Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

ভাফলস্সীক্ ফী হিজ্লাজ্পিল কোলা অর্থাৎ আল্লাহ তায়ালা যেভাবে এই বিশ্ব জগতকে পরিচালনা করছেন এবং. প্রাকৃতিক রয়েছে। প্রাকৃতিক নিয়ম যদি মানব জীবনের অনুকূল না হতো, তার স্বভাব প্রকৃতির সাথে সাম স্যশীল না হতো এবং তার প্রয়োজন ও চাহিদা পূরণ না করতো, তাহলে মানুষ এই গ্রহে বেঁচে থাকতে সক্ষম হতো না। পৃথিবী নামক গ্রহে মানুষের সৃষ্টি, এই গ্রহের সাথে অন্যান্য গ্রহ নক্ষত্রের বর্তমান সম্পর্ক এবং এখানকার আবহাওয়ার প্রকৃতি মানুষের জীবন ধারণের উপযোগী হওয়া ও মানুষের বেচে থাকার জন্যে প্রয়োজনীয় সকল কিছুর বিদ্যমান থাকাটা কোনো কাকতালীয় বা আকম্মিক ঘটনা নয়, বরং মহান আল্লাহর সুপরিকল্পিত ব্যবস্থা। যারা বিশ্ব প্রকৃতিকে নিয়ে চিন্তাভাবনা করে, তারা উপলব্ধি করে যে নিশ্চয়ই মহাবিশ্ব কোনো প্রাজ্ঞ নীতি কৌশল অনুযায়ী পরিচালিত। তারা বৃষ্টি ও বৃষ্টির পানি পেয়ে বেড়ে ওঠা, বৃক্ষ, ফসল ও ফলের সাথে বিশ্ব গ্রকৃতির সঠিক সম্পর্ক কী, তা বোঝে এবং এই গোটাসৃষ্টি জগতই যে শুধু তার ত্রষ্টার অস্তিত্ব, একতৃ, আর তার ইচ্ছা ও পরিকল্পনার একতু নির্দেশক তা অনুধাবন করে। পক্ষান্তরে যারা উদাসীন তারা এ জাতীয় নিদর্শন সকালে- বিকালে, শীতে ও গ্রীষ্মে প্রতিনিয়ত দেখে; কিন্তু তাতে তাদের কোনো কৌতুহল বা অণুসন্ধিৎসার সৃষ্টি হয় না এবং এই অতুলনীয় বিশ্ব ব্যবস্থার মালিক ও প্রভু সম্পর্কে জানার কোনো ইচ্ছাও তাদের জন্মে না। এরপর আসছে তৃতীয় পর্বের আয়াত “আর তিনি তোমাদের উপকারার্থে রাত দিন এবং চন্তর সূর্যকে নিয়ন্ত্রিত করে দিয়েছেন .... " (আয়াত ১২) ব্তৃত সূর্য, চন্ত্র ও গ্রহ নক্ষত্র মানুষকে দেয়া আল্লাহর এক চমকপ্রদ নেয়ামত এবং সৃষ্টি জগতকে তিনি কিভাবে পরিচালনা করেন তারই দৃষ্ান্ত। এগুলো পৃথিবীতে মানুষের প্রয়োজন পূরণ করে। এগুলোকে মানবজাতির উপকারার্থে সৃষ্টি করা হয়েছে। ভেবে দেখুন তো রাত ও দিন মানুষের জীবনের ওপর কতো গুরুত্পূর্ণ ভূমিকা রাখে । রাত ছাড়া দিন ও দিন ছাড়া রাত কেমন হতো এবং ওই অবস্থায় পৃথিবীতে মানুষ, জীবজস্তু ও বৃক্ষলতা কিভাবে বেঁচে থাকতো । ও চন্দ্র ও পৃথিবীর সাথে অনুরূপভাবে সূর্যের সাথে উভয়ের সম্পর্ক এবং জীবনের অস্তিত্ ও বিকাশের সাথে তাদের সম্পর্ক চিন্তা করে দেখার মতো । “আর নক্ষত্রগুলোকে আল্লাহর নির্দেশেই অনুগত করা হয়েছে।' অর্থাৎ মানুষের এবং আল্লাহর জানা অন্যান্য সৃষ্টির উপকারার্থেই এগুলো করা হয়েছে। এগুলো আল্লাহর সৃষ্টি পরিচালনার কৌশলেরই একটা দিক এবং সমগ্র বিশ্বজগতে কার্যকর প্রাকৃতিক নিয়মের সমবয়েরই নমুনা। যে সব বুদ্ধিমান লোক চিন্তা গবেষণা করে এবং দৃশ্যমান জগতের অন্তরালে আল্লাহর যে নিয়ম কানুন চালু রয়েছে, তা উপলব্ধি করে তারা এটাও হৃদয়ংগম করে। তাইতো আল্লাহ তায়ালা বলেছেন, নিশ্চয়ই এগুলোর মাঝে চিন্তাশীল লোকদের জন্যে নিদর্শন রয়েছে।' মানুষের জন্যে আল্লাহর সৃষ্টিকৃত নেয়ামতসমূহের চতুর্থ নেয়ামত হলো বিভিন্ন ধরনের রং। “আর যে বিচিত্র রং বেরংয়ের জিনিসগুলো তিনি পৃথিবীতে তোমাদের জন্যে সৃষ্টি করেছেন, তাতেও শিক্ষা গ্রহণকারীদের জন্যে নিদর্শন রয়েছে । (আয়াত ১৩) ১৬ সুক্লা আন লাহঙ্ল ০৭৩) শীক্পা ১৪) মনযিম্প ৩ ৬/৬/৬/.105100901-1100

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।