Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

অতাফলীল আক্মাত ১-২১ “আল্লাহর নির্দেশ এসে গেছে। কাজেই এর জন্যে তাড়াহুড়ো করো না। ওরা যে সব শরীক সাব্যস্ত করেছে, তিনি তা থেকে পবিত্র ।.... (আয়াত ১-৩) মক্কার মোশরেকরা রসূল (স.)-কে তাড়া দিতো যে, দুনিয়া বা আখেরাতের আযাব দ্রুত নিয়ে এসো । যখনই তাদের অবকাশ বাড়িয়ে দেয়া হতো এবং আযাব আসতো না, তখনই তারা বেশী করে তাড়াহুড়ো করতো । শুধু তাড়াহুড়ো নয়, বেশী করে ঠাট্টা বিদ্রাপও করতো এবং বেশী করে ধৃষ্টতাও দেখাতো। তারা মনে করতো যে, মোহাম্মদ (স.) তাদেরকে এমন সব জিনিসের ভয় দেখায়, যার আদৌ কোনো অস্তিত্ব নেই, যাতে তারা তার ওপর ঈমান আনে ও তার কাছে আত্মসমর্পণ করে। আল্লাহ তায়ালা যে কী উদ্দেশ্যে তাদেরকে অবকাশ দেন, তা তারা উপলব্ধিই করতো না। তার প্রাকৃতিক নিদর্শনাবলী নিয়ে কোনো চিস্তাভাবনাই করতো না এবং কোরআনের আয়াতগুলোও বুঝতে চেষ্টা করতো না। কোরআনের যে সমস্ত আয়াত বিবেক ও মনকে সম্বোধন করে, তা যে কেবল আযাবের হুংকার সম্বলিত কথাবার্তার চেয়ে ভালো, সেটা তারা বুঝতো না। তারা বুঝতো না যে, যে মানুষকে আল্লাহ তায়ালা বিবেকবুদ্ধি ও স্বাধীন ইচ্ছাশক্তি দিয়ে সম্মানিত করেছেন, তাকে কেবল আযাবের হুমকি দেয়ার চেয়ে যুক্তি দিয়ে বুঝানো বেশী সম্মানজনক সূরার শুরুতেই চূড়ান্ত ঘোষণা এসেছে, “আল্লাহর নির্দেশ এসে গেছে ।” অর্থাৎ আল্লাহর আদেশ জারি হয়েছে এবং তার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর এটুকুই যথেষ্ট তা আল্লাহর নির্ধারিত সময়ে কার্যকরী হবার জন্যে । কাজেই তোমরা এর জন্যে তাড়াহুড়ো করো না।' কেননা আল্লাহর যে কোনো নিয়ম তার ইচ্ছা অনুযায়ীই বাস্তবায়িত হয়ে থাকে । কারো তাড়াহুড়োতে বা অনুরোধে তা আগপাছ হয় না। সুতরাং আযাব কিংবা কেয়ামতের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখন সে সিদ্ধান্তের বাস্তৃবায়ন নির্ধারিত সময়েই হবে । তার এক মুহূর্ত আগেও নয়, পরেও নয়। | সুনিশ্চিত অর্থবোধক এই শব্দটা মনের ওপর প্রচন্ড প্রভাব বিস্তার করে, তা সে যতোই অহংকারী বা শান্ত প্রকৃতির মানুষ হোক না কেন। তদুপরি এ শব্দটা যে অর্থ প্রকাশ করছে তা নিরেট বাস্তবও ৷ কেননা আল্লাহর নির্দেশ মাত্রই কার্ষকরী হওয়া অবধারিত । এমনকি আল্লাহর পক্ষ থেকে স্রেফ সিদ্ধান্ত গ্রহণই তীর বাস্তবায়িত হওয়ার সমার্থক এবং বাস্তবায়নের নিশ্চয়তা বিধান করে। কাজেই এ শব্দটাতে অতিরঞ্জিত কিছু নেই এবং অবাস্তবও কিছু নেই। উপরস্তু এর আসল উদ্দেশ্য হলো মানুষের চেতনাকে গভীরভাবে প্রভাবিত করা, যা সম্পূর্ণরূপে সফল হয়েছে। পক্ষান্তরে এক আল্লাহর সাথে অন্যকে শরীক করা এবং শেরেক থেকে উদ্ভূত যাবতীয় ধ্যান ধারণা থেকে আল্লাহ তায়ালা সম্পূর্ণ পবিত্র এ সব ধ্যান ধারণা যে ধরনেরই হোক এবং মানুষের যতো নিন্নস্তরের চিন্তা চেতনা থেকেই তা উৎসারিত হোক না কেন। সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ্র মানুষের যাবতীয় শেরেকজনিত চিন্তাধারা থেকে পবিত্র ও তার উর্ধে অবস্থানকারী মহান আল্লাহর নির্দেশ এসে গেছে। তিনি সেই আল্লাহ তায়ালা, যিনি মানুষকে গোমরাহীর দিকে ডাকেন না, বরং তিনি মানুষের ওপর আকাশ থেকে নাযিল করেন এমন এক জিনিস, যা তাদেরকে যথার্থ জীবনীশক্তি দান করে এবং তাদের মুক্তি নিশ্চিত করে। & নাযিল করেন, যাদেরকে তিনি ইচ্ছা করেন।' ৬/৬/৬/.105100901-110

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।