পুরুষ উভয়েই নির্দোষ ও নিঙ্লুষ আনন্দ উপভোগ করতে সক্ষম হয়। এভাবে সহজাত ব্যক্তিগত আবেগ ও আকাংখার বলে পৃথিবীতে জীবন প্রবাহ অব্যাহত থাকা নিশ্চিত হয়। হযরত লৃত (আ.) তার এই চেষ্টা অব্যাহত রাখলেন এভাবে, লূত বললো, এই তো আমার (জাতির) মেয়েরা রয়েছে, যদি তোমাদের করতেই হয় (তাহলে বৈধ উপায়ে এদের সাথে করো)।" এর অর্থ এটা নয় যে, আল্লাহর নবী হযরত লুত (আ.) ওই লম্পটদের হাতে মেয়েদেরকে ব্যাভিচারের জন্যে তুলে দিতে চেয়েছেন। বরঞ্চ তিনি যৌনাচারের স্বাভাবিক ও নিষ্কলুষ পন্থার দিকে তাদেরকে ইংগিত দিয়েছেন, যাতে তাদের ভেতরকার প্রচ্ছন্ন এই স্বাভাবিক আকাংখা জেগে ওঠে । তিনি জানতেন যে, তারা যদি নারী জাতির দিকে আকৃষ্ট হয়, তা হলে ব্যাভিচারের উদ্দেশ্যে তাদেরকে চাইবে না । এটা ছিলো নিছক পরিচ্ছন্ন ও সুস্থ স্বাভাবিক যৌন জীবনের পথনির্দেশ। ভেবেছিলেন, হয়তো বা তারা এ যাবত এড়িয়ে যাওয়া সেই স্বাভাবিক জীবনের দিকে ফিরে আসবে। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী । হযরত লৃত (আ.)-এর সমস্ত সদুপদেশ এবং তাদের সুপ্ত বিবেক ও মনুষ্যত্বকে জাগিয়ে তোলার জন্যে তার সমস্ত প্রয়াসকে ব্যর্থ করে দিয়ে তারা তাদের বিকৃত যৌন আবেগ চরিতার্থ করার জন্যে তার বাড়ীর ওপর হুমড়ি খেয়ে পড়লো । এই বর্বরোচিত উচ্ছুংখল আচরণের দৃশ্যটা পরবর্তী আয়াতে আরবদের রীতি মোতাবেক শপথ সহকারে তুলে ধরা হয়েছে। “তোমার প্রাণের শপথ, (সেদিন) তারা ছিলো তাদের নেশীয় বিভোর ।' এ আয়াতটার মধ্য দিয়ে তাদের আসল ও চিরাচরিত নৈতিক বিকৃতির চিত্র তুলে ধরা হয়েছে, যা থেকে তাদের মুক্তি ও সুস্থতা আশা করা যায় না এবং তাদের খোদাভীতি, সততা ও মানবিক সদাচারের পথ অবলম্বন করারও সম্ভাবনা অবশিষ্ট ছিলো না। এরপরই হযরত লূত (আ.)-এর জাতির পাশবিকতার চির অবসান ঘটে এবং তাদের ওপর আল্লাহর এই উক্তি (যা সূরার প্রথম দিকে বলা হয়েছে) “আমি ফেরেশতাদেরকে যখনই পাঠাই, সত্য দিয়েই পাঠাই এবং তারপর তাদেরকে আর অবকাশ দেয়া হয় না।” বাস্তব হয়ে দেখা দেয় বস্তুত এই পর্যায়ে আমরা যথার্থই ধ্বংসের বিভীষিকা দেখতে পাই। দেখতে পাই তাদের বিকৃত চরিত্রের সাথে সংগতিপূর্ণ ভূগর্ভে ধসিয়ে দিয়ে সংঘটিত করা লোমহর্ষক হত্যাযজ্ঞের দৃশ্য । “ভোর হওয়ার সাথে সাথেই তাদেরকে আক্রমণ করলো এক বিকট চিৎকার। আমি ওই জনপদটাকে উল্টে দিলাম এবং তাদের ওপর পাথরের বৃষ্টি বর্ষণ করলাম ।* হযরত লুতের জাতিকে এমন এক দুর্যোগ দিয়ে ধ্বংস করা হয়, যা ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্ৎপাতের সাথে তুলনা করা যায়। কখনো কখনো এ ধরনের দুর্যোগের সাথে যুক্ত হয় ভূমিধ্বস, কীদাযুক্ত প্রস্তর বৃষ্টি এবং এর পরিণতিতে কখনো কখনো পুরো এক একটা শহর ভূগর্ভে ধ্বসে যায়। কথিত আছে যে, বর্তমান মৃত সাগর এই ঘটনার পরেই জন্ম লাভ করেছে। 'আমুরা' ও “সদোম' অঞ্চলটা উল্টে গিয়ে ভূগর্ভে ধ্বসে যাওয়ার পর পানি উঠে এই সাগরের সৃষ্টি হয়েছে। হেজায ও সিরিয়ার মধ্যবর্তী একটা ব্যস্ত সড়কের পাশেই এ এলাকা অবস্থিত। অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর ঘটনা থেকে যারা শিক্ষা গ্রহণে অভ্যস্ত, তাদের জন্যে এ এলাকা দর্শনে যথেষ্ট শিক্ষণীয় বিষয় রয়েছে। মুক্ত বিবেক, সচেত্ন মন ও বিশ্বাসী হৃদয়ের অধিকারী মোমেনরা ছাড়া আর কারো জন্যে এ জাতীয় নিদর্শনাবলী উপকারী নয়। ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।