Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

3) ০৭3 ০১০ ৩ 05152 ৪ ১৩০ (522 1 পি ০৫9 € ০2 ৯ পারি তা ৬ 5 ০০৩ ৪ ০৪৪/| রি ০১০কন ৬2 5৫০ ৯৭. (হে নবী,) আমি (একথা) ভালো করেই জানি, ওরা যা কিছু বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয়, ৯৮. অতএব তুমি তোমার মালিকের প্রশংসা দ্বারা তার পবিভ্রতা ঘোষণা করো এবং তুমিও সাজদাকারীদের দলে শামিল হয়ে যাও, ৯৯. (হে নবী,) যতোক্ষণ পর্যস্ত তোমার কাছে নিশ্চিত (মৃত্যুজনিত) ঘটনা না আসবে ততোক্ষণ পর্যস্ত তুমি তোমার মালিকের এবাদাত করতে থাকো । তাকী আক্মাত ৮৫-১৯৯ আলোচ্য আয়াতটির বক্তব্য অত্যন্ত গভীর ও তাৎপর্যপূর্ণ । বিম্ময়কর এর বর্ণনাভংগী । আয়াতটি অত্যন্ত সুস্পষ্ট ভাষায় ঘোষণা করছে যে, এই গোটা সৃষ্টি জগতের পরিকল্পনা সত্যিই তাৎপর্যপূর্ণ, এর পরিচালনা পদ্ধতি তাৎপর্যপূর্ণ এবং সর্বোপরি এই গোটা বিশ্বের পরিণতি এবং এর মাঝে যা কিছু আছে ও বিচরণ করছে-এ সবের পরিণতির বিষয়টিও গভীর তাৎপর্যপূর্ণ । ক্োলো সৃষ্টিই অনর্থক লয় গোটা সৃষ্টি জগতের পরিকল্পনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ । কারণ তা নিছক এমনিই সৃষ্টি করা হয়নি, অনুমানের ওপর ভিত্তি করে সৃষ্টি করা হয়নি এবং এর পরিকল্পনায় সামান্যতম কোনো খুঁত ছিলো না, কোনো খাদ ছিলো না, ছিলো না কোনো ক্রুটি-বিদ্যুতি | - এর গঠন প্রণালী তাৎপর্যপূর্ণ । কারণ যে জিনিস দ্বারা এর সৃষ্টি সেগুলোর বাস্তব ও কার্যকর উপাদান, কোনোটাই অনর্থক নয়, কোনো কল্পিত বা জালিয়াতপূর্ণ উপাদান নয়। তাছাড়া যে প্রাকৃতিক নিয়ম-নীতি দ্বারা এসব উপাদান নিয়ন্ত্রিত ও গঠিত সেগুলোও সত্য ও তাৎপর্যপূর্ণ। এই নিয়ম-নীতি অনড়, অটল ও অবিচল । এর মাঝে কোনো ব্যতিক্রম নেই, কোনো গোলযোগ নেই এবং কোনো পরিবর্তনও নেই। এই সৃষ্টি জগতের পরিচালনাও তাৎপর্যপূর্ণ । কারণ এই পরিচালনার পেছনে সত্য, সঠিক ও ভারসাম্যপূর্ণ নিয়ম নীতি কাজ করছে, মনগড়া কোনো নিয়ম নীতি এখানে নেই। এই সৃষ্টি জগতের পরিণতিও তাৎপর্যপূর্ণ । কারণ, এই পরিণতি ও শেষ ফলাফল ওই ভারসাম্যপূর্ণ 8 চিরন্তন নিয়ম নীতির অধীনেই ঘটবে । নিখিল বিশ্বে ষে পরিবর্তন ঘটছে তা সঠিক ভাবেই ঘটছে এবং যথার্থ নিয়মেই ঘটছে। কাজেই আল্লাহর এক ও অভিন্ন অমোঘ বিধানের অধীনেই প্রতিটি কাজের শেষ ফলাফল নির্ণীতি হবে । যে মহাসত্যের সাথে নিখিল বিশ্বের সৃষ্টির বিষয়টি সম্পৃক্ত, সেই সত্যের সাথেই কেয়ামত সংঘটিত হওয়ার বিষয়টিও সম্পৃক্ত। গোটা সৃষ্টি জগত যে সত্যের ওপর প্রতিষ্ঠিত সেই সত্যেরই ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।