Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

স্ুক্লা আন নাহজ্প স্ৎক্ষিশ্ড আক্লোচ্নলা এ সূরাটার সূর, তাল ও লয় শান্ত ও স্বাভাবিক । তবে এর আলোচিত বিষয়বস্তু অনেক ও রকমারি । এর প্রেক্ষাপট ব্যাপক ও সুপ্রশস্ত। এর ঝংকার প্রভাবশালী ও বহু সংখ্যক এবং এর ভেতরে উৎসারিত প্রেরণা ও অত্যন্ত গতীর। রসূল সে.)-এর মব্বী জীবনে নাযিল হওয়া অন্যান্য সূরার মতো এ সুরাটাও আল্লাহর গুণ বৈশিষ্ট্য, ওহী ও পরকাল-এই তিনটি প্রধান বিষয় নিয়ে আলোচনা করে । তবে এই প্রধান বিষয় কয়টির সাথে সংশ্লিষ্ট আরো কিছু আনুষংগিক বিষয়ও আলোচ্য সূচীর আওতাভুক্ত । যেমন এতে ইবরাহীম (আ.) ও মোহাম্মদ (স.)-এর আনীত খোদায়ী বিধানের মধ্যে সেতুবন্ধ রচনাকারী তাওহীদ এবং ঈমান, কুফুরী, হেদায়াত ও গোমরাহী সংক্রান্ত মানবীয় ইচ্ছা ও আল্লাহর ফয়সালার প্রত্যাখ্যানকারীদের ব্যাপারে আল্লাহর নীতি, হালালকে হারাম করা, হারামকে হালাল করা ও এ বিষয়ে পৌত্তলিকদের ধ্যান ধারণা, আল্লাহর পথে হিজরত, মুসলমানদেরকে নির্যাতনের মাধ্যমে ইসলাম ত্যাগে বাধ্য করা, ঈমানের পর পুনরায় কুফুরী করা আল্লাহর কাছে এ সবের জন্যে নির্ধারিত শাস্তি, পারস্পরিক লেনদেন, ন্যায়-বিচার, পরোপকার, আল্লাহর পথে দান এবং ওয়াদা পালন ইত্যাদিও, যা ওই প্রধান আকীদাভিত্তিক আচরণের সাথে সংশ্লিষ্ট । মোটকথা বহু সংখ্যক আলোচ্য বিষয়ে সুরাটা পরিপূর্ণ । কিন্তু যে পটভূমিতে এ বিষয়গুলো আলোচিত হয়েছে এবং যে ময়দানে এ ঘটনাগুলো ঘটেছে, তা অত্যন্ত ব্যাপক ও সুপ্রশস্ত। এই পটভূমি ও ময়দানের অন্তর্ভুক্ত রয়েছে আকাশ ও পৃথিবী, আকাশ থেকে নামা বৃষ্টি, ক্রমবর্থনশীল বৃক্ষ, রাত দিন, চন্দ্র, সূর্য ও নক্ষত্র, সাগর, পাহাড় পর্বত, নদ নদী ও রাস্তাঘাট । এক কথায় বলা যায়, গোটা মানব জীবন, তার ঘটনাবলী ও পরিণাম, গোটা পরকালীন জীবন, তার মূল্যবোধ ও দৃশ্যাবলী এবং সমথ অদৃশ্য জগত, তার বৈচিত্র্যময় বৈশিষ্ট্য, মানব সত্ত্বা ও প্রকৃতির ওপর তার সুগতীর প্রভাব- এ সবকিছু নিয়ে এ সূরার আলোচনা ও পটভূমি গঠিত। এ বিস্তীর্ণ ময়দানে সূরাটা তার বক্তব্য পেশ করে। এ বক্তব্য যেন পথনির্দেশ দান, মনমগযকে উদ্বু্ঘকরণ ও বিবেক বুদ্ধিকে অনুপ্রেরণা জোগানোর একটা বিরাট উদ্যোগ ও অভিযান। এ অভিযান খুবই শান্ত ও ধীর লয়ে পরিচালিত । তবে সেখানেও বৈচিত্র্য রয়েছে। রয়েছে একাধিক সুরের ব্যঞ্জনা । তাতে যদিও বজ্রের তুর্যনিনাদ নেই কিংবা সংগীতের মিহি সুর নেই, কিন্তু তা তার সমস্ত মৃদুমন্দতা সত্তেও মানব সত্ত্বার প্রতিটি স্বাযূতন্ত্রী ও প্রতিটি প্রত্যংগকে সম্বোধন করে এবং তার বিবেক-বুদ্ধি ও ভাবাবেগকে একই সাথে উদ্বুদ্ধ ও উজ্জীবিত করে। সে তার চোখকে দেখতে, কানকে শুনতে, স্সায়ুকে অনুভূতিশীল হতে, আবেগকে সচেতন হতে এবং বিবেক বুদ্ধিকে চিন্তা গবেষণা করতে বলে। সে সমগ্র বিশ্ব প্রকৃতিকে তথা আকাশ ও পৃথিবীকে, সূর্য ও চন্দ্রকে, রাত ও দিনকে, পাহাড় ও সাগরকে, নদ নদী ও উপত্যকাকে, ছায়া ও আশ্রয়স্থলকে, উদ্ভিদ ও ফলমূলকে এবং পশু ও পাখীকে একই সমতলে সমবেত করে। একই সমতলে সমবেত করে দুনিয়া ও আখেরাতকে এবং দৃশ্য অদৃশ্য সব কিছুকে । এ সবই মানুষের অংগ প্রত্যংগে, স্বাযুতন্ত্রীতে এবং ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।