয়স দশ বছর । প্রিয় নবী আলীকে বললেন, তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন তার হুকুম পালন করার জন্যে । এখন তুমি কি করবে, সে সিদ্ধান্ত তুমিই নাও ৷ আলী নিজের সিদ্ধান্ত নিজেই নিলেন। তিনি আল্লাহর হুকুম পালন করতে শুরু করলেন । ফলে তিনি নিজেকে আল্লাহর একজন শ্রেষ্ঠ গোলাম ও দাস হিসেবে গড়ে তুলতে সক্ষম হন । মানুষের মর্যাদা যে অন্যসব প্রাণী ও জীব জন্তুর চেয়ে শ্রেষ্ঠ- এটাও তার একটা কারণ । অন্যসব প্রাণী ও জীব-জত্তু আল্লাহর দাসত্ব করে বাধ্য হয়ে । আর মানুষ আল্লাহর হুকুম পালন করে নিজের ইচ্ছা, নিজের বিবেক বিবেচনা ও নিজের সিদ্ধান্তে । তাই মানুষ আল্লাহ্র শ্রেষ্ঠ সৃষ্টি । মহান আল্লাহ বলেছেন, যে মানুষ আল্লাহর দাসত্ব করে, সে সৃষ্টির সেরা জীব । আর যে মানুষ নিজের আত্মার দাসত্ব করে, সে পশুর চাইতেও অধম । এখন তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি আল্লাহর দাস হবে, নাকি নিজের নফসের দাস? Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।