অর্থাৎ কল্যাণকর জীবন, কল্যাণময় সম্পদ কল্যাণকর অবস্থান । “আখেরাতের ঘর তো আরো উত্তম ।" অর্থাৎ দুনিয়ার চেয়ে উত্তম। “মোত্তাকীদের এই আবাস কতোই না সুন্দর ।” এরপর এর ব্যাখ্যা করা হয়েছে পরবর্তী আয়াতে, “চিরস্থায়ী বাগবাগিচা, যার নীচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত । সেখানে তারা যা চাইরে তাই তাদের জন্যে রয়েছে ।' অতপর আর কোনো বঞ্ধনা, কোনো শ্রম এবং জীবিকার কোনো সীমা-পরিসীমা নেই দুনিয়ার মতো। “এভাবেই আল্লাহ সংযমীদেরকে পুরস্কার দিয়ে থাকেন ।” ইতিপূর্বে কাফেরদের ব্যাপারে যেমন একধাপ পিছিয়ে এসে মৃত্যুকালীন অবস্থার দৃশ্য দেখানো হয়েছে, তেমনি সৎ ও সংযমী আল্লাহভীরু লোকদের ব্যাপারেও একধাপ পিছিয়ে গিয়ে মৃত্যুকালীন দৃশ্য দেখানো হয়েছে। দেখানো হয়েছে যে, তারা অত্যন্ত সম্মান ও শান্তির সাথে মৃত্যু ধরণ করে থাকে ৷ বলা হয়েছে, “যাদের প্রাণ ফেরেশতারা প্রশান্ত অবস্থায় সংহার করে, অর্থাৎ আল্লাহর সাথে সাক্ষাতের ব্যাপারে নিশ্চিত থাকার কারণে এবং মৃত্যুর আযাব থেকে অব্যাহতি লাভের কারণে তারা প্রশান্ত । “ফেরেশতারা তাদেরকে বলে, তোমাদের ওপর সালাম, তোমরা যা করেছো তার বিনিময়ে জান্নাতে প্রবেশ করো ।" এভাবে তাদেরকে অ্বিম সুসংবাদ দিয়ে তাদেরকে আশ্বস্ত করা ও তাদেরকে অভিনন্দন জানানো হয়। এ সময় তারা আখেরাতের দ্বারপ্রান্তে অবস্থান করে। তাদের সৎকর্মের পুরস্কার স্বরূপ এভাবেই ঘোষণাই দেয়া হয়েছে। আল্লাহ্ তাকালা ক্ান্লো ওপন্স অবিচান্ন কল্সেন না মৃত্যুকালীন অবস্থা ও পরকালীন অবস্থার উত্মেখিত বর্ণনার পটভূমিতে আল্লাহ কোরায়শ মোশরেকদের কাছে প্রশ্ন রাখছেন, তারা কিসের অপেক্ষায় আছে? ফেরেশতারা এসে তাদের প্রাণ |. সংহার করে নিয়ে যাক এটার অপেক্ষায়, না আল্লাহর হুকুম এসে কেয়ামত সংঘটিত করুক এবং তারা হিসাব নিকাশের জন্যে পুনরুজ্জীবিত হোক, এর অপেক্ষায়? তারা মৃত্যুর অপেক্ষায়ই থাক বা কেয়ামতের অপেক্ষায়ই থাকুক, তাদের পূর্বে যারা ইসলামের দাওয়াতকে প্রত্যাখান করেছে, তারা কি সেই পরিণতির সম্মুখীন হয়নি? তারা তো এ উভয় পরিণতি দেখেছে এবং তা শিক্ষণীয় বিষয় হয়ে রয়েছে, “তারা কি ফেরেশতাদের আগমন অথবা তোমার প্রভুর হুকুমের আগমন ছাড়া আর কিছুর অপেক্ষায় আছে? তাদের পূর্ববর্তীরাও অনুরূপ অপেক্ষায় থাকতো । আল্লাহ তাদের ওপর যুলুম করেননি বরং তারাই নিজেদের ওপর যুলুম করতো । অবশেষে তাদের অপকর্মগুলো তাদেরকে আক্রান্ত করেছে এবং তারা যে জিনিসকে উপহাস করতো, সেই জিনিসই তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে।' (আয়াত ৩৫-৩৬) মানুষের আচরণ বড়ই বিস্ময়কর অতীতে যারা তাদেরই মতো আচরণ করেছে । তাদের অশুভ পরিণতি দেখেও তারা অসংযত আচরণ করে যেতে থাকে এবং একথা ভেবেও দেখে না যে, তাদের যে পরিণতি হয়েছে সে ধরনের পরিণতি তাদেরও হতে পারে । তারা বুঝতেই পারে না যে ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।