বস্তুত এটাই শাশ্বত নীতি । এটাই আল্লাহর নিয়ম | এটাই চিরাচরিত রীতি । আল্লাহ তায়ালা হেদায়াত ও গোমরাহীর ব্যাপারে এই নীতিটাকেই বেছে নিয়েছে যে, তার একনিষ্ঠ অনুগত বান্দাদের ওপর শয়তানের কোনো প্রভাব খাটবে না, কোনো কর্তৃত্ব চলবে না এবং সে তাদেরকে প্রলুব্ধ ও প্ররোচিত করতে পারবে না। কেননা তারা শয়তানের নাগালের বাইরে থাকবে, তারা তার স্পর্শ থেকে নিরাপদ ও সুরক্ষিত থাকবে এবং তাদের অন্তরের ভেতরে প্রবেশ করার সকল পথ শয়তানের জন্যে রুদ্ধ থাকবে । কারণ সেসব বান্দাদের দৃষ্টি থাকবে সব সময় আল্লাহর দিকে নিবদ্ধ, তাদের জন্মগত স্বভাবই তাদেরকে আল্লাহর সাথে সংযুক্ত রাখবে এবং তা দ্বারাই তারা আল্লাহর নীতি উপলব্ধি করবে । শয়তানের কর্তৃত্ব চলবে শুধু তার পদাংক অনুসারী পথ্রষ্টদের ওপর। তারা আল্লাহর একনিষ্ঠ বান্দাদের আওতা বহির্ভূত। বাঘ যেমন দলছুট ছাগলকে শিকার করে, শয়তানও তেমনি দলছুট মানুষকে পাকড়াও করে। পক্ষান্তরে একনিষ্ঠ অনুগত বান্দাদেরকে আল্লাহ তায়ালা বিপথগামী হতে দেন না। আল্লাহর বান্দারা যদি সাময়িকভাবে পিছিয়ে পড়ে, তবুও আল্লাহর সর্বব্যাপী রহমত তাদেরকে আপন আশ্রয়ে টেনে নেয় এবং অনতিবিলম্বেই তারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। এই বিপথগামীদের পরিণতি কী? এটা শুরু থেকেই জানিয়ে আসা হচ্ছে। এখানে পুনরায় আল্লাহ তায়ালা বলছেন, “তাদের সকলের জন্যে রয়েছে জাহান্নামের প্রতিশ্রতি ৷ জাহান্নামের রয়েছে সাতটা দরজা । প্রত্যেক দরজার জন্যে তাদের একটা নির্দিষ্ট অংশ রয়েছে। এই সাতটা দরজা নিছক বহুত্ব বোঝানোর জন্যেও হতে পারে, আবার যথার্থ সংখ্যা বুঝানোর জন্যেও হতে পারে । যেটাই হোক, এতে মূল বিষয়ের কোনো পার্থক্য হয় না। বিপথগামীদের যেমন শ্রেণী বিভাগ ও স্তরভেদ থাকে, তেমনি ভ্রষ্টতারও রকমফের থাকে । এই স্তরভেদ ও কৃতকর্মের রকমফের অনুপাতেই প্রত্যেক দরজায় প্রবেশকারীদের শ্রেণী নির্ণিত হবে। এ পর্যন্ত এসেই কাহিনীর দৃশ্যের পরিসমাপ্তি ঘটেছে। এখানে এসে কাহিনীর শিক্ষা বর্ণনা করা হয়েছে । কিভাবে শয়তান মানুষের অন্তরে অনুপ্রবেশ করার পথ পেয়ে যায়, কিভাবে মানুষের মাটির উপাদান আত্মার উপাদানের ওপর বিজয়ী হয়, সেটা ব্যাখ্যা করা হয়েছে। বলা হয়েছে যে, যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক মযবুত রাখে এবং আল্লাহর রূহ ফুঁকে দেয়ার প্রভাবকে সংরক্ষণ করে, তার ওপর শয়তানের কর্তৃত্ব চলে না। তারপর বিপথগামীদের পরণতি বর্ণনা প্রসংগে অনুগত বান্দাদের প্রতিদানও তুলে ধরা “নিশ্চয়ই মোত্তাকী ও পরহেজগাররা বাগানে ও ঝর্ণাসমূহে অবস্থান করবে । যাও, শান্তির সাথে নিরাপদে তার মধ্যে প্রবেশ করো ....” মোত্তাকী বলা হয় তাদেরকে, যারা সব সময় আল্লাহর দিকে লক্ষ্য রাখে এবং নিজেদেরকে তার আযাব থেকে ও আযাবের কারণগুলো থেকে মুক্ত রাখে । সম্ভবত বেহেশতের ঝর্ণাগুলোকে এখানে দোযখের দরজাগুলোর বিপরীতে উল্লেখ করা হয়েছে। মোত্তাকীরা নিরাপদে ও শান্তির সাথে বেহেশতে এবং না-ফরমানরা ভয় ও ত্রাসের সাথে দোযখে প্রবেশ করবে । আন্মাহ বেহেশতবাসীর মন থেকে সকল হিংসা দ্বেষ দূর করে দেবেন এ কথাটার ঠিক বিপরীতে ইতিপূর্বে দেখানো হয়েছে যে, ইবলীসের মন হিংসায় পরিপূর্ণ । বেহেশতে কোনো দুঃখ-কষ্ট কাউকে স্পর্শ করবে না এবং কেউ সেখান থেকে বহিষ্কৃত হবার আশংকাও করবে না। পৃথিবীতে তারা যে আল্লাহকে ভয় করতো এটা তারই প্রতিদান। পৃথিবীতে আল্লাহকে ভয় করে চলার কারণেই আখেরাতে তারা নিশ্চিন্ত, নিরাপদ' ও শংকামুক্ত থাকবে এবং আল্লাহর শান্তিময় নৈকট্য লাভ করবে। ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।