Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

“এ ঘটনায় শিক্ষা গ্রহণকারীদের জন্যে নিদর্শন রয়েছে । আর জায়গাটা এমন এক সড়কের পাশে অবস্থিত, যা এখনো অক্ষতভাবে টিকে আছে। এতে মোমেনদের জন্যে শিক্ষণীয় বিষয় রয়েছে।' এভাবে আল্লাহর হুশিয়ারী সত্যে পরিণত হলো। ফেরেশতাদের নাধিল হওয়াটা ছিলো আল্লাহর অপ্রতিরোধ্য আযাবের চূড়ান্ত নোটিশ স্বরূপ । খবৎসপশ্বাঞ্ঞ দুটি জাতিন্ ক্ঘটেলা জাতি হেজর বাসীর । “আইকাবাসীও অত্যাচারী ছিলো। তাই আমি তাদের কাছ থেকেও প্রতিশোধ । আয়াত ৭৮-৮৪) হযরত শোয়ায়বের জাতি আইকাবাসী ও মাদইয়ানবাসী সম্পর্কে কোরআন অন্যান্য জায়গায় বিস্তারিত কাহিনী বর্ণনা করেছে। এখানে তাদের অনাচার ও ধ্বংসের বিষয়টা সংক্ষেপে উল্লেখ করা হয়েছে, যাতে আযাব সংক্রান্ত হুশিয়ারী এবং সূরার শুরুতে নির্দিষ্ট মেয়াদ শেষে অবাধ্য জাতিগুলোকে ধ্বংস করে দেয়া হয় মর্মে যে তথ্য জানানো হয়েছে, তার বাস্তবতা প্রমাণ করা যায়। মাদইয়ান ও আইকা লূত (আ.)-এর এলাকার কাছেই অবস্থিত। “ওই দুটো জায়গা প্রকাশ্য সড়কের পাশেই অবস্থিত" এই উক্তিতে দুটো জায়গা ছ্বারা হয়তো আইকা ও মাদইয়ানকেই বুঝানো হয়েছে। কেননা এই দুটো জায়গাই সুস্পষ্ট ও অক্ষত সড়কের পাশে অবস্থিত। এ দুটো আবার পূর্বোক্ত হযরত লুত (আ.)-এর জনপদ এবং হযরত শোয়ায়বের জনপদও হতে পারে। দুটো হেজায ও সিরিয়াগামী সড়কের পাশে অবস্থিত হওয়ায় দুটোকে এক সাথে উল্লেখ করা হয়েছে। ধ্বংসপ্রাপ্ত জনপদগুলো এভাবে ব্যস্ত সড়কের পাশে অবস্থান শিক্ষা লাভের সহায়ক। কেননা ওই জনপদগুলোর ধ্বংসাবশেষ এখনো বিদ্যমান। আসা যাওয়ার পথে প্রতিটি মানুষের তা চোখে পড়ে । ওই ধ্বংসাবশেষের চার পাশের জনজীবন স্বাভাবিকভাবেই চলছে। কেবল ওই স্থানগুলো এমনভাবে মুখ থুবড়ে পড়ে আছে যে, মনে হয় সেখানে কখনো জনবসতি ছিলো না । আজ সেখানে জীবনের গতি স্তব্ধ । অথচ তার পার্শবর্তী সড়কে জীবন গতিশীল রয়েছে। হেজরবাসী হলো হযরত সালে (আ.)-এর জাতি । হেজর হেজায ও সিরিয়ার মধ্যবর্তী স্থানে “ওয়াদিউল কুরা'-এর দিকে অবস্থিত। এখনো এটা বিদ্যমান । সেই সুদূর অতীতে তারা পাহাড়ের পাথর খোদাই করে নিজেদের বাড়ি ঘর তৈরী করেছিলো । এ থেকে বুঝা যায় তারা কতো শিল্প নৈপুণ্য, শক্তি সামর্থ ও উন্নত সভ্যতার অধিকারী ছিলো । আল্লাহ তায়ালা বলেন, “হেজরবাসী রসূলদেরকে মিথ্যুক সাব্যস্ত করেছিলো ।” হেজরবাসীর কাছে একজন রসূলই এসেছিলেন । তিনি হচ্ছেন হযরত সালেহ (আ.)। তাকেই তারা মিথ্যুক বলে প্রত্যাখ্যান করেছিলো । তথাপি আল্লাহ তায়ালা বহুবচন প্রয়োগ করে বলেছেন যে, তারা “রসূলদেরকে' মিথ্যুক সাব্যস্ত করেছিলো । কেননা হযরত সালেহ সমস্ত নবী ও রসূলের প্রতিনিধি ছিলেন। তাই তারা তাকে মিথ্যুক আখ্যায়িত করলে বলা হলো, তারা রসূলদেরকে মিথ্যুক আখ্যায়িত করলো । এভাবে স্থান, কাল, ব্যক্তি ও জাতি নির্বিশেষে সকল নবী ও রসূলকে এক দল ভুক্ত এবং সকল প্রত্যাখ্যানকারীকে এক দল ভুক্ত করা হলো। ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।