গরুকাশ্য দাওয্সাতেল্ আদেশ ৃ ংগ এই পর্যস্ত পৌছার পর এখন আল্লাহ তায়ালা স্বয়ং রসূলকে উদ্দেশ্য করে বলছেন, তিনি যেন নিজের পথেই থাকেন এবং আল্লাহর পক্ষ থেকে যে সব নির্দেশ প্রাপ্ত হন তা যেন প্রকাশ্যে ঘোষণা দিয়ে সবাইকে জানিয়ে দেন। এই ঘোষণা বন্ত্রকষ্ঠে দিতে হবে, এ ব্যাপারে কোনো কাফের-মোশরেককে তোয়াক্কা করলে চলবে না। কারণ মোশরেকদের ভয়াবহ পরিণতির ব্যাপারটি তারা নিজেরাই পরে জানতে পারবে । এই ঘোষণা দিতে গিয়ে কোনো ঠা্টা-বিদ্রপকারীকে পরোয়া করাও চলবে না। কারণ ওদের জন্যে আল্লাহ তায়ালাই যথেষ্ট । তাছাড়া ওদের ওই ঠাট্টা-বিদ্রপ কখনও দাওয়াতী কাজকে প্রভাবিত করতে পারবে না। এ ংগটিই নিচের আয়াতে আলোচিত হয়েছে। “অতএব তোমাকে যে আদেশ দেয়া হয়েছে তুমি.... যারা আজ আল্লাহর সাথে অন্যকে মাবুদ বানিয়ে নিয়েছে তারা অচিরেই জানতে পারবে কেতো গোমরাহীতে তারা নিমজ্জিত ছিলো)।” (আয়াত ৯৪, ৯৫ ও ৯৬) বলার অপেক্ষা রাখে না যে, রসূল (সে.) একজন মানুষ ছিলেন । দুঃখ-কষ্টে তার মনও ব্যথিত হতো । বিশেষ করে যখন আল্লাহর সাথে প্রকাশ্যে শেরেক করা হতো এবং দাওয়াত ও তাবলীগের কাজকে উপহাস করা হতো তখন তিনি ব্যথিত ও মর্মাহত না হয়ে পারতেন না। শেরেক ও গোমরাহীপূর্ণ কর্মকান্ড দেখে তিনি মনে আঘাত পেতেন। তাই তাকে স্বীয় প্রভুর প্রশংসা ও এবাদাত -বন্দেগীতে মশগুল থাকার নির্দেশ দেয়া হচ্ছে। এর ফলে মনের ব্যথা লাঘব হবে, মনের কষ্ট দূর হবে। পরম বিশ্বাস অর্থাৎ মৃত্যু পর্যন্ত এই এবাদাত-বন্দেগীতে সদা মশগুল থাকতে হবে । এর পর স্বয়ং মহান আল্লাহর সান্নিধ্য লাভ হবে । এই বিষয়টিই নিচের আয়াতে বর্ণিত হয়েছে। “(হে নবী) আমি (একথা) ভালো করেই জানি যে, ওরা যা কিছু.... এবং তোমার (নিশ্চিত) মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার মালিকের এবাদাত করতে থাকো ।' (আয়াত ৯৭, ৯৮ ও ৯৯) আলোচ্য সূরাটি সমাপ্ত হয়েছে দুটো বিষয়কে কেন্দ্র করে। একটি হচ্ছে কাফের মোশরেকদেরকে এড়িয়ে চলতে হবে । আর দ্বিতীয়টি হচ্ছে আল্লাহর সান্নিধ্যে আশ্রয় খুজতে হবে। নিশ্চয়ই এমন একটি দিন আসবে যেদিন কাফেররা মোমেন মুসলমান হওয়ার বাসনা ব্যক্ত করবে। ৬/৬/৬/.105100901-1100
— صفحة ٦٢ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.