Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

অর্থাৎ আল্লাহ তায়ালা পৃথিবীতে মানব জাতির জন্যে যে রকমারি ধাতব পদার্থ সৃষ্টি ও সঞ্চিত করে রেখেছেন, যা দিয়ে বিভিন্ন সময় ও বিভিন্ন ক্ষেত্রে মানুষের জীবন বাচে, তাতে নিদর্শন বা শিক্ষণীয় বিষয় রয়েছে। ভূগর্ভে লুকানো এ সব জিনিস মানুষের প্রয়োজনের সময় যাতে কাজে লাগে এবং তারা যাতে পরবর্তীকালে জ্ঞানার্জন করে এগুলো বের করতে পারে, সেজন্যে সেগুলোকে সঞ্চিত করে রেখে দেয়া হয়েছে, যখনই একটা খনিজ সম্পদ ফুরিয়ে যায়, অমনি তার চেয়েও অনেক বেশী পরিমাণে অপর একটা সম্পদ তার স্থান দখল করে । এভাবে বান্দাদের জন্যে আল্লাহ তায়ালা জীবিকা সঞ্চিত করে রাখেন। “এতে শিক্ষা গ্রহণকারীদের জন্যে নিদর্শন রয়েছে।' অর্থাৎ যারা এ কথা ভুলে যায় না যে, আল্লাহ তায়ালাই তাদের জন্যে এই সম্পদ লুকিয়ে রেখেছেন। পানের অযোগ্য লবনাক্ত পানিতে পরিপূর্ণ সাগর মহাসাগরে আল্লাহর যে অসংখ্য সৃষ্টি ও সম্পদ রয়েছে, সে সম্পর্কে আলোচনা করা হয়েছে পরবর্তী আয়াতে, “তিনিই সমুদ্রকে তোমাদের অধিনস্থ করেছেন, যাতে তোমরা তা থেকে তাজা মাছ ও তার গোশত খেতে পারো, এবং তা থেকে তোমাদের ব্যবহারের জন্যে রত্ম বের করতে পারো । ওই সমুদ্রে তুমি জাহাজও চলাচল করতে দেখবে । আর তোমরা যাতে সমুদ্র থেকে আল্লাহর অনুগ্হ অর্জন করতে পারো এবং আল্লাহর শোকর করতে পারো, (সেজন্যে সমুদ্রকে পদানত করেছেন) ।' সমুদ্রের সম্পদরাজি এবং প্রাণীসমূহ মানুষের অসংখ প্রয়োজন ও সখ পূরণ করে থাকে । এ সবের মধ্যে উন্লেখযোগ্য হলো মাছ, যার তাজা গোশত খাদ্য হিসেবে মানুষের খুবই প্রিয়। তারপর এর আশপাশেই উৎপন্ন হয় মনিমুক্তা ইত্যাদি, যা মানুষ অলংকার হিসেবে ব্যবহার করে থাকে । জাহাজের উল্লেখ দ্বারা শুধু ভ্রমণ ও পরিবহনের দিকটা বুঝানো হয়েছে তা নয়, বরং এ কথার মধ্যে সৃষ্টি সৌন্দর্যের এক শৈপ্রিক প্রতিচ্ছবিও অংকন করা হয়েছে। “তুমি দেখবে সমুদ্ধে জাহাজ চলাচল করতে' এ কথাটির ভেতরে দৃশ্য ও দৃশ্যের সৌন্দর্য উপভোগ করার দিকে সৃজ্ম ইংগিত রয়েছে। ঢেউয়ের বুক চিরে সাগরের বুকে জাহাজ চলার দৃশ্যটা কতো মনোরম ও উপভোগ্য তা সহজেই বোধগম্য । এখানে আমরা পুনরায় প্রাকৃতিক বস্তুসমূহের চাহিদা ও প্রয়োজন ছাড়াও তার দৃশ্যের বৈচিত্র্যের প্রতি কোরআনের দৃষ্টি আকর্ষণের মহান উদ্যোগ লক্ষ্য করি। কোরআনের আমাদেরকে এই মর্মে সচেতন করছে যে, প্রকৃতির সম্পদ সন্তার দ্বারা কেবল নিজেদের প্রয়োজন পূরণ করেই যেন আমরা ক্ষান্ত না থাকি, বরং এর সৌন্দর্য ও যেন উপভোগ করি ও তা থেকে শিক্ষা গ্রহণ করি। একইভাবে কোরআন আমাদেরকে সমুদ্র ও সমুদ্রের বুক চিরে জাহাজ চলাচলের দৃশ্যের প্রেক্ষাপটে এবং সমুদ্রের লোনা অপেয় পানিতে যে খাদ্য, রত্ব ও সৌন্দর্যোপকরণ আমাদের আয়ত্তাধীন করে দেয়া হয়েছে, তার প্রেক্ষাপটে আল্লাহর অনুথহ অনুসন্ধান ও তার শোকর করতে উদ্বুদ্ধ করেছে। সূরার এই পর্বের সর্বশেষ দুটো আয়াতে আরো কিছু নেয়ামত ও সম্পদের বিবরণ দেয়া হয়েছে। “তিনিই যমীনের মধ্যে পাহাড়সমূহকে গেড়ে দিয়েছেন, যাতে যমীন তোমাদের নিয়ে এদিক সেদিক ঢলে না পড়ে । তিনিই নদী পথ ঘাট বড়ো বড়ো পাহাড় পর্বতগুলোর ব্যাপারে আধুনিক বিজ্ঞান আমাদেরকে তেমন জোরালো ও যুক্তিসংগত তেমন কোনো তথ্য দিতে পারে না। কিছু পরস্পর বিরোধী মতবাদ দ্বারা সে ওগুলোর ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।