অনুরূপভাবে, এখানে হযরত ইবরাহীম (আ.)-এর জবাবটাই শুধু উদ্ধৃত করা হয়েছে। তার স্ত্রীর বক্তব্যকে এখানে উদ্ধৃত করা হয়নি। তিনি বললেন, আমি বার্ধক্যে উপনীত হওয়া সত্তেও কি তোমরা আমাকে সুসংবাদ দিচ্ছো। তোমরা কিসের ভিত্তিতে এ সুসংবাদ দিচ্ছো? কেননা, বার্ধক্যে উপনীত হয়েও সন্তান লাভ করবেন এটাকে প্রথমে হযরত ইবরাহীম (আ.) দুঃসাধ্য মনে করেছিলেন। (অন্যত্র বলা হয়েছে যে, এ সময়ে তার স্ত্রীও বার্ধক্য জনিত বন্ধাত্বের স্তরে পৌছে গিয়েছিলেন ।) ফেরেশতারা তাকে দৃঢ় প্রত্যয়ের সাথে জবাব দিলেন, “আমরা সত্যের ভিত্তিতেই আপনাকে সুসংবাদ দিয়েছি। কাজেই আপনি হতাশ হবেন না।' এ কথা শুনে হযরত ইবরাহীম (আ.) তৎক্ষণাত নিজেকে শুধরে নিলেন এবং আল্লাহর রহমত সম্পর্কে নিজের হতাশাকে ঝেড়ে ফেললেন। “তিনি বললেন, বিপথগামীরা ছাড়া আর কেইবা আল্লাহর রহমত সম্পর্কে হতাশ হয়? হযরত ইবরাহীম (আ.)-এর উক্তিতে 'রহমত' শব্দটা এসেছে এই অধ্যায়ের ভূমিকার সাথে সমন্বয় ঘটানোর জন্যে । সেই সাথে এই চিরন্তন সত্যটাও প্রকাশিত হয়েছে যে, গোমরাহ লৌকেরা ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। অর্থাৎ যারা আল্লাহর পথ হারিয়ে ফেলে, আল্লাহর অনুগ্বহ লাভের আশা যাদের থাকে না, তার দয়া, সহানুভূতি ও করুণা প্রাপ্তির সম্ভাবনা যারা অনুভব করে না, তারাই আল্লাহর রহমত থেকে হতাশ হয়। পক্ষান্তরে যাদের হৃদয় ঈমানী বলে বলিয়ান এবং যারা পরম করুণাময়ের সাথে সার্বক্ষণিক সম্পর্ক রক্ষা করে, তারা কখনো' হতাশাগ্রস্ত হয় না, চাই যতো কঠিন বিপদাপদ তাকে ঘিরে ধরুক না কেন এবং বর্তমানের অন্ধকারে ভবিষ্যতের আশার আলো যতোই হারিয়ে যাকনা কেন মনে রাখতে হবে, আল্মাহর রহমত হেদায়াতপ্রাপ্ত মোমেনদের একান্ত কাছেই অবস্থান করে। ফেরেশতাদের পরিচয় লাভ এবং পুত্র লাভের সুসংবাদ পেয়ে যখন হযরত ইবরাহীম (আ.) এবার আশ্বস্ত হলেন, তখন তিনি ফেরেশতাদের আগমনের কারণ জানতে চাইলেন। “ইবরাহীম বললো, ওহে প্রেরিত দূতরা, তোমাদের বক্তব্য কী? তারা বললো, আমরা একটা অপরাধী জাতির কাছে প্রেরিত হয়েছি। লৃত (আ.)-এর স্ত্রী ছাড়া তার সমস্ত পরিবারকে আমরা রক্ষা করবো। (আল্লাহর নির্দেশ মোতাবেক) আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তীর স্ত্রী তার পশ্চাদ্াবনকারীদের থেকে যাবে ।' সকওচেম ল্ুতেব্ চারিত্রিক বিক্রতি ও ধবল ্দটলা সূরা হুদে হযরত লৃত (আ.) ও তার জাতি সম্পর্কে হযরত ইবরাহীম (আ.)-এর যে তর্কবিতর্ক তুলে ধরা হয়েছে, এখানে তা তুলে ধরা হয়নি। এখানে দেখানো হয়েছে যে, ফেরেশতারাই তাকে সব খবর জানাচ্ছেন। এই খবরের মধ্যে রয়েছে, হযরত লুত (আ.) ও তার পরিবার পরিজনকে আল্লাহ তায়ালা দয়া প্রদর্শন করবে তবে তার স্ত্রী ও জাতিকে শাস্তি দেবেন। এখানেই ফেরেশতাদের সাথে হযরত ইবরাহীম (আ.)-এর কথাবার্তা শেষ । এরপর ফেরেশতারা হযরত লৃত (আ.)-এর জাতির প্রতি তাদের কর্তব্য পালন করতে চলে যান। এরশাদ হচ্ছে, “যখন লৃতের পরিবারের কাছে দূতরা এলো, তখন লৃত বললো, আপনারা তো দেখছি একবারেই অপরিচিত ।' (আয়াত ৬২-৬৬) যিলাল ১২তম ৪ খ ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।