“আসাতীর' বলা হয়, ভিত্তিহীন অলীক ও আজগুবী কেচ্ছা-কাহিনীকে। যে কোরআন মানুষের মনমগযকে ব্যাধিমুক্ত ও বিশুদ্ধ করে, যে কোরআন অতীত, বর্তমান ও ভবিষ্যতের মানব সমাজের পারস্পরিক সম্পর্ক, আচরণ ও চাল চলনকে পরিশুদ্ধ করে, সেই কোরআনকেই তারা এভাবে বিকৃত করে। প্রাচীন যুগের লোকদের যে ইতিহাস কোরআন তুলে ধরে, তার জন্যে তারা কোরআনকে এভাবে পরিচিত করে । এভাবে তাদের দান্তিকতা ও ধৃষ্টতা তাদের ঘাড়ে তাদের নিজেদের পাপের বোঝা তো চাপায়ই, উপরস্তু কোরআনের এরূপ বিকৃত পরিচয় দিয়ে যে নিরীহ অজানা লোকদেরকে কোরআন ও ঈমান থেকে তারা বিপথগামী করে, তাদের পাপেরও একটা অংশ তাদের কীধে চাপে । আয়াতে এই পাপরাশিকে ভারী বোঝা আখ্যায়িত করা হয়েছে । আসলে এর চেয়ে নিকৃষ্ট বোঝা আর কিছুই নেই । মালের বোঝা যেমন মানুষের দেহকে ক্রিষ্ট করে, তেমনি এ বোঝা মনকে করে ভারাক্রান্ত । বস্তুগত বোঝা যেমন বহনকারীকে ক্লান্ত ও অবসন্ন করে, এ বোঝাও তেমনি বহনকারীকে করে ক্ষতিগ্রস্ত । বরঞ্চ সত্যি বলতে কি, এ বোঝা আরো ভয়ংকর ও. সর্বনাশা । | লস্ুশেন্ বিক্শছ্ধে কোলাক্সশদেল প্রচ্াল্লাভিযান সুদ্দী থেকে ইবনে আবী হাতেম বর্ণনা করেন যে, একবার মোহাম্মদ সে.)-এর দাওয়াতী কাজকে স্তব্ধ করে দেয়ার জন্যে কোরায়শদের এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রবীণ ব্যক্তিরা প্রস্তাব রাখে যে, দেখো, মোহাম্মদ এতো মিষ্টভাষী যে কেউ তার সাথে কথা বললেই সে তার মাথা বিগড়ে দেয়। সুতরাং তোমরা তোমাদের মধ্য থেকে এমন কিছু বিচক্ষণ বুদ্ধিমান লোক নির্বাচন কর, যাদের বংশ পরিচয় সবাই জানে । তাদেরকে প্রতিদিন অথবা একদিন পর একদিন মক্কার প্রত্যেকটা সড়কে দীড় করাও। যে কেউ মোহাম্মদ (স.)-এর সাথে দেখা করতে আসবে, তাকে তারা তার সাথে দেখা করতে না দিয়ে ফিরিয়ে দেবে । কথামত প্রত্যেক সড়কে মোড়ে মোড়ে কিছু লোক দাড়া করানো হলো । যখনই কোনো ব্যক্তি কোনো গোত্রের প্রতিনিধি হিসাবে মোহাম্মদ কী নুলে, সে খোজ নিতে আসে, অমনি তাদের একজন তাকে বলে, "শুনুন! আমি অমুকের ছেলে অমুক। মোহাম্মদ সম্পর্কে আমি ভালো করে জানি যে, সে একজন মিথ্যাবাদী লোক । তার কথা নির্বোধ, গোলাম ও অপদার্থ লোকেরা ছাড়া আর কেউ শোনে না। তার গোত্রের প্রবীণ ও গণ্যমান্য ব্যক্তিরাও তাকে ত্যাগ করেছে ।' এ কথা শুনে আগন্তুক চলে যেতো । এ প্রসংগেই আল্লাহ তায়ালা বলেছেন, যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তোমাদের প্রতিপালক কী নাধিল করেছেন, তখন তারা বলে যে, “আদিম মানুষদের কল্পকথা।' আগন্তুক যদি এমন নাছোড় বান্দা গোছের লোক, যাকে আল্লাহ তায়ালা হেদায়াতের পথে পরিচালিত করতে চান, তবে সে কোরায়শদের ওই কথা শোনার পর মনে মনে বলে যে, “আমি যদি একদিনের পথ এসেও মোহাম্মদের সাথে দেখা না করি, সে কী বলে তার খোঁজ না নিয়ে এবং তার দাওয়াতের কোনো বিশদ বিবরণ না নিয়ে গোত্রের কাছে ফিরে যাই, তাহলে আমি আমার গোত্রের অতীব নিকৃষ্ট প্রতিনিধি বলে সাব্যস্ত হবো।” এরপর সে মক্কায় প্রবেশ করতো, মোমেনদের সাথে দেখা করতো এবং তাদের কাছে মোহাম্মদ (সে.)-এর বক্তব্য কী তা জানতে চাইতো । তখন মোমেনরা তার সম্পর্কে ভালো কথা বলতো । এভাবে ইসলামী দাওয়াতের বিরুদ্ধে কোরায়শরা বিভিন্ন ধরনের সুপরিকল্পিত প্রচারাভিযান চালাতো। এ ধরনের প্রচারাভিযান তাদের মতো আরো বহু লোক চালিয়ে থাকে-সর্বযুগে ও সর্বত্র। তারাও এক রকম দান্তিক এবং সত্য ও যুক্তির কোনো ধার ধারে না। কোরায়শদের ৬/৬/৬/.105100901-1100
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।