Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

এভাবে আয়াত থেকে জানা যাচ্ছে যে, ফেরেশতারা নিজেরাই. লূত (আ.)-কে জানিয়েছেন যে, তারা ফেরেশতা । তারা সেই আযাব নিয়ে এসেছেন, যা নিয়ে তারা সন্দেহ পোষণ করতো । তাদের অপকর্মের ফল হিসাবে আল্লাহ তায়ালা যে তাদেরকে আযাব দিতে ও ধ্বংস করে দিতে পারেন, সেটা তারা বিশ্বাস করতো না। তাদের সেই অবিশ্বাস ও সন্দেহ ঘৃচিয়ে দিতে এবং আল্লাহর আযাবকে সত্য প্রমাণ করে দিতে ফেরেশতারা এসেছেন। ফেরেশতারা যখন চলে আসে, তখন যে আযাব আসতে আর দেরী থাকে না, এই সত্যটাই এ ঘটনায় প্রমাণিত হয়েছে। 'লুত বললো, আপনারা তো অপরিচিত লোক ।" হযরত লৃত (আ.) ব্ব্িত বোধ করেই কথাটা বলেছেন। কারণ তিনি তার জাতিকে চিনতেন । তারা তার অতিথিদের সাথে কী আচরণ করবে তাও তিনি জানতেন। ওই সমাজে তিনি একেবারেই একাকী ও অসহায়ম, আর ওরা হচ্ছে ভয়ংকর লম্প্রট ও পাপিষ্ট। তিনি বলছেন যে, এই শহরের অধিবাসীদের চরিত্রের কথা সবাই জানে এবং বহিরাগতদের সাথে তারা কেমন আচরণ করে তাও সুবিদিত । তবুও আপনারা এখানে চলে এলেন! “তারা বললো,. বরঞ্চ আয়রা সে জিনিসটা নিয়ে এসেছি, যা নিয়ে তারা সন্দিহান। আমরা আপনার কাছে সত্য নিয়ে এসেছি এবং আমরা সত্যবাদী ।' ফেরেশতাদের এই পুন পুন আশ্বাস থেকে বুঝা যায় যে, হযরত লূত (আ.) কতোদূর বিচলিত, উৎ্কষ্ঠিত ও দুশ্চন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন । তিনি একদিকে নিজের অতিথিদের প্রতি কর্তবা পাননের তাগিদ অনুভব করছিলেন, অপরদিকে তার জাতির অসদাচরণ থেকে তাদেরকে রক্ষা করার ব্যাপারে নিজের দুর্বলতাও উপলব্ধি করছিলেন । এজন্যেই ফেরেশতারা তাকে তার করণীয় সম্পর্কে পথনির্দেশ দেয়ার আগে বারবার আশ্বাস দিয়ে তাকে চিন্তামুক্ত করতে চাইছিলেন। আশ্বাসবাণীর পর এবার পথনির্দেশ এলো, “তোমার পরিবার পরিজন নিয়ে শেষ রাতে বিদায় হও.... যেখানে তোমাদেরকে যেতে বলা হয় চলে যাও ।'.... “'আসরে' ক্রিয়াটা এসেছে 'আস-সারয়ু' থেকে, যার অর্থ নৈশ ভ্রমণ । আর কেতয়ুম “মিনাল-লাইল' অর্থ রাতের একটা অংশ। লুত (আ.)-কে আদেশ দেয়া হয়েছিলো শেষ রাতে নিজের পরিবার পরিজনকে নিয়ে শহর ছেড়ে চলে যেতে । তাকে সবার পেছনে পেছনে চলতে বলা হয়েছিলো, যাতে কেউ পেছনে থেকে না যায় কিংবা দির্ঘদিনের স্মৃতি বিজড়িত মাতৃভূমি ছেড়ে যাওয়ার সময় যেন ফেলে যাওয়া ঘরবাড়ীর দিকে করুন দৃষ্টিতে তাকাতে তাকাতে না .ঘায়। প্রত্যুষেই আল্লাহর আযাব নাযিল হবার কথা ছিলো এবং সে ফায়সালা খুব বেশী দূরে ছিলো না। “ইতিমধ্যে আমি তার কাছে সেই বিষয়টা পাঠিয়ে দিলাম ঘে এই জাতির শেষ ব্যক্তিকে ভোর হতে না হতেই সমূলে নিশ্চিহ্ন করে দেয়া হবে ।” অর্থাৎ আমি তাকে এই ভয়াবহ তথ্যটা জানালাম যে, তাদের শেষ ব্যক্তিকে সকাল হতে না হতেই শেষ করে দেয়া হবে, আর শেষ ব্যক্তি শেষ হলে প্রথম ব্যক্তিও স্বতসিদ্ধভাবেই শেষ হবে। এটা একটা বিশেষ ধরনের বাচনভংগী, যা সর্বাত্মক ধ্বংসের সমার্থক, যার কবল থেকে একজন মানুষও রক্ষা পায় না। কাজেই সবাইকে সতর্ক থাকতে হবে যেন কেউ পেছনে পড়ে না থাকে এবং পেছনের দিকে ফিরেও না তাকায়, যাতে শহরবাসীর ওপর যে আযাব আসছে, তার কবলে সেনা পড়ে। ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।