Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

ওই স্বাধীনতা প্রয়োগ করে যে পথ ভালো মনে করে সেই পথে চলুক । সেই স্বাধীনতাকেই সে প্রয়োগ করেছে। এতে সে আল্লাহর ইচ্ছার বাইরে যায়নি । তিপাক্স ভ্রাম্ত খান্সণাক মুত্পোশ্খপাটেল কোরআন মোশরেকদের এই ভ্রান্ত ধারণাও এ আয়াত দ্বারা খণ্ডন করেছে যে, আল্লাহ তায়ালা বলপ্রয়োগ করেই তাদেরকে শেরেকের পথে চালিত করেছেন৷ বিকারপ্রস্ত ও অবাধ্য লোকদের অনেকেই এই ওজুহাত দিয়ে থাকে । অথচ এ ক্ষেত্রে ইসলামের আকীদা বিশ্বাস একেবারেই স্পষ্ট ও ছ্যর্থহীন। আল্লাহ তায়ালা তার বান্দাদেরকে ভালো কাজের আদেশ দেন ও মন্দ কাজ থেকে নিষেধ করেন । আর যারা তার নিষিদ্ধ কাজ করে তাদের কখনো কখনো দুনিয়ায় প্রকাশ্য শাস্তি দেন, যার মধ্য দিয়ে তাদের ওপর আল্লাহর অসস্তুষ্টি প্রমাণিত হয় । কাজেই এরপর এ কথা বলার অবকাশ থাকে না যে, আল্লাহর ইচ্ছা হস্তক্ষেপ করে বান্দাকে গোমরাহীর দিকে যেতে বাধ্য করে, আবার সে জন্যে তান তাকে শাস্তিও দেন। আসলে আল্লাহর ইচ্ছা এতোটুকুই যে, তারা তাদের পথ স্বাধীনভাবে বেছে নিক। আর তারা ভালো বা মন্দ যে কাজই করুক, কিংবা সৎপথ বা অসৎ পথ, যে পথেই চলুক, এই অর্থে আল্লাহর ইচ্ছার আওতার মধ্যেই থাকে। এ জন্যেই আল্লাহ তায়ালা তাঁর রসূলকে সম্বোধন করে হেদায়াত ও গোমরাহীর ব্যাপারে স্বীয় নীতি ব্যাখ্যা করছেন। “তুমি যতোই তাদের হেদায়াত কামনা করো, আল্লাহ তায়ালা তো যারা নাফরমানী ও বিদ্রোহের কারণে বিপথগামী হয় তাদেরকে হেদায়াত করেন না এবং তাদের কোনো সাহায্যকারীও নেই।' সুতরাং হেদায়াত বা গোমরাহী রসূলের পক্ষ থেকে তাদের হেদায়াত কামনা করা বা না করার ফল নয়। রসূলের কাজ প্রচার ছাড়া আর কিছু নয়। হেদায়াত বা গোমরাহী আল্লাহর নীতি অনুসারেই হয়। এ নীতি কখনো লংঘিত হয় না এবং এর ফলাফলও কখনো পরিবর্তিত হয় না। কেউ যদি আল্লাহর ওই নীতি অনুসাওর গোমরাহীর যোগ্য হয় এবং সে জন্যে আল্লাহ তায়ালা তাকে গোমরাহ করে দেন, তবে তাকে তিনি হেদায়াত করেন না। কেননা আল্লাহর এমন কিছু নীতি আছে, যা তার নির্দিষ্ট ফলাফল দিয়ে থাকে । এভাবে সব কিছু চলুক এটাই আল্লাহর ইচ্ছা। আল্লাহ তায়ালা নিজের ইচ্ছাকে বাস্তবায়িত করবেনই, কিন্তু কাফেরদের জন্যে কোনো সাহায্যকারী নেই। োশনবেকদেক উক্তি খভ্ভনল অহংকারী অবিশ্বাসীদের তৃতীয় বক্তব্যটা হলো, “তারা কঠিন শপথ করে বলে যে, যে মারা যায়, তাকে আল্লাহ আর পুনরজ্জীবিত করেন না। (হে নবী তুমি এদের বলে দাও) হা, অবশ্যই করেন । এ ব্যাপারে তিনি পাক্কা ওয়াদা করেছেন। কিন্তু অধিকাংশ মানুষ তা জানেনা ।.......' আয়াত ৩৮-৪০) বেশীর ভাগ জাতির কাছে পরকাল সংক্রান্ত আকীদাই সব সময় জটিল বিষয় মনে হয়েছে। আল্লাহ তায়ালা যখন থেকে মানুষের কাছে রসূল পাঠাতে শুরু করেছেন এবং তারা মানুষকে আখেরাতের হিসাব নিকাশের ভয় দেখিয়ে সৎকাজের আদেশ দিতে ও অসৎকাজ থেকে নিষেধ করতে থেকেছেন, তখন থেকেই এ সমস্যা জটিল আকার ধারণ করেছে। কোরায়শ বংশীয় মোশরেকরা কসম খেয়ে বলতো, আল্লাহ তায়ালা মরা মানুষকে পুনরুজ্জীবিত করবেন না। তারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতো । কিন্তু তিনি যে মরা মানুষকে ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।