কুরআন পড়ো জীবন গড়ো
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন পড়ো জীবন গড়ো ১০৩ যে ব্যক্তি (আল্লাহর দেয়া) সীমা লংঘন করেছে আর (আখিরাতের চেয়ে) দুনিয়ার জীবনকে বেশি ভালোবেসেছে, দোযখই হবে তার ঠিকানা । (সূরা ৭৯ নাযিয়াতঃ ৩৭-৩৯) ব্যাখ্যাঃ এখানে সংক্ষেপে বিরাট কথা বলা হয়েছে। দোযখে যাবার দুটি কারণ এখানে উল্লেখ করা হয়েছেঃ ১. আল্লাহর দেয়া সীমা লংঘন করা, ২. আখিরাতের চেয়ে দুনিয়ার জীবনকে বেশি ভালবাসা । আল্লাহর দেয়া সীমা লংঘন করা মানে- আল্লাহর হুকুম অমান্য করা, জীবন যাপনের জন্যে মহান আল্লাহ্‌ যে বিধি বিধান ও নিয়ম কানুন দিয়েছেন সেগুলো লংঘন করা । আর আখিরাতের চেয়ে দুনিয়ার জীবনকে বেশি ভালবাসা মানে- সে দুনিয়ার মোহে বিভোর ছিলো । আখিরাতকে সে ভুলে ছিলো । আখিরাত পাবার চেষ্টা সাধনা সে করেনি । তার সয়স্ত চেষ্টা সাধনা সে নিয়োজিত করেছিল দুনিয়া অর্জন করার জন্যে, পৃথিবীতে প্রতিষ্ঠিত হবার জন্যে । আখিরাতকে ভুলে থেকে দুনিয়াটাকে আঁকড়ে ধরবার চেষ্টা সাধনা করেছিল। এমন ব্যক্তি দোযখে যাবেনাতো কোথায় যাবে? এসব লোক কিয়ামতের দিন আল্লাহকে বলবে, হে আমাদের প্রভু! আপনি আমাদেরকে আরেকবার পৃথিবীতে পাঠান । আমরা কেবল আপনারই হুকুম পালন করবো, আপনার দেয়া পথনির্দেশ অনুযায়ী সৎ হয়ে জীবন যাপন করবো । সে সুযোগ আর তাদের দেয়া হবেনা । বলা হবে, তোমাদের কাছে তো আমার বাণী ও বাণী বাহকরা পৌছেছিল, তখন তো তোমরা মানোনি। ey il 5 Ee rE ls Es 2 A ZL ~ A ot SN ed LEE SE আর যে ব্যক্তি একদিন তার প্রভুর সামনে দাড়াতে হবে বলে ভয়ে ‘ছিলো এবং নিজের নফসকে খারাপ কামনা বাসনা থেকে বিরত য্বখেছিল, জান্নাতই হবে তার ঠিকানা । (সূরা ৭৯ নাযিয়াতঃ ৪০-৪১) Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।