কাজেই যিনি মহাসত্য হতে উৎসারিত এই পবিত্র কোরআনের ধারক হবেন, বাহক হবেন এবং যিনি সেই মহাসত্যের সাথে সম্পৃক্ত পবিত্র বাণী তথা কোরআনের প্রচারক ও প্রসারক হবেন তার দৃষ্টি কখনও ক্ষণস্থায়ী কোনো বস্তুর প্রতি নিবদ্ধ থাকতে পারে না, পৃথিবীর মায়াবী কোনো চাকচিক্য তাকে আকৃষ্ট করতে পারে না। তার পরিণতি কখনও বাতিলপন্থী ও ভ্রষ্ট লোকদের ন্যায় হতে পারে না। তার চলার পথে কোনো কিছুই বাধা হয়ে দীড়াতে পারে না। বাতিলপন্থীদের কোনো আচরণই তাকে বিচলিত করতে পারে না। তিনি সব কিছুকে উপেক্ষা করে সত্যের, পথেই চলতে থাকবেন। এ কথাই নিচের আয়াতে বলা হয়েছে। আর এই কোরআনের শিক্ষা হচ্ছে,) আমি এই (কাফেরদের) মাঝে কিছু লোকদের ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি তুমি কখনো তোমার দু চোখ তুলে তাকাবে না, (ঈমান না আনার জন্যে) তাদের ওপর তুমি কোনো ক্ষোভ করবে না্বরং (ওদের কথা বাদ দিয়ে) তুমি ঈমানদারদের দিকেই ঝুঁকে পড়ো ।” (আয়াত ৮৮) অর্থাৎ জাগতিক জীবনে পরীক্ষা করার উদ্দেশ্যে অনেককে ভোগ বিলাসিতার যে সব উপায় উপকরণ দান করা হয়েছে সেগুলোর প্রতি তুমি আদৌ দৃষ্টিপাত করবে না। আগ্রহের দৃষ্টি ভোগের দৃষ্টি অথবা কামনার দৃষ্টি কোনো দৃষ্টিই সে দিকে নিক্ষেপ করা যাবে না। কারণ সেগুলো ক্ষণস্থায়ী ও মিথ্যা, আর তুমি যার ধারক ও বাহক তা হচ্ছে চিরস্থায়ী ও চির সত্য । আলোচ্য আয়াতের উক্ত বক্তব্যের অর্থ এটা মোটেও নয় যে, যারা বঞ্চিত তারা বঞ্চনাকে নিয়ে সন্তুষ্ট থাকবে আর ভোগ বিলাসিতায় লিপ্ত লোকদেরকে ওই অবস্থায়ই ছেড়ে দেয়া হবে। সামাজিক ভারসাম্য বিনষ্ট হয়ে গোটা সমাজ যদি দুটো শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে; একটি শ্রেণী মযলুম ও বঞ্চিত আর অপর শ্রেণীটি ভোগবাদী ও বিলাসী, এরূপ পরিস্থিতিকে ইসলাম কখনও মেনে নিতে পারে না। কারণ ইসলামের ভিত্তি হক ও ইনসাফের ওপর প্রতিষ্ঠিত এবং ইসলাম চায় যে, এই গোটা সৃষ্টি জগতও হক ও ইনসাফের ওপর প্রতিষ্ঠিত থাকুক। কাজেই ইসলাম কখনও অন্যায় ও অসাম্যকে মেনে নিতে পারে না। বরং আলোচ্য আয়াতটিতে একটি বিশেষ বক্তব্য তুলে ধরা হয়েছে। বক্তব্যটি এসেছে মূলত দুটো বিষয়ের মধ্যেকার পার্থক্য নির্ণয় করার জন্যে । বিষয় দুটোর একটি হচ্ছে মহাসত্য ও চিরস্তন বাণী সম্বলিত পবিত্র কোরআন যা রসূলকে দান করা হয়েছে । আর অপরটি হচ্ছে তুচ্ছ ও ক্ষণস্থায়ী জাগতিক জীবনের বিলাস সামগ্রী যা আপাত দৃষ্টিতে চাকচিক্যময় মনে হলেও তা খুবই নগণ্য ও তুচ্ছ। রসূলকে আল্লাহ তায়ালা এসব তুচ্ছ ও নগণ্য বস্তুর প্রতি দৃষ্টি না দিয়ে সত্যের ধারক ও বাহক মোমেন বা আল্লাহর বিশ্বাসী বান্দাদের প্রতি দৃষ্টি নিবদ্ধ করতে বলেছেন। কারণ এই বিশ্বাসী বান্দারাই হচ্ছেন সত্যের অনুসারী, ন্যায়ের অনুসারী । সেই সত্য ও ন্যায় যার ওপর ভিত্তি করে গোটা সৃষ্টি জগত টিকে আছে। আর ওরা হচ্ছে সেই মিথ্যা ও বাতেলের অনুসারী, বিশ্ব চরাচরে যার অস্তিত্ব হচ্ছে ক্ষণস্থায়ী ও অযাচিত। ওদের ব্যাপারে তুমি বিচলিত হবে না। আল্লাহর ন্যায় বিচার অনুযায়ী ওরা যে মর্মান্তিক পরিণতির সম্মুখীন হবে সে ব্যাপারে তুমি আদৌ চিস্তিত হবে না। ওদেরকে ওদের প্রাপ্য ও উপযুক্ত পরিণতির হাতেই ছেড়ে দাও। এর পরিবর্তে তুমি “ঈমানদারদের জন্যে স্বীয় বাহু নত করো? । কোরআনের বর্ণনাভংগী অনুসারে “বাহু নত করা” বাক্যাংশ ছ্বারা নমনীয়তা, সহানুভূতি ও সহমর্মিতা বুঝানো হয়েছে। অর্থাৎ মোমেন বান্দাদের সাণ্রে নরম ব্যবহার, সুন্দর আচরণ ও সৌহার্দপূর্ণ মানসিকতা প্রদর্শন করো । (আয়াত ৮৯) ৬/৬/৬/.105100901-1100
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।