তুলে ধরা হয়েছে। এ ঘটনাগুলোর কোনোটা আল্লাহর দয়ার নমুনা, কোনোটা আযাবের নমুনা । 72155755558 সূরার প্রথম দিকে এক জায়গায় হুমকি দেয়া হয়েছে এভাবে, “ওদেরকে আহার বিহার ও ভোগবিলাসে মত্ত এবং বড় বড় আশার স্বপ্নে বিভোর থাকতে দাও ।....” এগুলো হচ্ছে সেই সব জনপদের নমুনা, যেগুলোকে হুশিয়ারী দেয়ার পর এবং হশিয়ারীর মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর ধ্বংস করে দেয়া হয়েছে। এ ঘটনাগুলোর মধ্য দিয়ে সূরার শুরুতে ফেরেশতাদের সম্পর্কে যে উক্তি করা হযেছে, তাও সমর্থিত হয়েছে । যেমন, “তারা বললো ওহে কোরআন ব্যক্তি, তুমি তো একটা আস্ত পাগল। তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে ফেরেশতাদেরকে নিয়ে আসোনা কেন? (কিন্তু) আমি তো সত্য প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্দেশ্য ছাড়া ফেরেশতা পাঠাই না, আর তখন তো তাদেরকে আর সময় দেয়া হবে না।' এভাবে সমগ্র সূরাটা একটা সুসমৰ্িত ও সুবিন্যন্ত একক বলেই প্রতীয়মান হয়, যার একাংশ অপরাংশকে সমর্থন করে । এ কথা যদিও সুবিদিত যে, একত্রে সমগ্র সূরা নাযিল হওয়া খুবই বিরল ব্যাপার ছিলো । সূরার আয়াতগুলো যেরূপ ধারাবাহিকভাবে আজ কোরআনে পাওয়া যায়, সেরূপ ধারাবাহিকতার সাথে আয়াতগুলো কিন্তু সেদিন নাযিল হয়নি । কিন্তু সুরাগুলোতে আয়াতগুলোকে যে ধারাবাহিকভাবে সাজানো হয়েছে, সেটাও আল্লাহর আদেশেই করা হয়েছে। তাই এভাবে সাজানোর পেছনে একটা কিছু মহৎ উদ্দেশ্য ও যৌক্তিকতা না থেকে পারে না। এই তাফসীরে আমি প্রত্যেক সূরার ভূমিকায় সুরার কাঠামো বিন্যাস, পূর্বাপর সংযোগ এবং ভাব ও বক্তব্যের এক্য বিশ্লেষণ সহকারে যে আলোচনা করেছি, তাতে ওই মহৎ উদ্দেশ্য ও যৌক্তিকতার কিছু কিছু দিক স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। তবে এসবই আমার নিজস্ব চিন্তাগবেষণার ফসল । এ সম্পর্কে প্রকৃত তথ্য একমাত্র আল্লাহ তায়ালাই জানেন। আল্লাহ তায়ালাই নির্ভুল পথে চলার একমাত্র প্রেরণাদাতা। “আমার বান্দাদেরকে জানিয়ে দাও যে আমি পরম দয়ালু ও ক্ষমাশীল এবং আমার আযাব ও অত্যন্ত যন্ত্রণাদায়ক আযাব ।" (আয়াত ৪৯ ও ৫০) সূরার পূর্ববর্তী অধ্যায়ে বিপথগামীদের শান্তি ও সংলোকদের পুরস্কার বর্ণনা করার পর রসূল (স.)-কে এ আদেশ দেয়া হচ্ছে। এ দুটির মধ্যে সংযোগ ব্যাখ্যার অপেক্ষা রাখে না। আল্লাহ তায়ালা আযাব সংক্রান্ত হুশিয়ারীর আগে ক্ষমার সুসংবাদ দিয়েছেন। কারণ এটাই তার মূল ইচ্ছা। কেননা তিনি দয়া ও করুণাকে নিজের জন্যে অপরিহার্য বিষয় হিসাবে গণ্য করেছেন। অবশ্য মাঝে মাঝে শুধু আযাবের উল্লেখ এবং কখনো বা প্রথমে আযাবের উন্লেখ করেন। সেটা সংশ্লিষ্ট স্থানের বিষয়বস্তুর দাবী বলেই করে থাকেন। এরপর হযরত লুত (আ.)-এর জাতির কাছে প্রেরিত ফেরেশতা ও হযরত ইবরাহীম (আ.)-এর যে ঘটনা ঘটে, তার উন্লেখ করা হয়েছে। সংশিষ্ট পূর্বাপর বক্তব্যের সাথে সংগতি রক্ষা করেই হযরত ইবরাহীম ও হযরত লুত (আ.)-এর কাহিনীর এ অংশটা কোরআনের বিভিন্ন স্থানে বিভিন্ন ভংগিতে বর্ণনা করা হয়েছে। কোথাও কোথাও হযরত লুত (আ.)-এর কাহিনী এককভাবে ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।