Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

বস্তুত এই জিনিসটাই আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেয়া সর্বপ্রথম ও সর্ববৃহৎ নেয়ামত । আল্লাহ তায়ালা আকাশ থেকে শুধু জীবদেহকে রক্ষাকারী ও মাটিকে উর্বরা শক্তি প্রদানকারী পানিই বর্ষণ করেন না-যেমন সামনের এক আয়াতে বলা হয়েছে-'বরং তিনি ফেরেশতাদেরকে দিয়ে নিজের বিধানও পাঠান নিজের নির্বাচিত বান্দাদের কাছে। “রূহ শব্দ দ্বারা এর ফলকেই বুঝানো হয়েছে। রূহ বা প্রাণ হলো জীবন ও জীবনের উৎস। এ দ্বারা শুধু জৈবিক জীবনই নয়, বরং একাধারে জৈবিক, নৈতিক ও আধ্যাত্মিক জীবনকেও বুঝানো হয়েছে । এ জীবন হচ্ছে একাধারে দেহের জীবন, বিবেকের জীবন, বুদ্ধির জীবন, চেতনার জীবন এবং সমাজদেহেরও জীবন-যা সমাজদেহকে ধ্বংস ও বিনাশ থেকে রক্ষা করে। এই সর্বব্যাপী জীবনই আল্লাহ তায়ালা মানুষের জন্যে আকাশ থেকে সর্ব প্রথম নাযেল করেন এবং এটাই বান্দাদের ওপর নাযেল করা আল্লাহর প্রথম ও প্রধান নেয়ামত । এ নেয়ামতটা নিয়ে আল্লাহর সবচেয়ে পৃত পবিত্র ও নিষ্পাপ সৃষ্টি ফেরেশতারা আল্লাহর মনোনীত বান্দাদের ওপর অর্থাৎ নবীদের ওপর অবতীর্ণ হন, যার সার কথা হলো, “মানুষকে এই বলে সাবধান করে দাও যে, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই, সুতরাং তোমরা আমাকেই ভয় করো।' বস্তুত সার্বভৌমত্বের ক্ষেত্রে আল্লাহর সাথে আর কাউকে শরীক না করা এবং একমাত্র আল্লাহর সার্বভৌমত্তে বিশ্বাস করাই হলো ইসলামী আকীদা বিশ্বাসের মূল কথা, প্রাণীর জীবনের নিরাপত্তী বিধানকারী এবং জীবন রক্ষক ও জীবন বিধ্বংসী প্রবণতার চূড়ান্ত সীমারেখা । যে হৃদয় এক আল্লাহর এবাদাত করে না, তা সব সময় লক্ষ্যচুত ও দিশেহারা থাকে এবং ধ্বংসের পথে ধাবিত হয়। বিভিন্ন দিক থেকে তাকে হাতছানি "দিয়ে ডাকা হয়। বিভিন্ন অলীক কল্পনা তাকে বিপথগামী করে, পরস্পর বিরোধী মতাদর্শ তার মনোযোগ বিচ্ছিন্ন করে, নানা রকম কৃ-প্ররোচণা তাকে পথভ্রষ্ট করার প্রয়াস পায় । ফলে সে কোনো নির্দিষ্ট লক্ষ্যে স্থির থাকতে পারে না। “রূহ' শব্দটা দ্বারা এই সব কয়টা অর্থই বুঝানো হয়। বিভিন্ন রকমের নেয়ামতের বিবরণ সম্বলিত এ সূরার শুরদতে এই অর্থগুলোর দিকে ইংগিত দেয়া হয়েছে। এ দ্বারা আল্লাহর সব রকম নেয়ামতকে প্রকাশ করা হয়েছে। তন্মধ্যে আল্লাহর নাযেল করা বিধান ইসলাম হলো সবচেয়ে বড় নেয়ামত, যা ছাড়া অন্য সব নেয়ামত মূল্যহীন । ইসলামী আকীদা ও আদর্শ নামক এই নেয়ামত না পেলে মানুষ সারা পৃথিবীতে আর যতো নেয়ামত তথা সম্পদ আছে, তাদ্ধারা সঠিকভাবে উপকৃত হতে পারেনা। এখানে অন্যান্য জায়গার মতো সাবধান করা ও সুসংবাদ দান করা এই উভয়টার উল্লেখ নেই, বরং শুধু সাবধান করার উল্লেখ করেই ক্ষান্ত থাকা হয়েছে এবং একেই ওহী ও রেসালাতের উদ্দেশ্য হিসাবে বর্ণনা করা হয়েছে। কেননা সূরার অধিকাংশই ইসলামের দাওয়াত প্রত্যাখ্যানকারী, মোশরেক, আল্লাহর নেয়ামত অস্বীকারকারী, আল্লাহর হালাল করা জিনিসকে হারাম সাব্যস্তকারী, আল্লাহর সাথে করা অংগীকার ভংগকারী এবং ঈমান আনার পর পুনরায় কুফরীর পথে ্রত্যাবর্তনকারী (মোরতাদ)দেরকে কেন্দ্র করেই আবর্তিত। এ জন্যেই সাবধানকরণ বা এনযারের উল্লেখ করাই অধিকতর সমীচীন এবং খোদাভীতি, আখেরাতের আযাবভীতি ও গুনাহর কাজ এড়িয়ে চলার আহ্বান জানানোটাই এখানে অধিকতর অগ্রগণ্য। এরপর একে একে আল্লাহর নিদর্শনাবলী নিয়ে আলোচনা শুরু হয়েছে। এগুলোর মধ্যে সৃষ্টিকর্তার একতু প্রমাণকারী সৃষ্টিসংক্রান্ত নিদর্শনাবলী এবং নেয়ামতদাতার একতু প্রমাণকারী নেয়ামতসংক্রান্ত নিদর্শনাবলী উভয়ই রয়েছে । উভয় ধরনের নিদর্শনাবলীকে এক একটা শ্রেণী আকারে তুলে ধরা হয়েছে। তন্মধ্যে সূচনা করা হয়েছে আকাশ, পৃথিবী ও মানুষের সৃষ্টি দিয়ে ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।