“তাদেরকে আমি আমার নিদর্শনবালী দিয়েছিলাম, কিন্তু তারা তার দিকে ভ্রক্ষেপ করেনি ।" এখানেও “নিদর্শনাবলী' বহুবচন যোগে উল্লেখ করা হয়েছে । অথচ হযরত সালেহ শুধু একটাই নিদর্শন সাথে এনেছিলেন। সেটা ছিলো তার উ্ট্রী, এর কারণ এই যে, বিশ্ব প্রকৃতিতে অনেক নিদর্শন রয়েছে। মানুষের নিজ সত্ত্বার ভেতরেও রয়েছে অসংখ্য নিদর্শন। এই সমস্ত নিদর্শনই পর্যবেক্ষণ ও চিন্তাগবেষণার জন্যে উন্মুক্ত রয়েছে। আল্লাহ তায়ালা সালেহ (আ.)-এর জাতিকে নিদর্শন হিসাবে শুধু উদ্ীই দেননি, বরং অসংখ্য প্রাকৃতিক ও তাত্মিক নিদর্শন দিয়েছেন। অথচ এ জাতি সকল নিদর্শনই উপেক্ষা করেছিলো । সব নিদর্শন থেকেই তাদের চোখ, মন, বিবেক ও বুদ্ধিকে বন্ধ করে রেখেছিলো। “তারা পাহাড় খোদাই করে নিরাপদ বাসস্থান তৈরী করতো । ভোর হতে না হতেই এক বিকট চিৎকার তাদেরকে পাকড়াও করলো, ফলে তাদের উপার্জিত কোনো সম্পর্তিই আযাবের সময় তাদের কাজে লাগলো না।' পাহাড়ের গায়ে খোদাই করে বানানো বাসস্থানের নিরাপদ জীবন থেকে শুরু করে সর্ববিধ্বংসী বিকট চিৎকার পর্যন্ত যে দৃশ্যটা চোখে পড়ে, তা মানুষ মাত্রেরই মনকে প্রচন্ডভাবে আলোড়িত করে। কেননা সেই একটা মাত্র বিকট চিৎকারে তাদের সারা জীবনের সঞ্চিত সকল সহায় সম্পদ ও সাজ সরঞ্জাম এবং তাদের যুগ যুগান্তরের নির্মিত সকল স্থাপনা ও ঘরবাড়ী সবই পন্ড ও নস্যাত হয়ে গেলো। এ সবের কোনো কিছুই তাদের আকম্মিক ধ্বংসকে রুখতে পারলো না । বস্তুত মানুষ নিজের জীবনকে পাহাড় পর্বতে খোদাই করে বানানো ঘরবাড়ীর চেয়ে বেশী নিরাপদ আর কোথাও ভাবতে পারে না। আর প্রাতকালে মানুষ যতোথানি নিশ্চিন্ত ও তৃপ্ত বোধ করে, ততোখানি অন্য কোনো সময়ে করে না। অথচ সালেহ (আ.)-এর জাতিকে সকাল বেলাই একটা প্রলয়ংকরী বিকট চিৎকার এসে ধ্বংস করে দিলো । অথচ এ সময় তারা তাদের সুরক্ষিত নিরাপদ পার্বত্য জনপদে বসবাস করছিলো । তাদের সমস্ত রক্ষাব্যুহ ভেংগে চুরমার হয়ে গেলো । সমস্ত নিরাপত্তা প্রাচীর ও সুরক্ষিত দুর্গ বিধস্ত হয়ে গেলো । এগুলো তাদেরকে সেই বিকট শব্দ থেকে বাচাতে পারলো না। বাতাস থেকে সৃষ্ট এই বিকট ধ্বনি তাদেরকে তাদের পাহাড়ের অভ্যন্তরের নিরাপদ বাসস্থানের মধ্যেই ধ্বংস করে রেখে গেলো। এভাবে সূরা আল হেজরের কেসসা কাহিনীগুলো সমাপ্ত হলো । এ দ্বারা এটাই বুঝানো হয়েছে যে, আল্লাহর রসূলদেরকে মিথ্যুক.আখ্যায়িত করে যারা প্রত্যাখ্যান করে, তাদের জন্যে নির্ধারিত অবকাশের মেয়াদ শেষ হয়ে গেলে আল্লাহ তায়ালা তাদেরকে কঠোরভাবে পাকড়াও করেন। বস্তুত আল্লাহর নীতি কখনো পরিবর্তিত হয় না এবং তা কারো সাথে পক্ষপাতিতৃও করে না, এই বক্তব্যটাকে এখানে সূরার অন্যান্য অংশের একই বক্তব্যের সাথে সুসমন্বিতভাবে তুলে ধরা হয়েছে। (আয়াত ৮৫-৯১) এটাই হচ্ছে সাধারণ নিয়ম । এ নিয়মের কোনো ব্যতিক্রম নেই । এ নিয়ম জীবন ও জগতকে নিয়ন্ত্রণ করে, দল ও গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করে, আদর্শ ও লক্ষ্যকে নিয়ন্ত্রণ করে, হেদায়াত ও গোমরাহী তথা ন্যায় অন্যায়কেও নিয়ন্ত্রণ করে সর্বশেষে মানুষের শেষ পরিণতি ও হিসাব নিকাশকে নিয়ন্ত্রণ করে । আলোচ্য সূরার প্রতিটি আয়াত এবং প্রতিটি বাক্য উক্ত নিয়মের সত্যতা প্রমাণ করে । শুধু তাই নয়, বরং প্রতিটি ক্ষেত্রে উক্ত নিয়মের প্রতিফলনের বাস্তব নমুনাও পেশ করে৷ এই নিয়ম আল্লাহর প্রতিটি সৃষ্টির মাঝে লুকায়িত নিগৃঢ় তত্ব ও রহস্যের প্রতি ইংগীত করে ৬/৬/৬/.105100901-1100
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।