হৃদয় ও বিবেকে অপ্রতিরোধ্য প্রভাব সৃষ্টির হাতিয়ার ৷ একমাত্র নিস্ত্ীয় বিবেক, মৃত হৃদয় ও বিকৃত চেতনা ছাড়া আর কোনো কিছুই এ দ্বারা প্রভাবিত না হয়ে পারে না। এই সুরা মানুষকে একদিকে যেমন প্রকৃতিতে বিরাজমান আল্লাহর নিদর্শনাবলী ও মানুষকে দেয়া আল্লাহর নেয়ামতগুলোর প্রতি তার মনোযোগ আকর্ষণ করে, তেমনি কেয়ামতের দৃশ্যাবলী, মৃত্যু উপস্থিত হওয়ার দৃশ্যাবলী এবং অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর ধ্বংসযজ্ঞের চিত্রও তার সামনে তুলে ধরে । সেই সাথে মানুষের সেই সব ভাবাবেগকেও জাগিয়ে তোলে, যা মানব হৃদয়ের সুপ্ত চিন্তা চেতনার সন্ধান দেয়। সন্ধান দেয় মাতৃগর্ভে থাকাকালে, যৌবনে, ত্রৌঢ়তে, বার্ধক্যে, দুর্বল ও শক্তিমান অবস্থায়, স্বচ্ছল ও দারিদ্র অবস্থায় মানুষ কিভাবে জীবন ধারণ করে, তারও । অনুরূপভাবে উদাহরণাবলী ও সহজ সরল ঘটনাবলীর মাধ্যমে বিভিন্ন বিষয়ের ব্যাখ্যাও পেশ করে। সূরার সবচেয়ে গভীর তাৎপর্যময় অংশ হলো প্রকৃতি সংক্রান্ত আয়াতগুলো যা সৃষ্টির মাহাত্য, সম্পদের বিশালতা এবং জ্ঞান ও কুশলতার বিরাটত্বকে ফুটিয়ে তোলে । এগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন নয়, বরং পরস্পরের সাথে যুক্ত । এই বিশাল ও বিস্ময়কর সৃষ্টি জগত, যা মহান স্রষ্টার সীমাহীন জ্ঞান ও বিচক্ষণতা দ্বারা নিয়ন্ত্রিত এমনভাবে সৃজিত ও পরিচালিত, যাতে তা মানুষের সুখ শান্তির উপকরণ হয় এবং তাদের শুধু অপরিহার্য প্রয়োজনই পূরণ করে না, বরং তাদের বিভিন্ন শখও পূরণ করে । একদিকে তা প্রয়োজনও পূরণ করে, অপরদিকে তাকে সৌন্দর্য বৃদ্ধির উপকরণ হিসাবেও গ্রহণ করা হয়, তা দ্বারা দেহ ও মনের আনন্দ ও পরিতৃপ্তিও সাধিত হয়। মানুষ যাতে আল্লাহর কৃতজ্ঞ হয়, সে জন্যেই এতো সব নেয়ামতের ব্যবস্থা । এ কারণেই এ সূরায় নেয়ামত ও তার শোকরের বিষয় আলোচিত হয়েছে, এ সবের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং এ সব বিষয়ে সূরার বিভিন্ন অংশে মন্তব্য করা হয়েছে, বিভিন্ন উদাহরণ এবং বিভিন্ন নমুনাও পেশ করা হয়েছে। নেয়ামতের শোকর আদায়ের শ্রেষ্ঠতম নমুনা পেশ করেন হযরত ইবরাহীম (আ.)। বলা হয়েছে, তিনি হেযরত ইবরাহীম) আল্লাহর নেয়ামতের শোকরকারী ছিলেন। তাই আল্লাহ তায়ালা তাকে নির্বাচন করেছিলেন এবং তাকে সঠিক পথে পরিচালিত করেছিলেন । এ সব আলোচনাই সম্পন্ন হয়েছে পরিপূর্ণ সমন্বয়ের মাধ্যমে ৷ সমৰয় প্রতিষ্ঠিত হয়েছে আলোচিত দৃশ্যাবলী, বক্তব্যসমূহ ও আলোচ্য বিষয়সমূহের মধ্যে । তাফসীর আলোচনা করার সময় এ সবের কিছু কিছু নমুনা তুলে ধরবার আশা রাখি । প্রথমে সূরার প্রথম অধ্যায়টার তাফসীরে মনোনিবেশ করছি। এ অধ্যায়টার আলোচ্য বিষয় হলো তাওহীদ । এ তাওহীদের মাধ্যম হলো সৃষ্টি জগতে বিরাজিত আল্লাহর নিদর্শনাবলী, আল্লাহর নেয়ামতসমূহ, গোপন ও প্রকাশ্য বিষয়সমূহ এবং দুনিয়া ও আখেরাত সম্পর্কে তার সর্বাত্মক জ্ঞান। ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।