Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

বর্ণনা করা হয়েছে। সূরা “আরাফে' হযরত লৃত (আ.)-এর এবং সুরা “হুদে হযরত লূত ও ইবরাহীম (আ.)-এর কাহিনীর অংশবিশেষ আমরা দেখে এসেছি। প্রথমটায় শুধু নিজ জাতির অশ্রীল কর্মকান্ডের প্রতি হযরত লৃত (আ.)-এর ধিকার, তার জাতি কর্তৃক তাকে দেশ থেকে বিতাড়িত করার হুংকার এবং আল্লাহর পক্ষ থেকে তার স্ত্রী বাদে তাকে ও তার সমগ্র পরিবার পরিজনকে আযাৰ থেকে অব্যাহতি দানের উল্লেখ রয়েছে। তার স্ত্রী বিপথগামীদের দলভুক্ত থাকার কারণে তাকে ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়েছে। কিন্তু সূরা আরাফে ওই জাতির কাছে ফেরেশতা পাঠানো ও ফেরেশতাদের বিরুদ্ধে ওই জাতির ষড়যন্ত্র পাকানোর উল্লেখ নেই। পক্ষান্তরে সূরা হুদে হযরত লৃত ও ইবরাহীম (আ.)-এর ঘটনা বর্ণনা করা হয়েছে কিছুটা ভিন্ন | ভর্ধগিতে । সেখানে হযরত ইবরাহীম (আ.)-এর ঘটনার খানিকটা বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে, ফেরেশতারা হযরত ইবরাহীম (আ.)-এর স্ত্রীর উপস্থিতিতে তাকে সন্তান লাভের সুসংবাদ দেন। কিন্তু এখানে ওই বিষয়টা আলোচিত হয়নি। অনুরূপভাবে ওই দুই সূরাতে লূত (আ.)-এর ঘটনার বিভিন্ন অংশের ধারাবাহিকতায়ও কিছুটা পার্থক্য রয়েছে। সূরা হুদে ফেরেশতাদের আসল রূপ কেবল তখনই উম্মোচন করা হয়েছে, যখন তার জাতির দুশ্চরিত্র লোকেরা হযরত লৃত (আ.)-এর বাড়ীতে এসে চড়াও হয় । তখন হযরত লৃত (আ.) তাদের কাছে মিনতি জানিয়েছিলেন অতিথিদের সামনে তাকে অপমানিত না করতে, কিন্তু তারা তার কোনো কথাই শোনেনি এবং তিনি অতিষ্ঠ হয়ে অবশেষে আফসোস করে বলেছেন যে, “আমার হাতে ক্ষমতা থাকলে বা কোনো ক্ষমতাবানের সহায়তা পেলে আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম ।' কিন্তু বর্তমান সূরায় ফেরেশতাদের আসল পরিচয় প্রথম বারেই উম্মোচন করা হয়েছে। তার জাতির আচরণ ও হযরত লৃত (আ.)-এর অতিথিদের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্রের কথা পরে বর্ণনা করা হয়েছে। কেননা এখানে নিছক ঘটনা বর্ণনা করা উদ্দেশ্য নয়। আযাবের হুশিয়ারী যে যথার্থ এবং ফেরেশতারা যখন আসেন তখন যে সেই জাতির আত্মশুদ্ধির আর সুযোগ থাকে না সেই কথা বর্ণনা করাই এখানে মূল উদ্দেশ্য । তাদেরকে ইবরাহীম (আ.)-এর অতিথিদের ঘটনা জানিয়ে দাও । “যখন তারা তার কাছে এলো এবং সালাম করলো .... (আয়াত ৫১-৫৬) এখানে শুধু হযরত ইবরাহীম (আ.)-এর “আমরা তোমাদেরকে দেখে ভয় পেয়ে গেছি' এই কতোটা উদ্ধত করা হয়েছে, কিন্তু কেন ভয় পেলেন তার উল্লেখ নেই। সূরা হুদে সেটা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে, হযরত ইবরাহীম (আ.) তাদেরকে বকরী ভুনা করে খেতে দেয়ার পর তারা যখন তা স্পর্শই করলো না তখন তিনি ভয় পেয়ে গেলেন। বর্ণনা ভংগীর এই তারতম্যের কারণ হলো এখানে আল্লাহর সেই দয়া ও করুণার যথার্থতা প্রমাণ করাই আসল উদ্দেশ্য, যা তিনি তার রসূলদের মাধ্যমে তার বান্দাদের কাছে ব্যক্ত করে থাকেন। এখানে হযরত ইবরাহীম (আ.)-এর ঘটনার খুটিনাটি বর্ণনা করা অভিপ্রেত নয়। “তারা বললো, আপনি ভয় পাবেন না। আপনি একটা জ্ঞানী ছেলে পাবেন এই মর্মে আমরা আপনাকে সুসংবাদ দিচ্ছি।' এভাবে ফেরেশতারা হযরত ইবরাহীম (আ.)-কে সুসংবাদ দিলেন। এই সূরায়ও সেই সুসংবাদটা খুটিনাটি বাদ দিয়ে সংক্ষেপে তুলে ধরা হয়েছে। খিলাশ ১২৩: ৪ ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।