ইচ্ছা প্রয়োগের ক্বাধীলতা আল্লাহ তায়ালা কখনো চান না তার বান্দারা তার সাথে অন্য কাউকে শরীক করুক এবং তীর হালাল করা জিনিসকে হারাম বা হারাম করা জিনিসকে হালাল করুক । এটা যে তিনি চান না, সেটা তিনি তার শরীযত ও নবীদের মুখ দিয়ে দ্ধযর্থহীনভাবে জানিয়ে দিয়েছেন। রসূলদেরকে তিনি এ কাজেরই দায়িত্ব দিয়েছেন এবং তারা এ দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন । “আমি প্রত্যেক জাতির কাছে একজন রসূল পাঠিয়েছি এই নির্দেশ দিয়ে যে, তোমরা আল্লাহর এবাদাত করো এবং তাগুতকে এড়িয়ে চলো ।' সুতরাং এটাই আল্লাহর হুকুম এবং এটাই নিজ বান্দাদের সম্পর্কে আল্লাহর ইচ্ছা ও সিদ্ধান্ত । আল্লাহ তায়ালা তর বান্দাদেরকে এমন কোনো হুকুম দিতে পারেন না, যে হুকুম মেনে চলার |. ক্ষমতা তিনি তাদেরকে সৃষ্টিগতভাবে দেননি, কিংবা তাদেরকে তার বিরদ্ধাচরণ করতে বাধ্য করেছেন। আল্লাহ তায়ালা যে তীর হুকুম অমান্যকারীদেরকে শাস্তি দিয়েছেন, এটাই প্রমাণ করে যে তিনি তার হুকুমের বিরুদ্ধাচরণে অসন্তুষ্ট হন। ৩৮ নং আয়াতে আল্লাহ তায়ালা এ কথাই বলেছেন, পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো, আল্লাহর হুকুম অমান্য করার পরিণতি কী হয়েছিলো। মহাবিজ্ঞানী ষ্টার চূড়ান্ত ফয়সালা এটাই ছিলো যে, তিনি মানুষকে সৎকাজ ও অসৎকাজ উভয়টাই করার ক্ষমতা দিয়ে সৃষ্টি করবেন। ও দু'টোর যে কোনোটা বেছে নেয়ার ইচ্ছার স্বাধীনতা তাকে দেবেন এবং তারপর তাকে বিবেক ও বুদ্ধি দান করবেন, যা দ্বারা সে ভালো ও মন্দের যে কোনো একটাকে অগ্রাধিকার দেবে । সেই সাথে তিনি বিশ্ব জগতের সর্বত্র ছড়িয়ে দেবেন সত্য ও ন্যায়ের পথের সেই সব নিদর্শন, যা মানুষের চোখ, কান, স্নায়ু, মন ও বিবেককে প্রতিটি মুহূর্তে সৎকাজে উদ্বুদ্ধ করতে থাকবে । এখানেই শেষ নয়, এরপর তিনি তার বান্দাদের ওপর অধিকতর অনুগ্হ প্রদর্শনপূর্বক, শুধু বিবেকবুদ্ধির ওপর নির্ভরশীল না রেখে, বিবেকবুদ্ধির জন্যে একটা মানদন্ড দিয়েছেন, যা নবীদের মাধ্যমে আগত শরিয়তে চিরস্থায়ী মূলনীতি হিসাবে বিদ্যমান । যখনই বিবেক সিদ্ধান্ত নিতে দ্বিধাদন্ৰে ভুগবে, তখনই সে ওই মানদ্বন্ডের কাছ থেকে কোনটা ভুল ও কোনটা ঠিক জেনে নেবে। আল্লাহ তায়ালা তার রসূলদেরকে বলপ্রয়োগকারী করে পাঠাননি যে মানুষকে ঘাড় ধরে ঈমানের পথে ঠেলে দেবেন। তাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র প্রচারক হিসাবে । প্রচার ছাড়া তাদের আর কোনো করণীয় নেই। একমাত্র আল্লাহর এবাদাত করতে এবং আবেগ ও শক্তি যাই থাকুক, তা প্রত্যাখ্যান করতে নির্দেশ দিয়েছেন । “আমি প্রত্যেক জাতির কাছে একজন রসূল পাঠিয়েছি এ নির্দেশ দিয়ে যে, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তাগুতকে পরিহার করো ।” একদল লোক এ নির্দেশ মেনে নিয়েছে, “তাদের মধ্যে একদলকে আল্লাহ তায়ালা 'হেদায়াত করেছেন।' আর একদল গোমরাহীতে লিপ্ত হয়েছে, “তাদের মধ্যে একদলের ওপর গোমরাহী কার্যকর হয়ে গেছে ।” এই দুই দলের কোনোটাই আল্লাহর ইচ্ছা বা সিদ্ধান্তের আওতা বহির্ভূত নয়। আল্লাহ এদের কাউকেই জোরপূর্বক হেদায়াত বা গোমরাহীর দিকে ঠেলে দেননি । আল্লাহ তায়ালা তার নিজ সত্ত্বার ভেতরে এবং বহির্জগতের সর্বত্র তার জন্যে সঠিক পথের নির্দেশনা রেখে দেয়ার পর তাকে ভালো বা মন্দ যে কোনো পথ বেছে নেয়ার স্বাধীনতা দিয়ে রেখেছেন এবং তার ইচ্ছা এই যে, সে ৬//৬/.105100901-1100
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।