Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

যৌক্তিকতা ব্যাখ্যা করে। ওইসব মতবাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মতবাদ এই যে, পৃথিবীর উষ্ণ অভ্যন্তর ভাগ যখনই ঠান্ডা হয়, তখনই তা কুঁচকে যায় এবং পৃথিবীর উপরিভাগ সংকীর্ণ হয়ে যায়। এর ফলে পাহাড় পর্বত ও উচু নীচুর সৃষ্টি হয়। কিন্তু কোরআন বলে যে, এই সব পাহাড় পর্বত পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। কিন্তু আধুনিক বিজ্ঞান পাহাড়পর্বতের এই ভূমিকার কথা এখনো বলে না। পাহাড় পর্বতের পাশাপাশি নদনদী ও রাস্তাঘাটের দিকেও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। নদ নদীর সাথে রয়েছে পাহাড় পর্বতের প্রাকৃতিক সম্পর্ক, কেননা অধিকাংশ নদ নদীর উৎস থাকে পাহাড় পর্বতে, যেখানে সবচেয়ে বেশী বৃষ্টিপাত হয়। পাহাড় পর্বত, নদ নদী এবং যাতায়াত, পরিবহন ও পশুর পরিবেশের সাথে রাস্তা ঘাটের সংযোগ রয়েছে। এরই পাশাপাশি রয়েছে পথনির্দেশক নিদর্শনাবলী, যা দেখে পথিকরা পথের সন্ধান পায়। যমীনে এ সব নিদর্শন হলো পাহাড় পর্বত, মালভূমি ও নিম্নাঞ্চল আর আকাশে নক্ষত্র । নক্ষত্র দেখে জলে ও স্থলে পথের দিকনির্দেশনা লাভ করা যায়। সবল সৃষ্টিই আল্লাহক্স এক্াত্মবাদেক শাম্ত ০দক্স সৃষ্টি, নেয়ামত ও বিশ্ব পরিচালনার বিবরণ সম্বলিত আয়াতগুলোর পর এগুলোর ওপর মন্তব্য করা হয়েছে। যে উদ্দেশ্যে এই নেয়ামতসমূহের বিবরণ দেয়া হয়েছে। সেই উদ্দেশ্যটাই মন্তব্যে উল্লেখ করা হয়েছে । শেরেক পরিহার ও তাওহীদের অনুসরণের ওপর জোর দেয়াই ছিলো আল্লাহর এসব নেয়ামত ও সৃষ্টির বিবরণ দানের উদ্দেশ্য। “তবে যিনি সৃষ্টি করেন, তিনি কি যারা সৃষ্টি করে না তাদের সমকক্ষ হতে পারে? তোমরা কি স্মরণ করবে না? তোমরা যদি আল্লাহর নেয়ামত গণনা করো, তবে তা গণনা করে শেষ করতে পারবে না, তিনি দয়ালু ও ক্ষমাশীল । তোমরা যা কিছু গোপন করো ও যা কিছু প্রকাশ করো, তা আল্লাহ তায়ালা জানেন। আর আল্লাহকে ছাড়া যাদেরকে তারা ডাকে, তারা তো কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদেরকেই তো সৃষ্টি করা হয়েছে। তারা মৃত নিশ্প্রাণ। তারা কখন পুনরুণিত হবে, তা তারা অনুভবই করে না।' এটা খুবই সময়োচিত মন্তব্য । “যিনি সষ্টি করেন, তিনি কি যারা সৃষ্টি করে না তাদের সমান? এ প্রশ্নের জবাবে মানুষ “না' বলতে বাধ্য। আসলে এর জবাব “না' ছাড়া আর কিছু হতেও পারে না। কেননা যে সত্ত্বা সমগ্র সৃষ্টি জগতের ত্রষ্টা, কেউ এমন কোনো সত্তাকে তার সমান গণ্য করতে পারে না, যে ছোটো বা বড়ো এমন কি ক্ষুদ্রাতিক্ষুদ্র কিছুই সৃষ্টি করতে পারে না। “তবে কি তোমরা ম্মরণ করবে না? বস্তুত ব্যাপরটা এতোই স্পষ্ট ও সুনিশ্চিত যে, তা শুধু স্মরণ করাই যথেষ্ট । এর চেয়ে বেশী কোনো যুক্তি প্রমাণ দর্শানো বা ব্যাখ্যা বিশ্লেষণ করার কোনোই প্রয়োজন নেই।. আল্লাহ তায়ালা বহু রকমের নেয়ামতের বিবরণ দিয়েছেন। অতপর এর ওপর মন্তব্য করতে গিয়ে বলেছেন, “তোমরা যদি আল্লাহর নেয়ামত গণনা করো, তবে তা গুণে শেষ করতে পারবে না।" অর্থাৎ নেয়ামতের শোকর আদায় করা তো দূরের কথা, তা গুণে শেষ করাও অসন্ভব, আর অধিকাংশ নেয়ামত এমন যে, মানুষ তো তা জানে না। কেননা এগুলোর সাথে মানুষের আজন্ম লালিত সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। তাই এ সব নেয়ামত যখন খোয়া যায়, ঠিক তখন ছাড়া আর কেউ ৬/৬/৬/.1051009016-110

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।