১০৬ কুরআন পড়ো জ্গীবন পড়ো তারা এসে বলবেঃ আসসালামু আলাইকুম- আপনাদের উপর শাস্তি বর্ষিত হোক, কারণ আপনারা আল্লাহর পথে সবর করে এসেছেন। কতো উত্তম আপনাদের আখিরাতের এই আবাস । (সূরা ১৩ আর রা'আদঃ ২৩-২৪) ব্যাখ্যাঃ কোন্ লোকেরা চিরস্থায়ী জারাতের বাসিন্দা হবে, এই সূরার ১৮ থেকে ২২ আয়াতে তাদের পরিচয় দেয়া হয়েছে । তাদের গুণ বৈশিষ্ট্য ও আচরণের উল্লেখ করে তাদের পরিচয় দেয়া হয়েছে বলা হয়েছেঃ ১. তারা আল্লাহর ডাকে সাড়া দেয়। (আয়াতঃ ১৮) ২. তারা রসূলের উপর অবতীর্ণ কিতাব আল কুরআনকে সত্য বলে জানে । (আয়াতঃ ১৯) ৩. তারা উপদেশ গ্রহণ করে। (আয়াতঃ ১৯) 8. তারা আল্লাহর সাথে করা অংগীকার পূরণ করে। (আয়াতঃ ২০) ৫. তারা কখনো প্রতিশ্রুতি ভংগ করেনা । (আয়াতঃ ২০) ৬. আল্লাহ যাদের সাথে সম্পর্ক বজায় রাখতে বলেছেন, তারা তাদের সাথে সুসম্পর্ক রাখে । (আয়াতঃ ২১) ৭. তারা তাদের মহান প্রভু আল্লাহর ভয়ে ভীত থাকে । (আয়াতঃ ২১) ৮. তারা পরকালে খারাপ হিসাব নিকাশের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। (আয়াতঃ ২১) ৯. তারা তাদের প্রভুর সত্তুষ্টি, লাভের জন্যে সবর অবলম্বন করে। (আয়াতঃ ২২) ১০. তারা নামায কায়েম করে। (আয়াতঃ ২২) ১১. তারা গোপনে ও প্রকাশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্যে অর্থ দান করে। (আয়াতঃ ২২) ১২. তারা ভালো দিয়ে মন্দের প্রতিকার করে। (আয়াতঃ ২২) এসো আমরাও সবাই মিলে এ কাজগুলো করি আর ঘরের সবাইকে নিয়ে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করি । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।