Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

সূরার বিষয়বস্তুর সাথে অধিকতর সংগতিশীল বিধায় ঘটনার এই সর্বশেষ অংশটা প্রথমেই উল্লেখ করা হলো । তারপর লৃত (আ.)-এর জাতি ইতিপূর্বে যে কান্ড ঘটিয়েছে, তার উল্লেখ করে ঘটনা পূর্ণাংগ করা হলো। তারা শুনতে পেলো যে, লৃত (আ.)-এর বাড়ীতে কয়েকজন সুদর্শন যুবক এসেছে । এতে তারা আনন্দে নাচতে থাকে যে, শিকারের সন্ধান পাওয়া গেছে। কারো কারো মতে, হযরত লৃত (আ.)-এর স্ত্রীই তাদেরকে এই খবর জানিয়েছিলো। “শহরবাসী আনন্দে মাতোয়ারা হয়ে এলো ।” .... এই বাক্যটা থেকে বুঝা যায়, জাতিটা বিরল ধরনের বিকৃত ও অশ্লীল কর্মকান্ডের কেমন পাশবিক ও পৈশাচিক পর্যায়ে নেমে গিয়েছিলো! সর্ব সাধারণ শহরবাসীর সামনে প্রকাশ্যে দল বেঁধে আসা এবং যুবকদেরকে নাগালে পাওয়া গেছে এবং প্রকাশ্যে তাদের ওপর চড়াও হওয়া যাবে এই ভেবে আনন্দে আত্মহারা হয়ে হৈ হৈ করতে করতে আসার এক নযীরবিহীন নির্লর্্জ দৃশ্য উন্মোচিত হয় এই বাক্যটিতে । এমনিতেই তা জঘন্য অশ্লীল কাজ, তদুপরি তা প্রকাশ্যে করতে চাওয়া এমন ঘৃণ্য ব্যাপার যে, বাস্তবে না ঘটলে তা বোধ হয় কেউ কল্পনাও করতে পারে না। কোনো বিকারগ্রস্ত অপরাধী ও অস্বাভাবিক অপরাধ করার জন্যে লোকচক্ষুর আড়ালে চলে যায় এবং লুকিয়ে লুকিয়ে নোংরা অপকর্মটা করে আনন্দ উপভোগ করে এবং সেটা লোকজনকে জানতে দিতে সে ভীষণ লজ্জা পায়। এমনকি যৌন আনন্দ উপভোগ করাটা যদি স্বাভাবিক ও আইনসংগত পন্থায়ও হয়, তবু সুস্থ ও স্বাভাবিক মানুষ তা গোপনেই করতে চায়। মানুষ তো দূরের কথা, কোনো কোনো পশুও এ কাজটা গোপনেই সম্পাদন করে, অথচ সে হতভাগা জাতির লোকগুলো তা প্রকাশ্যেই করতো, প্রকাশ্যেই দল বেধে শিকার খুঁজতো, শিকার পেলে প্রকাশ্যেই হৈ চৈ করে আনন্দ প্রকাশ করতো । বস্তুত নৈতিক অধপতনের এ এক নজীরবিহীন নমুনাই বটে । পক্ষান্তরে, লূত (আ.) উদ্বেগ ও উৎকণ্ঠায় দিশেহারা হয়ে পড়েন। অতিথিদের সম্মান ও নিজের মর্যাদা রক্ষা করতে তৎপর হন। এ জন্যে যদিও তিনি জানতেন যে, তাদের ভেতরে মানবতা ও খোদাভীতির নামগন্ধও নেই এবং তারা এত অধপতিত যে, ওসব জিনিস তাদের মধ্যে জাগিয়ে তোলাও যাবে না। তথাপি চরম বেশামাল অবস্থায় যতোটুকু সাধ্যে কুলায়, তাদেরকে মানবিক সৌজন্যে ও খোদাভীতির দোহাই পেড়ে নিবৃত্ত করার চেষ্টা করেন। 'লুত বললো, এরা আমার অতিথি । তোমরা আমাকে (এদের সামনে) অপমান করো না। আল্লাহকে ভয় করো, আমাকে লজ্জা দিও না।” কিন্তু এই আহ্বান তাদের মধ্যে কোনো লজ্জা শরম বা মানবতাবোধ সৃষ্টির পরিবর্তে আরো উদ্ধত্য ও ধৃষ্টতা জাগিয়ে তোলে এবং তারা বাড়ীতে পুরুষ অতিথি রাখার জন্যে লূত (আ.)-কে ভ€সনা করে। ভাবখানা এই যে, হযরত লুতই যেন অন্যায় করে ফেলেছেন এবং তাদেরকে অপরাধ করতে প্ররোচিত করেছেন, তাই তারা লুত (আ.)-এর কোনো আপত্তি শুনতে বাধ্য নয়। “তারা বললো, তোম্কে কি আমরা সারাটা দুনিয়ার মানুষকে আশ্রয় দিতে বারণ করিনি?" এবার লৃত (আ.) তাদেরকে বিপরীত লিংগের প্রতি অর্থাৎ নারী জাতির দিকে মনোযোগী করে তুলতে সচেষ্ট হলেন। কেননা পৃথিবীর জীব জগতের স্বভাবগত যৌন আবেগ চরিতার্থ করার জন্যে আল্লাহ তায়ালা নারী জাতির সৃষ্টি করেছেন, যাতে করে একদিকে জীবদের বংশ পরস্পরা অব্যাহত থাকতে পারেল অপরদিকে নারী জাতির সাথে যৌন কামনা চরিতার্থ করলে স্বভাবতই নারী ও ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।