“তোমাদের ইলাহ একজন ইলাহ। যারা পরকালে বিশ্বাস করে না, তাদের মন অবিশ্বাসী এবং তারা অহংকারী । নিশ্চয়ই আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য সব তৎপরতাই জানেন । তিনি অহংকারীদের ভালোবাসেন না।' এখানে আল্লাহর একতে বিশ্বাস ও পরকাল বিশ্বাসকে একত্রিত করা হয়েছে। বরঞ্চ এর একটিকে অপরটির অস্তিত্বে প্রমাণ হিসাবে তুলে ধরা হয়েছে । কারণ এক আল্লাহর এবাদত পরকাল বিশ্বাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত । কেননা আখেরাতের নিশ্চয়তা থাকা এক আল্লাহর বিজ্ঞতা ও বিচক্ষণতারই পরিপূর্ণতা নিশ্চিত করে এবং কর্মফল দানের মধ্য দিয়ে তার ন্যায়বিচারকে প্রতিষ্ঠিত করে। “তোমাদের ইলাহ একজন ইলাহ মাত্র ।" বস্তুত এ সূরায় ইতিপূর্বে আল্লাহর সৃষ্টি, নেয়ামত ও জ্ঞান সংক্রান্ত যতোগুলো আয়াত অতিবাহিত হয়েছে, তার সবই এই মহাসত্যকে প্রতিষ্ঠিত করে এবং সুস্পষ্ট সাক্ষ্য প্রমাণ প্রাকৃতিক নিয়মকানুন এবং তার পারস্পরিক সময় ও সহযোগিতার মধ্যে নিহিত রয়েছে, যেমন ইতিপূর্বে আলোচিত হয়েছে। যারা এই মহাসত্যকে মানে না এবং আল্লাহর একত্, বিজ্ঞতা ও সুবিচারে ঈমান না আনার একটা অংশ হিসাবে আখেরাতেও ঈমান আনে না, তাদের কোনো যুক্তি প্রমাণ, সাক্ষ্য ও নিদর্শনের অভাব নেই । এর আসল কারণ তাদের স্বভাব ও সত্ত্বার অভ্যন্তরেই নিহিত। তাদের মনই ঈমান বিমুখ । আল্লাহর নিদর্শনাবলী দেখেও তারা তা স্বীকার করতে চায় না। তারা অহংকারীও । তাই তারা অকাট্য সাক্ষ্য প্রমাণের কাছে নতিস্বীকার করে না এবং আল্লাহ ও রসূলের কাছে আত্মসমর্পণ করে না। কাজেই তাদের ঈমান আনার আসল কারণ তাদের স্বভাবগত ও মজ্জাগত। তাদের ব্যাধি তাদের অন্তরে বদ্ধমূল । তাদের সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা তাদের এই স্বভাব ও ব্যাধির কথা জানেন। তিনি তাদের গোপন ও প্রকাশ্য সব কিছুই অবগত । তার জ্ঞান সমস্ত সন্দেহ ও সংশয়ের উর্ধে । তিনি তাদের ওই সব কৃ-স্কভাব ও ব্যাধি অপছন্দ করেন। “তিনি অহংকারীদেরকে পছন্দ করেন না । কেননা অহংকারী মন কখনো কোনো যুক্তি মানে না এবং আত্মসমর্পণ করে না। কাজেই তাদের অহংকারের কারণেই তারা আল্লাহর কাছে ঘৃণিত। আর এই অহংকারের কথা তিনি জানেন। কারণ তিনি তাদের আসল অবস্থা জানেন । গোপন ও প্রকাশ্য সবই জানেন। “যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়, তোমাদের প্রভু কী নাধিল করেছেন, তখন তারা বলে, আদিম মানুষদের কল্পকথা |... ' (আয়াত ২৬-২৭) অর্থাৎ ঈমান বিমুখ মনের অধিকারী এসব অহংকারী ব্যক্তি কোনো যুক্তি তো মানেই না, রসূলের দাওয়াতে সাড়া তো দেয়ই না, উপরস্ত্ু অন্য কেউ যখন জিজ্ঞেস করে যে তোমাদের জন্যে কী ওহী নাধিল হয়, তখন স্বাভাবিক ও প্রত্যক্ষ জবাবও দেয় না। স্বাভাবিক ও প্রত্যক্ষ জবাব দিলে তারা কোরআনের কোনো একটা অংশ উদ্ধৃত করে অথবা তার বক্তব্যের সার সংক্ষেপ যথাযথভাবে শুনিয়ে দিতে পারতো । তারা নিজেরা কোরআনে বিশ্বাসী না হয়েও অন্তত অবিকৃতভাবে তা উদ্ধৃত করে সততা ও বিশ্বস্ততার পরিচয় দিতে পারতো । বরং তারা আসল জবাব না দিয়ে সত্যকে বিকৃত করে বলে। “আদিম মানুষদের কল্পকথা ।" ১ডস্লক্দাললাহল______ ত্চে লান্মা 55. লদ্ষিল ৩ ৬/৬/৬/.105100901-1100
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।