এবং সেই চিরন্তন ও শাশ্বত সত্যের সাক্ষ্য বহন করে যার ওপর এই গোটা সৃষ্টি জগতের প্রকৃতি নির্ভরশীল । এরপর আলোচ্য সূরার শেষের দিকে এসেছে এক মহাসত্যের বর্ণনা, যে মহানসত্য আসমান ও যমীন তথা নিখিল বিশ্বের সৃষ্টির মাধ্যমে প্রকাশ পায়, সন্দেহাতীতভাবে আসন্ন কেয়ামতের মাধ্যমে প্রকাশ পায় এবং রসূল (স.)-এর মহান রেসালাতের মাধ্যমে প্রকাশ পায়। এই সব কিছুই সেই মহা সত্যের সাথে সম্পৃক্ত এবং এর পরিচয় বহনকারী এসব কিছুর মাঝেই ওই মহাসত্যের অস্তিত্ব বিকাশমান। এই দৃশ্যমান গোটা জগত একজন বিজ্ঞ ও শক্তিধর অ্রষ্টার অস্তিত্ব ঘোষণা করে, আর সেই মহান স্রষ্টা হচ্ছেন স্বয়ং আল্লাহ তায়ালা । কাজেই মহাঁসত্য আপন পথেই চলবে এবং এই সত্যের প্রচারকার্যও আপন পথেই চলবে । এই সত্যের পথে যারা আহবান করবে তারা কখনও মোশরেকদের বিদ্রুপ ও হাসি-ঠাট্টাকে আমলে আনবে না, কোনো পারোয়া করবে না। আল্লাহর চিরস্তন নিয়ম তার নিজস্ব গতি ও পথেই চলছে। এর কোনো ব্যতিক্রম নেই। গোটা সৃষ্টি জগত একজন মহান স্রষ্টারই স্থাক্ষ্য বহন করছে। আলোচ্য সূরাটি এই মহাসত্যটির প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করে সমাপ্ত হচ্ছে, ৬/৬/৬/.105100901-1100
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।