“তিনি আকাশ ও পৃথিবীকে ন্যায়সংগত উদ্দেশ্যেই সৃষ্টি করেছেন ।.... তিনি মানুষকে সৃষ্টি ' করেছেন... ' (আয়াত ৩-৪) বস্তুত ন্যায় ও সত্য হচ্ছে আকাশ ও পৃথিবী সৃষ্টির ভিত্তি, উভয়ের পরিচালনার ভিত্তি ও উভয়ের মধ্যে বিরাজমান সমস্ত প্রাণী ও অপ্রাণীর পরিচালনার মৌল উপাদান। কেননা এর কোনোটাই উদ্দেশ্যহীন নয় এবং বৃথাও নয়। প্রত্যেকটা জিনিস ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত, ন্যায়ের সাথে সর্বক্ষণ সংশ্লিষ্ট, ন্যায় ও সত্যের পথে ধাবিত এবং পরিশেষে ন্যায় ও সত্যের দিকে প্রত্যাবর্তিত। “তাদের শেরেক থেকে তিনি পবিত্র ।' অর্থাৎ আল্লাহর সাথে তাঁর যে সকল সৃষ্টিকে তারা শরীক করে, তা থেকে তিনি পবিভ্র। তার কোনো শরীক নেই। তিনিই একক ও লা-শরীক রষ্টা। “মানুষকে তিনি এক ফোঁটা বীর্য থেকে সৃষ্টি করেছেন। তারপর সহসাই সে তীর প্রকাশ্য বিতর্ককারী হয়ে গেলো! (আয়াত-৪) তীর সূচনা ও পরিণতিতে কী বিরাট প্রভেদ। কোথায় সে ছিলো এক ফৌটা বীর্য, আর কোথায় সে পরিণত হয় এক তার্কিক প্রতি্বন্্ীতে, যে তার সৃষ্টিকর্তার সাথে বাকবিতন্ভায় লিপ্ত হয়, তার কুফরী করে, তার অস্তিত্বকে অথবা একত্বকে অস্বীকার করে! আয়াতের ভাষা থেকে যে দৃশ্যটা ফুটে ওঠে, তা থেকে মনে হয়, তার বীর্য থেকে জন্ম গ্রহণ ও প্রতিদ্বন্দ্বীতে পরিণত হওয়ার মাঝখানে কোনো ব্যবধান নেই। এভাবে আয়াতে সূচনা ও শেষ পরিণতির মধ্যবর্তী ব্যবধানটাকে সংক্ষিপ্ত করে ফেলা হয়েছে, যাতে পার্থক্যটা পরিপূর্ণভাবে প্রকাশ পায় এবং এক স্তর থেকে অপর স্তরের দূরতৃটা স্পষ্ট হয়ে ওঠে। এভাবে মানুষ তার দুটো দৃশ্যের মাঝে এবং দুটো পরস্পরবিরোধী অংগীকারের মাঝে অবস্থান নেয় । একটা হলো তুচ্ছ বীর্যের দৃশ্য, অপরটা প্রকাশ্য প্রতিদ্বন্দ্ী হঠকারী মানুষের দৃশ্য । আসলে এখানে এরূপ সংক্ষিপ্ত আকারে দেখানোই কাম্য ছিলো । আর এই যে সুগ্রশস্ত প্রকৃতির-তথা আকাশ ও পৃথিবীর যে উন্মুক্ত প্রান্তরে মানুষের অবস্থান, সেখানেই আল্লাহ তায়ালা তার সেই সৃষ্টিগুলোর বিবরণ দিচ্ছেন, যেগুলোকে তিনি মানুষের অনুগত করেছেন। প্রথমে পশু দিয়ে শুরু করেছেন- “পশুগুলোকে তিনি তোমাদের কল্যাণের জন্যে সৃষ্টি করেছেন। ওগুলোতে তোমাদের জন্যে .| প্রচুর লাভ ও উপকারিতা রয়েছে .......... ।' (আয়াত ৫-৮) যে পরিবেশে সর্বপ্রথম কোরআন নাযেল হয় সে ধরনের পরিবেশে- শুধু তাই নয়, আজও এই পরিবেশে গৃহপালিত পশু যে কতো বড়ো নেয়ামত, তা বুঝতে কোনোই অসুবিধা হয় না। পণ ছাড়া বলতে গেলে মানুষের জীবনই অচল। সে যুগে সাধারণত যে সব পশুর ব্যাপক প্রচলন ছিলো, তা হলো উট, গরু, ভেড়া ও দুন্বা। ঘোড়া, গাধা ও খচ্চর শুধু বাহন ও বিলাসোপকরণ হিসাবে ব্যবহৃত হতো। এগুলো খাওয়া হতো না।() এই নেয়ামতটার বর্ণনা দেয়ার সময় কোরআন এ কথাও জানিয়ে দেয় যে, এতে মানুষের প্রয়োজন ও সথ দুটোই পূরণের ব্যবস্থা রয়েছে। পশুর চামড়া, পশম, গোশত, দুধ ও ঘি ইত্যাদি দ্বারা উপকৃত হবার সুযোগ তো রয়েছেই, উপরস্তু দূরবর্তী অঞ্চলগুলোতে মাল পরিবহনের ব্যবস্থাও রয়েছে, যা কিনা মানুষ নিজে বহন করতে কঠোর পরিশ্রম করতে বাধ্য হতো। এ সব পশুতে শখ পূরণের ব্যবস্থাও আছে। যেমন সকাল বিকাল এর পিঠে চড়ে ঘোরাফেরা করা যায়। আর ঘোরাফেরার এ দৃশ্যটাও পরম €১) ঘোড়া খাওয়া যায় কিনা, তা নিয়ে মতভেদ আছে। যেহেতু আলোচ্য আয়াতে ঘোড়াকে শুধু বাহন ও বিলাসোপ- করণ হিসাবে ব্যবহার করতে বলা হয়েছে, তাই এ আয়াত ও অন্য কিছু হাদীস অনুসারে ইমাম আবু হানিফা ঘোড়ার গোস্ত খাওয়াকে হারাম গণ্য করেন। তবে কিছু সহীহ হাদীস ও রসূল (স.)-এর বাস্তব কর্মনীতির আ- লোকে অধিকাংশ ইমামই একে হালাল গন্য করেন। ১১ ২57 ন্দ্গক্নল্লল ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।