Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

আক্রান্ত হয়েছে এবং তা থেকে পরিত্রাণ লাভের জন্যে যুলুম উপদ্রত স্বদেশভূমি ত্যাগ করেছে। আর স্বদেশভূমি ত্যাগ করেছে বলেই তাদেরকে দুনিয়াতে বিকল্প উত্তম আবাসভূমি প্রদান করবো এবং যে আবাসভূমি তারা হারিয়েছে, তার চেয়ে ভালো আবাসভূমি দান করবো । মানুষ যদি জানতো যে, আখেরাতের প্রতিদানই সর্বোত্তম । তারা যতো কষ্টই ভোগ করুক, “তাদের প্রতিপালকের ওপর ভরসা করতো” এবং সেই ভরসায় তার সাথে কাউকে শরীক করে না। কস্ুু্ল ৫-১-এক দান্সিত্ব ও কর্তববত এরপর পুনরায় রসূলদের দায়িত্ব বর্ণনা করা হয়েছে। এর উদ্দেশ্য হলো শেষ রসূল ও তার কাছে নাধিলকৃত শেষ কেতাবের লক্ষ্য বর্ণনা করা এবং তাকে মিথ্যুক সাব্যস্তকারীদের অশুভ পরিণাম সম্পর্কে হুশিয়ার করে দেয়া। “আমি তোমার পূর্বেও মানুষদের মধ্যে "থেকেই রসূল পাঠিয়েছি যাদের কাছে ওহী নাধিল করতাম । অতএব, কেতাবধারীদেরকে জিজ্ঞেস করো যদি তোমরা না জানো। ৪৩-৪৪) অর্থাৎ আমি ফেরেশতা বা অন্য কোনো সৃষ্টি নয়, মানুষই পাঠাতাম। এমন সব মনোনীত মানুষকে পাঠাতাম, যাদের কাছে তোমার মতোই ওহী পাঠাতাম ও তোমার মতোই প্রচার কার্ষের দায়িত্ব অর্পণ করতাম। এ ব্যাপারে তোমাদের যদি কিছু জানা না থাকে, তবে যাদের কাছে ইতিপূর্বে রসূলরা আসতো, সেই সব আহলে কেতাবকে জিজ্ঞেস করো যে তারা মানুষ ছিলো, না ফেরেশতা, না অন্য কোনো সৃষ্টি? আমি তাদেরকে সুস্পষ্ট বর্ণনা ও কেতাব সহকারে পাঠাতাম। *যুবুর' শব্দের অর্থ হলো, বিক্ষিপ্ত ছোট ছোট এঁশী পুস্তক। “আর তোমার কাছে আমি কেতাব নাধিল করেছি, যাতে মানুষের কাছে যে বিধান নাযিল হয়েছে, তা তুমি তাদেরকে জানিয়ে দিতে পারো'। ূ এই “মানুষ' কথাটা দ্বারা অতীতের আহলে কেতাবকেও বুঝানো হচ্ছে, যারা তাদের কেতাব নিয়ে মতভেদে লিপ্ত হয়েছিলো এবং তাদের এই মতভেদ নিরসনের লক্ষ্যে কোরআন নাযিল হয়েছে। এ দ্বারা রসূল (স.)-এর আমলের মানুষকেও বুঝানো হয়েছে, যাদের কাছে কোরআন ও রসূল এসেছিলো নিজের কথা ও কাজ দ্বারা তার ব্যাখ্যা দেয়ার জন্যে । “আশা করা যায়, তারা চিন্তা করবে।' অর্থাৎ প্রকৃতির রাজ্যে ছড়িয়ে থাকা নিদর্শনাবলী ও কোরআনে উদ্ধৃত আল্লাহর আয়াতগুলো নিয়ে চিন্তা-ভাবনা করবে। বস্তুত এই সব নিদর্শন ও আয়াত সর্বক্ষণ চিন্তা-গবেষণা করা ও সচেতন থাকার আহ্বান জানায়। আল্লাহক আযাব যে কোনো মস আব্দতে পালে অহংকারী ও কুচত্রীদের প্রতি ইংগীত দেয়ার মধ্য দিয়ে সূচিত এই অধ্যায়ের শেষ পর্যায়ে রয়েছে তীব্র চেতনা সঞ্তারকারী দুটো কথা। প্রথমটায় আল্লাহর আকম্মিক আয়াত সম্পর্কে সতর্ক করা হয়েছে, যা থেকে দিনে বা রাতে এক মুহূর্তের জন্যেও কারো উদাসীন হওয়া উচিত নয়। দ্বিতীয়টায় আল্লাহর এবাদাত ও তাসবীহে সমগ্র সৃষ্টি জগতের অংশ গ্রহণের কথা জানানো হয়েছে। বস্তুত একমাত্র মানুষই দন্ত ও অহংকারে লিগ হয়ে থাকে এবং চক্রান্ত আটে ৷ অথচ তার চারপাশে যতো সৃষ্টি রয়েছে, তারা সর্বক্ষণ আল্লাহর প্রশংসা ও তাসবীহে লিপ্ত। “তবে কি কু-চক্রীরা মনে করে যে, আল্লাহ কর্তৃক তাদেরকে মাটিতে ধ্বসিয়ে দেয়া অথবা তাদের অজ্ঞাতসারেই তাদের ওপর আযাব চাপিয়ে দেয়ার কোন আশংকা নেই? ৪৫-৫০) ৬/৬/৬/.1051009016-110

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।