Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

ভি শৃন্তারা মহান ত্রষ্টা ও মহাপরাক্রমশালী শাসকের দরবারে উপনীত হবে, যিনি তাদেরকে ধমকের সুরে জিজ্জেস করবেন। “আমার সেই শরীকরা কোথায়, যাদের জন্যে তোমরা শক্রতায় লিপ্ত হয়েছিলে?' অর্থাৎ যাদের জন্যে রসূল ও মোমেনদের সাথে লড়াই করতে এবং তাওহীদপন্থীদের সাথে তর্কে লিপ্ত হতে? ক্াকেল ও তমানেনদেল বিপক্িতসুখ্খী পলিণতি অপমান ও লাঞ্ছুনায় তারা সবাই নীরব ও নিস্তব্ধ হয়ে যাবে । কেবল প্রকৃত জ্ঞানের অধিকারী ফেরেশতা, রসূল ও মোমেনদেরকেও আল্লাহ তায়ালা কথা বলার অনুমতি দেবেন এবং তারা বলবেন, আজকের সমস্ত লাঞ্কনা ও গঞ্জনা কাফেরদেরই প্রাপ্য । টন ফেরেশতারা যাদের প্রাণ এমন অবস্থায় সংহার করবে যখন তারা নিজেদের ওপর যুলুম করতে থাকে। | এখানে কেয়ামতের পূর্ববর্তী একটা পরিণতির ধাপের কথা বলা হচ্ছে। তাদের মৃত্যুকালীন অবস্থার দৃশ্য তুলে ধরা হচ্ছে। তারা নিজেদেরকে ঈমান থেকে বঞ্চিত করে নিজেদের ওপর যে যুলুম ও নির্যাতন চালিয়েছে, যে ধ্বংস ও সর্বনাশা পরিণতির দিকে নিজেদেরকে ঠেলে দিয়েছে এবং যে আযাবে নিক্ষেপ করেছে, সেই দৃশ্যটাই এখানে তুলে ধরা হয়েছে। | নিকটবর্তী দুনিয়ার জীবনের মৃত্যুকালীন দৃশ্যের চিত্র তুলে ধরা হচ্ছে। তখন তাদের কোনো মিথ্যাচার, ধোকাবাজি বা ছলচাতুরির সুযোগ থাকবে না। “তারা আত্মসমর্পণ করে বলবে, আমরা কোনো মন্দ কাজ করতাম না। ওই সব অহংকারী তখন আত্মসমর্পণ করবে, কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হবে না। কিন্তু তারপরও তারা মিথ্যা বলবে। এটা হয়তো তাদের দুনিয়ার ছল-চাতুরীরই অংশবিশেষ । তারা আত্মসমর্পণ করে সবিনয়ে বলবে, "আমরা কোনো মন্দ কাজ করতাম না।' এটা যে এই সব অহংকারীর জন্যে একটা অবমাননাকর অবস্থান, তাতে কোনো সন্দেহ নেই। এরপর সর্বজ্ঞ আল্লাহর পক্ষ থেকে তারা জবাব পাবে, “অবশ্যই, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে অবহিত । অতএব মিথ্যাচার, ছল-চাতুরী ও কারচুপি করার কোনো উপায় থাকবে না। এরপর সেসব দান্তিকদের জন্যে নির্ধারিত আযাবের ফয়সালা শোনানো হবে । “অতএব, তোমরা জাহান্নামে প্রবেশ করো ......... অপরদিকে খোদাতীরু সংলোকদের কর্ম ও কর্মফল-সবই অহংকারী নাফরমান কাফেরদের সম্পূর্ণ বিপরীত । “যারা তাকওয়া অবলম্বন করেছিলো, তাদেরকে যখন জিজ্ঞেস করা হতো, তোমাদের মালিক কী নাধিল করেছেন? তারা বলতো, ভালো জিনিস । ....... ' আয়াত ৩২-৩৪) আসলে পরহেযগার ও সংযমী লোকেরা বোঝে যে ইসলামের আগাগোড়াই ভালো, মহৎ ও কল্যাণকর । আল্লাহ তায়ালা যতো আদেশ, নিষেধ, উপদেশ বা নির্দেশ দিয়ে থাকুন না কেন, তা সম্পূর্ণই উপকারী । তাই তারা সংক্ষেপে জবাব দিতো যে, 'ভালো জিনিস।' এরপর পর্যায়ক্রমে বিভিন্ন বিধির বিশদ জ্ঞান অর্জন করার পর কোনটা কোন দিক দিয়ে ভালো ও কল্যাণকর তা ব্যাখ্যা করতো । “যারা দুনিয়ায় সৎকাজ করে, তাদের জন্যে কল্যাণ ।" [১৬ সুন্া আন নাহল___ (০৮৬) _______ পান্না ৯৪ মনাশিন্প ৩ | ৬/৬/৬/.105100901-1100

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।