জীবিত করবেন-সেটা স্বীকার করতো না। মানুষ মরে পচে গলে মাটির সাথে মিশে যাওয়ার পর তাকে আবার জ্যান্ত করা তাদের কাছে কঠিন ব্যাপার বলে মনে হতো। অথচ মানুষের প্রথম জীবন যে কতো বড়ো অলৌকিক ব্যাপার, তা তারা ভেবে দেখে না। আল্লাহর শক্তি যে সীমাহীন, তার সাথে মানুষের ধ্যান ধারণা ও শক্তির যে কোনো তৃলনাই হয় না এবং সেই অকল্পনীয় ক্ষমতার পক্ষে কোনো কিছুকে অস্তিত্ব দান করা যে আদৌ কোনো ব্যপারই নয়, বরং শুধুমাত্র অমুক জিনিসটা সৃষ্টি হোক এই মর্মে তার ইচ্ছা করা বা সিদ্ধান্ত নেয়াই যে তার অস্তিত্ব লাভের জন্যে যথেষ্ট, সে কথা তারা অনুধাবনই করে না। মানুষকে পুনরুথিত করার পেছনে যে গভীর বিজ্ঞানসম্মত কারণ ও মহৎ উদ্দেশ্য রয়েছে, সে সম্পর্কে তারা সচেতন নয়। পার্থিব জীবনে কোনো জিনিসই চূড়ান্ত পর্যায়ে পৌছে না এবং পূর্ণতা লাত করে না। মানুষ যুগ যুগ ব্যাপী হক ও বাতিল, ন্যায় ও অন্যায় এবং হেদায়াত ও গোমরাহীর প্রশ্নে ছন্দে লিপ্ত রয়েছে। এ বিষয়টার চূড়ান্ত ফয়সালা পার্থিব জীবনে দেখে যাওয়া অনেকের পক্ষে সম্ভব নাও হতে পারে । কেননা আল্লাহ তায়ালা অনেককে দীর্ঘ অবকাশ দেয়া এবং দুনিয়ায় আযাব দিয়ে চূড়ান্ত নিষ্পত্তি না করার সিদ্ধান্ত নিয়ে থাকেন। এ সব ক্ষেত্রে তিনি শুধু আখেরাতেই কর্মফল দেন এবং সেখানেই চূড়াত্ত ফয়সালা করেন। এখানে আয়াতে মোশরেকদের ওই অসত্য উক্তি খন্ডন করা হয়েছে এবং তাদের সকল সন্দেহ-সংশয় অপনোদন করে বলা হয়েছে, “হা, অবশ্যই এ ব্যাপারে আল্লাহর প্রতিশ্রুতি সত্য ।” এবং আল্লাহ তায়ালা যখনই ওয়াদা করেন, তা কখনো বরখেলাপ করেন না। কিন্তু অধিকাংশ মানুষ জানে না।' অর্থাৎ আল্লাহর ওয়াদা যে অলংঘনীয় তা সে জানে না। পরকালীন কর্মফলের গভীর তাৎপর্য রয়েছে। আল্লাহ তায়ালা বলেন, “তারা যে বিষয়ে দ্বন্দ লিপ্ত তার ফয়সালা করা এবং কাফেররা যে মিথ্যুক ছিলো, সেটা তাদেরকে জানতে দেয়াই এর উদ্দেশ্য । * অর্থাৎ তারা যে নিজেদেরকে সঠিক পথে আছে বলে দাবী করতো, রসূল সে.)-কে ও আখেরাতকে মিথ্যা সাব্যস্ত করতো এবং অন্য যে সমস্ত ধ্যান ধারণা পোষণ করতো, তার সবই যে মিথ্যা ও ভ্রান্ত ছিলো, সে কথা তাদেরকে জানিয়ে দেয়াই আখেরাতে পুনরজ্জ্জীবনের উদ্দেশ্য । এরপর সব কিছুই সহজ হয়ে যায়। “আমি যখনই কিছু ইচ্ছা করি, তখন আমি শুধু হও বলি অমনি তা হয়ে যায় ।" বস্তুত আখেরাতের জগতটাও এ ধরনের যে আল্লাহ তায়ালা শুধু ইচ্ছা করলেই তা তৎক্ষণাত হয়ে যায়। হিজালতক্াান্লীদেক প্রতি আল্লাহন্ন ওয্ালা এখানে অবিশ্বাসীদের সম্পর্কে আলোচনার মাঝখানে একনিষ্ঠ মোমেনদের সম্পর্কে একটা কথা বলা হয়েছে। আল্লাহ তায়ালা ও আখেরাতে তাদের গভীর বিশ্বাস তাদেরকে ঘর-বাড়ী ও সহায়-সম্পত্তি ত্যাগ করে আল্লাহর জন্যে ও আল্লাহর পথে বিদেশে হিজরত করতে উদ্ুদ্ধ করে । “যারা নির্যাতিত হওয়ার পর আল্লাহর পথে হিজরত করে আমি অবশ্যই তাদেরকে দুনিয়ায় উত্তমভাবে পুনর্বাসিত করবো, আর আখেরাতের পুরস্কার আরো বড়, যদি তারা জানে । যারা ধৈর্যধারণ করে ও তাদের প্রতিপালকের ওপর নির্ভর করে।' যে সব মুসলমান নিজেদের বাড়ীঘর ও সহায়-সম্পদ ত্যাগ করে হিজরত করেছে, নিজেদের প্রিয় জিনিস থেকে বঞ্চিত হয়েছে, প্রিয় বাড়ী প্রিয় আত্মীয়স্বজন ও প্রিয় স্মৃতি বিসর্জন দিয়েছেন, তারা তাদের হারানো প্রতিটি জিনিসের বিনিময়ে আখেরাতে পুরস্কার লাভ করবে । তারা যুলুমে ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।