Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহর পরিচালিত বিশ্ব ব্যবস্থা একটা শাশ্বত প্রাকৃতিক বিধি অনুসারেই চলে, একটা নির্দিষ্ট কর্মকারণের নির্দিষ্ট ফলই দেখা দিয়ে থাকে এবং নির্দিষ্ট কর্মের নির্দিষ্ট কর্মফল অবধারিত। আল্লাহর প্রাকৃতিক বিধি কখনো তাদের সাথে স্বজন-গ্রীতি দেখাবে না এবং কখনো তাদের প্রতি পক্ষপাতিত্ব করবে না। “আল্লাহ তাদের ওপর যুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের ওপর যুলুম করতো ।' অর্থাৎ আল্লাহ তাদেরকে চিস্তাশক্তি, বোধশক্তি ও ভালো-মন্দ বাছ-বিচারের ক্ষমতা দিয়েছেন, তাদের সামনে প্রাকৃতিক জগতের ও তাদের নিজ সত্ত্বার নিদর্শনাবলী তুলে ধরেছেন, তাদেরকে কোন্‌ কাজের কী পরিণাম তা জানিয়ে দিয়েছেন এবং তাদেরকে তাদের কর্মফল ও প্রচলিত প্রাকৃতিক বিধির হাতে ছেড়ে দিয়েছেন। তাদের অবধারিত পরিণতির ব্যাপারে আল্লাহ তাদের ওপর যুলুম করেননি, বরং তারা নিজেরাই সেই পরিণতি ডেকে আনার ব্যবস্থা করে নিজেদের ওপর যুলুম করেছে। আল্লাহ তায়ালা তাদের কর্মফল দিয়ে তাদের সাথে কোনো নিষ্ঠুরতা প্রদর্শন করেননি । তাদের ওপর যদি নিষ্ঠুরতা দেখানো হয়েই থাকে, তবে তা দেখিয়েছে তাদেরই কৃ-কর্মগুলো। কেননা তারা ওই সব অপকর্মেরই স্বাভাবিক ফল ভোগ করেছে। “অবশেষে তাদের পাপাচার তাদেরকে চারদিক থেকে ঘিরে রেখেছে ।' এ ধরনের বক্তব্য গভীর তাৎপর্যবহ৷ এর মর্ম এই যে তাদের ব্যক্তিগত কাজের ফল ছাড়া অন্য কোনো কারণেই তাদেরকে শাস্তি দেয়া হয় না। তাদের আচরণের স্বয়ংক্রিয় ফলই তারা ভোগ করে-অন্য কিছু নয়। নিজেদের অসৎকর্ম দ্বারা তারা নিজেরাই মানবেতর পর্যায়ে নেমে যায়। তাই মানবেতর পর্যায়ের অবমাননাকর ও কষ্টদায়ক শাস্তিও তাদের প্রাপ্য এবং সেটাই তারা ভোগ করে। পরবর্তী কটি আয়াতে মোশরেকদের শেরেক ও অন্যান্য অপকর্মের কারণ সম্পর্কে তাদের “মোশরেকরা বলে, আল্লাহ তায়ালা ইচ্ছে করলেতো আমরা এবং আমাদের বাপদাদারা তার এবাদাত ছাড়া আর কারো এবাদাত করতাম না এবং আমরা তার জেনুমতি) ছাড়া কোনো জিনিস নিষিদ্ধ করতাম না। তাদের পূর্ববর্তীরাও একই রকম কাজ করতো । আসলে সব কিছু 00509758597 (আয়াত ৩৭-৩৮) কি চাপাতে চাইছে । তাদের ও তাদের বাপদাদার শেরেক, আল্লাহ তায়ালা ছাড়া অন্যদের এবাদাত উপাসনা এবং পৌত্তলিক সংস্কৃতির অংশ হিসাবে প্রাণীর গোশত খাওয়াকে ও বিভিন্ন খাদ্য দ্রব্যকে কল্পনা প্রসূত ধ্যান-ধারণার ভিত্তিতে নিজেদের ওপর নিষিদ্ধ করা-এই সমস্ত কর্মকান্ডের জন্যে তারা আল্লাহর ইচ্ছাকেই দায়ী করেছে। তাদের বক্তব্য এই যে আল্লাহ তায়ালা যদি চাইতেন যে, তারা এসব কাজ না করুক, তাহলে তিনি তাদেরকে এ সব কাজ করতে দিতেন না। এটা আসলে আল্লাহর ইচ্ছা সম্পর্কে তাদের ভ্রান্ত ধারণা । আল্লাহ তায়ালা মানুষকে তার জীবনে নিজস্ব ইচ্ছাশক্তি প্রয়োগ করার জন্যে যে সব ক্ষমতা ও গুণ-বৈশিষ্ট্য দিয়েছেন, সেগুলোকে এখানে অগ্রাহ্য করা হয়েছে। | ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।