Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

এটাই হচ্ছে দাওয়াত ও তাবলীগের প্রকৃত পন্থা। এখানে রসূল (স.)-কে কেবল সতর্ককারী বা ভয় প্রদর্শনকারী হিসাবেই আখ্যায়িত করা হয়েছে। সুসংবাদদানকারী গুণটি এখানে উল্লেখ করা হয়নি। কারণ এখানে বক্তব্যটি এসেছে আল্লাহকে অস্বীকারকারী, সত্যের অনুসারীদেরকে উপহাসকারী এবং জাগতিক ভোগ-বিলাসে লিপ্ত একটি জাতিকে কেন্দ্র করে। ওদের ক্ষেত্রে 'ভয় প্রদর্শনকারী বা সতর্ককারী' গুণটি উল্লেখ করাই অধিক সমিচীন ও যুক্তিযুক্ত । কারণ, ওরা পার্থিব আরাম আয়েশ ও ভোগ বিলাসিতায় এমনভাবে মত্ত হয়ে পড়েছে যে, সত্যের আহ্বানে সাড়া দেয়ার মতো সুযোগ ওদের নেই, কেয়ামতের ব্যাপারে চিন্তা করার মতো সময় ওদের নেই, যে মহাসত্যের ওপর এই নিখিল বিশ্ব প্রতিষ্ঠিত সেই সত্যের ব্যাপারে একটু চিন্তা করার মতো ফুরসত ওদের নেই। রসূল (স.)-কে পবিত্র কোরআন দান করায় বিষয়টি আলোচনা করতে গিয়ে পূর্ববর্তী নবী রসূলদেরকে প্রদত্ত এঁশীগ্রন্থ বা আসমানী কেতাব সমূহের ব্যাপারেও কিছুটা আলোচনা করা হয়েছে। ওই প্রসংগে এখানে বলা হয়েছে যে, পূর্ববর্তী কোনো কোনো নবী রসূলের অনুসারীরা পবিত্র কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করে থাকে । তারা কোরআনকে বিভিন্ন অংশে বিভক্ত করে রেখেছে। অর্থাৎ এর যে অংশগুলো তাদের নিজস্ব কেতাবের সাথে সংগতিপূর্ণ সেগুলোকে গ্রহণ করে। আর যে অংশগুলো তাদের কেতাবের অতিরিক্ত অথবা সাংঘর্ষিক ও বিপরীত সেগুলোকে প্রত্যাখ্যান করে । অথচ তাদের জানা উচিত ছিলো যে, কোরআন হচ্ছে সর্বশেষ এশীগরন্থ যা পরিপূর্ণ, স্বয়ংসম্পূর্ণ এবং পূর্ববর্তী সকল ধর্ম ও এঁশী গ্রন্থগুলোর পরিপূরক ৷ নিচের আয়াতে ওই শ্রেণীর লোকদের ব্যাপারেই বলা হয়েছে। _. খ্হে নবী, তোমার ওপর আমি যেভাবে এটা নাযিল করেছি) সেভাবে... সে বিষয়ে যা কিছু আচরণ ওরা (কোরআনের সাথে) করেছে ।' (আয়াত ৯০, ৯১, ৯২ ও ৯৩) তোমাকে আমি সাতটি পঠিতব্য আয়াত এবং মহান কোরআন দান করেছি। তোমার পূর্ববর্তী রসূলদেরকেও আমি এঁশী গ্রন্থ দান করেছি। কাজেই এক্ষেত্রে তুমি অন্যান্য নবী রসূলদের থেকে ভিন্ন কোনো সত্ত্বা নও। তোমার প্রতি প্রেরিত বাণীও আজপগুবী কিছু নয়, বরং তা ও পূর্ববর্তী নবী রসূলদের প্রতি প্রেরিত বাণীরই অনুরূপ । কারণ এ সব বাণী মূলত একই সূত্রে গাতা এবং এ সবের উৎসও অভিন্ন, আর ওই অভিন্ন উৎস হচ্ছে স্বয়ং আমি আল্লাহ তায়ালা । স্বয়ং আমিই সকল আসমানী কেতাব নাধিল করেছি। কাজেই আমার নাধিলকৃত ও প্রেরিত কেতাবগুলোর কোনো একটিকে অস্বীকার করা বিশেষ করে তাদের জন্যে আদৌ উচিৎ হবে না-যাদেরকে আমি ইতিপূর্বে কেতাব দান করেছি। যুগের চাহিদা ও মানুষের চাহিদার বিষয়টি আমি ছাড়া আর কে ভালো জানে? আমি যুগ চাহিদার প্রতি লক্ষ্য করেই বিভিন্ন সময় বিভিন্ন বিধি-বিধান সম্বলিত কেতাব নাযিল করেছি। অথচ যাদেরকে আমি ইতিপূর্বে কেতাব দান করেছি তারা এই বাস্তবতাটুকু উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে এবং কোরআন শরীফকে তারা বিভিন্ন ভাগে বিভক্ত করে রেখেছে। কিছু অংশকে তারা গ্রহণ করেছে আর কিছু অংশকে প্রত্যাখ্যান করেছে৷ কাজেই এই অপরাধের ব্যাপারে আমি তাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবো । (আয়াত ৯২) এই জিজ্ঞাসাবাদের পরের পরিণতি কি হবে তা সবারই জানা আছে। ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।