Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

উপভোগ্য ও মনোরম । এ জিনিসটা শহরবাসীর তুলনায় গ্রামবাসীরাই ভালো উপলব্ধি করে। বস্তুত ঘোড়া, গাধা ও খচ্চরে পরিবহনের প্রয়োজনটাও যেমন পুরণ হয়, তেমনি সৌন্দর্যের চাহিদাও পূরণ হয়। আল্লাহ তায়ালা এ জন্যেই বলেন, “যাতে তোমরা এগুলোতে আরোহণ করতে পার এবং তোমাদের সৌন্দর্য চাহিদাও পুরণ হয়।” মানব জীবন সম্পর্ককে কোক্সআনেন দৃষ্টিভৎশী ঃ জীবন সম্পর্কে ইসলাম ও কোরআন যে দৃষ্টিভংগি পোষণ করে, তার আলোকে এ বিষয়টি যথেষ্ট মূল্যবান। এ দৃষ্টিভংগিতে সৌন্দর্য একটা মৌলিক উপকরণ । শুধু খাদ্য, পানীয় ও পরিবহনের প্রয়োজন পূরণই নেয়ামত নয়, বরং প্রয়োজনের অতিরিক্ত শখ পূরণও নেয়ামতের অন্তর্ভক্ত। সৌন্দর্য, বিনোদন এবং পশুর প্রতি আকর্ষণ ও পশু দ্বারা প্রয়োজন পূরণে যে উচ্চতর মানবীয় অনুভূতি তথা আভিজাত্য বোধের স্ষুরণ ঘটে, সে সবও এর আওতাতুক্ত। “তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি অনুকম্পাশীল।' এ মন্তব্যটার তাৎপর্য এই যে, তোমরা প্রচন্ড শারীরিক পরিশ্রম ছাড়া দূরবর্তী এলাকায় মালপত্র পরিবহন করতে পারতে না। অথচ পশু দ্বারা আল্লাহ তায়ালা তোমাদের সে প্রয়োজন পূরণ করেছেন। কেননা তিনি তোমাদের প্রতি সহানুভূতিশীল । এভাবে পশুর সৃষ্টিই যে একটা নেয়ামত এবং এ নেয়ামত যে মানুষের ওপর আল্লাহর দয়া ও অনুকম্পার নিদর্শন সে কথাই বুঝানো হয়েছে। “আর তোমরা জানোনা এমনও অনেক কিছু তিনি সৃষ্টি করেছেন।” খাদ্য, সৌন্দর্য চর্চা ও পরিবহনের সুবিধার জন্যে আল্লাহ তায়ালা যে পশু সৃষ্টি করেছেন, বিশেষত ঘোড়া, গাধা ও খচ্চরকে বিনোদন ও পরিবহনের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, এ বক্তব্যের ওপর মন্তব্য প্রসংগেই আল্লাহ তায়ালা এ কথা বলেছেন, যাতে মানুষের চিন্তাধারার আওতার মধ্যে সন্তাব্য নতুন প্রয়োগক্ষেত্র উন্মুক্ত থাকতে পারে এবং পরিবহন, আরোহণ, ও বিনোদনের ক্ষেত্রে নতুন নতুন পন্থা উত্তাবিত হতে পারে । সমকালীন পরিবেশ ও রীতি প্রথার বাইরে চিন্তাভাবনা করার পথ ইসলাম রুদ্ধ করতে চায় না। বস্তুত প্রত্যেক যুগের প্রচলিত রীতি প্রথার বাইরেও কিছু রীতি প্রথা থাকতে পারে। আল্লাহ তায়ালা চান মানুষ যেন সে সবের জন্যে অনুসন্ধান চালায় এবং যখন তার সন্ধান পাবে, তখন তার কল্পনাশক্তি ও বোধশক্তি অনেক ব্যাপক ও প্রশস্ত হবে । এভাবে অনুসন্ধান করে যখন নতুন কোনো পন্থা খুঁজে পাবে, তখন মানুষ তাকে গ্রহণ করুক, তার বিরোধিতা না করুক এবং তার ব্যবহার ও তা দ্বারা উপকৃত হওয়ার ব্যাপারে গৌঁড়ামী অবলম্বন করুক-তা ইসলামের কাছে বাঞ্ছিত নয়। ইসলাম কারো এরূপ কথা বলা পছন্দ করে না যে, “আমাদের বাপ-দাদা ঘোড়া-গাধা ও খচ্চরের পিঠে চড়তো, আমরাও ওগুলোর ওপরই চড়বো-অন্য কিছুর ওপর চড়বো না, কিংবা কোরআন যেহেতু এই সব পশুর পিঠে চড়ার উল্লেখ করেছে, তাই আমরা এগুলোর পরিবর্তে অন্য কোনো বাহন ব্যবহারই করবো না। ইসলাম হচ্ছে এমন একটা উন্মুক্ত ও উদার আদর্শের নাম, যা সকল শক্তিকে কাজে লাগানোর যোগ্যতা রাখে এবং জীবনের সকল অবস্থায় সচল থাকে । এ জন্যে কোরআন মানুষের মনমস্তিফকে এমন যাবতীয় জিনিসকে গ্রহণ করার জন্যে প্রস্তুত করে, যা আল্লাহ তায়ালা প্রদত্ত প্রতিভা ও বিজ্ঞানের সাহায্যে মানুষ ভবিষ্যতে উদ্ভাবন করবে । এগুলোকে সে উদার ধর্মীয় আবেগ উদ্দীপনা নিয়েই গ্রহণ করবে, যা প্রাকৃতিক জগতের নিত্য নতুন বিস্ময়কর সৃষ্টিকে, বিজ্ঞানের নিত্য নতুন উত্তাবনকে এবং জীবনের সকল নব উদঘাটিত রহস্যকে গ্রহণ করার জন্যে প্রস্তুত থাকে । পরিবহন, যাতায়াত ও ভ্রমণের এমন বহু নতুন বাহন এ যুগে আবিষ্কৃত হয়েছে, যার কথা সেকালের লোকেরা জানতোই না । আবার ভবিষ্যতেও এমন বহু নতুন উপকরণ উদ্ভাবিত হবে, যা এ ক্রালের লোকদের অজানা । কোরআনে বলা হয়েছে, ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।