Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

এগুলোর খোজ রাখে না। এ হচ্ছে মানুষের দেহ কাঠামো ও তার ভূমিকা । যখন তার রোগ ব্যাধির দরুন দেহের কর্মক্ষমতা বিগড়ে যায়, তখন ছাড়া সে কি অনুভব করে যে, এতে কোনো নেয়ামত আছে? এরূপ অবস্থায় তার অক্ষমতার জন্যে আল্লাহর ক্ষমা এবং দুর্বল মানুষের প্রতি আল্লাহর দয়া ছাড়া আর কিছুই চাওয়ার মতো থাকতে পারে না। “আল্লাহ ক্ষমাশীল ও দয়াশীল।” রষ্টা তার গোপন ও প্রকাশ্য সব সৃষ্টিকেই জানেন। “তোমরা যা কিছু প্রকাশ করো ও যা কিছু গোপন করো, তা আল্লাহ তায়ালা জানেন।' কাজেই যে সমস্ত তথাকথিত উপাস্য কিছুই সৃষ্টি করে না এবং কিছুই জানে না, তাদেরকে আল্লাহর সমকক্ষ গণ্য করা কিভাবে সমীচীন হতে পারে? আসলে যারা তাদেরকে তারা আল্লাহর সমকক্ষ গণ্য করে, তারা মৃত এবং তাদের বেঁচে থাকার কোনো যোগ্যতাই নেই। তাই তাদের কোনো চেতনাও নেই, “যারা আল্লাহ ছাড়া অন্য যাদের উপাসনা করে, তারা.... মৃত ও নিজীব, কখন তারা পুনরুথিত হবে, তাও তারা জানে না।.... এখানে কেয়ামত ও তার সময়কালের দিকে ইংগিত দেয়া হয়েছে। এখানে বলা হচ্ছে যে, যিনি অরষ্টা, তার অবশ্যই তীর সৃষ্টির পুনরুথানের সময় জানা দরকার | কেননা পুনরম্থান হচ্ছে সৃষ্টিরই পূর্ণতা। এই পুনরুথানের মাধ্যমেই সকল প্রাণী তাদের কর্মফল লাভ করে। সুতরাং যে সকল উপাস্য জানে না কখন তার উপাসকদেরকে পুনরর্খিত করা হবে, সে সব উপাস্য উপাসনা লাভেরই অযোগ্য । আসলে তারা উপহাসের পাত্র। কেননা স্রষ্টা তার সৃষ্টিকে পুনরুজ্জীবিত করতে পারেন। আর তা যখন পারেন, তখন কখন পুনরুজ্জীবিত করবেন, তাও তার অবশ্যই জানা থাকবে । ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।