Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

একটি অংশ হচ্ছে কেয়ামতের আগমনের বিষয়টি ৷ কাজেই এই কেয়ামত স্বয়ং একটি সন্দেহাতীত বাস্তব বিষয়। এই সত্যকে যারা প্রত্যাখ্যান করছে বা অস্বীকার করছে তাদের আচার আচরণ ও কথাবার্তার প্রতি জ্রক্ষেপ করার তোমার আদৌ কোনো প্রয়োজন নেই। সত্য চিরকালই সত্য থাকবে । তোমার প্রভুই হচ্ছেন স্রষ্টা ও সর্বজ্ঞ। তিনি কেবল সৃষ্টিই করেন না, বরং যা সৃষ্টি করেন তার সকল বিষয় সম্পর্কে তিনি পরিপূর্ণ ওয়াকেফহাল। গোটা সৃষ্টি জগত তার সৃষ্টি নৈপুণ্যেরই সাক্ষ্য বহন করে । তিনিই প্রকৃত সত্য । এই সত্য থেকেই সব কিছুর অস্তিত্‌ উৎসারিত এবং এই সত্যের মাঝেই সব কিছুর অস্তিত্ব বিলীন হয়ে যাবে । তিনি ব্যতীত আর সব কিছুরই অস্তিত্ব ক্ষণস্থায়ী মায়া ও কুহেলিকা, কাজেই সেগুলো লয়প্রাপ্ত ও ধ্বংস হতে বাধ্য । কিন্তু গোটা সৃষ্টি জগতের অন্তরালে যে মহাসত্য সদা বিরাজমান, তার কোনো লয় নেই, ক্ষয় নেই, ধ্বংস নেই। সেই মহা সত্যের আলো থাকবে চির ভাঙ্কর ও অবিনশ্বর । এই মহা সত্যের সাথেই সম্পৃক্ত সেই চির সত্যবাণী যার বাহক হচ্ছেন নবী রসূলরা। এই চির সত্য বাণীরই অন্যতম হচ্ছে আল কোরআন । তাই বলা হচ্ছে, “অবশ্যই আমি তোমাকে সাত আয়াত (বিশিষ্ট একটি সূরা) দিয়েছি, যা নোমাযের ভেতর ও বাইরে) বারবার পঠিত হয়, আরো (দিয়েছি জীবনের বিধান হিসাবে মহাগ্রন্থ) আল কোরআন ।' (আয়াত ৮৭) আলোচ্য আয়াতে “বার বার পঠিতব্য' বা “আল মাছানী"' বলতে হাদীসের বক্তব্য অনুযায়ী | সূরায়ে ফাতেহার সাতটি আয়াতকেই বুঝানো হয়েছে। কারণ, এই সাতটি আয়াত নামাযের মধ্যে বার বার পড়া হয়। অথবা উক্ত সাতটি আয়াতে মহান আল্লাহর প্রশংসা ও মহিমা বর্ণনা করা হয়েছে । আর “মহান আল কোরআন+ বলতে গোটা কোরআন শরীফকে বুঝানো হয়েছে। সৃষ্টি ভোগবিলাক্স ও খবঘ্ল এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে, নিখিল বিশ্বের সৃষ্টির সত্যতা এবং কেয়ামতের সত্যতার সাথে পবিত্র কোরআনের প্রসংগটি উল্লেখ করা হয়েছে। মূলত এর দ্বারা এ কথাই বুঝানো হয়েছে যে, নিখিল বিশ্ব, গোটা সৃষ্টি জগত এবং কেয়ামতের বিষয়টি যে মহা সত্যের সাথে সম্পৃক্ত, তারই সাথে সম্পৃক্ত এই পবিত্র কোরআনও । এই কোরআন স্রষ্টার অমোঘ বিধানের পরিচয় তুলে ধরে, হৃদয়কে এর প্রতি আকৃষ্ট করে, জীবন ও জগতকে কেন্দ্র করে যে অসংখ্য খোদায়ী নিদর্শনাবলী লোক চক্ষুর অন্তরালে রয়ে গেছে সেগুলোকে প্রকাশ করে, উন্মোচিত করে এবং সেগুলোর রহস্য ও ভেদ অনুধাবন করার জন্যে মানুষের বিবেক বুদ্ধিকে আলোড়িত করে। সর্বোপরি ন্যায় ও অন্যায় এবং সত্য ও মিথ্যার ব্যবধান মানুষের সামনে তুলে ধরে । ভালো ও মন্দ এবং মংগল ও অমংগলের পার্থক্য মানুষের সামনে তুলে ধরে । মোট কথা এই পবিত্র কোরআনও সেই মহা সত্য হতেই উৎসারিত যার ইংগীতে গোটা সৃষ্টি জগত অস্তিত্ব লাভ করেছে। গোটা সৃষ্টি জগতের অস্তিত্ব যেমন সত্য, ঠিক তেমনি সত্য এই পবিত্র কোরআনও। চিরন্তন ও শাশ্বত খোদায়ী বিধানের ন্যায় চিরস্তন এই কোরআন । এটা ক্ষণস্থায়ী ও বিলীন হয়ে যাওয়ার মতো কোনো বস্তু নয়। এই কোরআন চিরকাল বিদ্যমান থেকে জীবনের দিকনির্দেশনা দিয়ে যাবে, জীবনের গতি ও ধারাকে নিয়ন্ত্রণ করে যাবে। অবিশ্বাসী ও খোদাদ্রোহীদের শত ব্যংগ-ব্দ্রিপ, তাদের শত অনীহা অবিশ্বাস এর অস্তিত্ব ও প্রভাবকে খাটো করতে পারবে না। কারণ সে সবের ভিত্তি হচ্ছে মিথ্যার ওপর | আর মিথ্যার কোনো স্থায়িত্ব নেই। গোটা সৃষ্টি জগতে এর অস্তিত্ব হচ্ছে আকশ্থিক ও ক্ষণস্থায়ী । ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।