১০৪ কুরআন পড়ো জীবন গড়ো ব্যাখ্যাঃ প্রত্যেক মানুষকে হাশরের মাঠে আল্লাহর সামনে হিসাব দেয়ার জন্যে দাড়াতে হবে। সেদিনকার হিসাবে যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহর হুকুম অমান্যকারী বলে প্রমাণিত হবে, সে থাকবে কঠিন শাস্তির জাহান্নামে । আর যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহর অনুগত দাস হয়ে জীবন যাপন করেছিল বলে প্রমাণিত হবে, সে থাকবে চিরসুখের জানাতে । এখানে জানাত লাভের দুটি উপায় বলা হয়েছেঃ ১. হিসাব দেয়ার জন্যে আল্লাহর সামনে দাড়াতে হবে বলে ভয় করে চলা এবং ২. নিজের নফসকে খারাপ কামনা বাসনা থেকে বিরত রাখা । সত্যিই মানুষ এ দুটি উপায়ে জানাত লাভ করতে পারে। কারণ, যে ব্যক্তি আল্লাহর সামনে হিসাব দেয়ার জন্যে উপস্থিত হতে হবে বলে ভয় পায়, সেতো কিছুতেই আল্লাহর হুকুম অমান্য করতে পারেনা । তার মনে তো সব সময় এ ভয় থাকে, আমার প্রভু যেনো আমার কোনো কাজে অসস্ভুষ্ট না হন, আমার কোনো কাজ যেনো আমার জান্নাতে যাবার পথে বাধা না হয়। এমন ব্যক্তিতো আল্লাহর হুকুম ও ইচ্ছার বিপরীত কোনো কামনা বাসনা পূরণ করতে পারেনা সেতো নিজের কামনা বাসনাকে আল্লাহর ইচ্ছার অনুগামী করে নেবে । আর এটাই তো জান্নাতে যাবার পথ । তাই এসো আমরা জান্নাতের পথে চলি । বাবা-মার সাথে জান্নাতে চলো AST 5 ext Ee ১০s I Tl 0 EP AEE RN ECS TE BONED ® LE Eli Se) - PE 2 & 5 যারা ঈমান এনেছে, তাদের সনম্তানরাও যদি ঈমানের পথে তাদের পদাংক অনুসরণ করে, তবে তাদের সেই সন্তানদের আমি জান্নাতে তাদের সাথে একত্র করে দেবো কিন্তু তাদের আমলে কোনো প্রকার কমতি করবোনা । (সূরা ৫২ আততুরঃ ২১) ব্যাখ্যাঃ যারা সত্যিকার মুমিন, ঈমানের আদর্শে যারা জীবন যাপন Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।