Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

সৃষ্টির প্রাথমিক উপাদান শুকনো ম্রটির কথাই শুধু উন্লেখ করেছিলো, কিন্তু অপর উপাদান আল্লাহর ফুঁকে দেয়া 'রূহের” কথা উল্লেখ করেনি, যা মাটির সাথে সামঞ্জস্যপূর্ণ । সে চরম দন্ভভরে বললো যে, মাটির তৈরী মানুষকে সেজদা করা তার শ্রেষ্ঠত্ব ও আভিজাত্যের পক্ষে বেমানান । এর ফল যা হবার তাই হলো । আল্লাহ তায়ালা বললেন, 'বেশ, তাহলে তুমি বেহেশত থেকে বেরিয়ে যাও। কারণ তুমি বিতাড়িত ও ধিকৃত। কেয়ামত পর্যন্ত তোমার ওপর অভিসম্পাত!" এটা ছিলো তার অবাধ্যতা ও উদ্ধত্যের শাস্তি । এবারে তার প্রতিহিংসাপরায়নতা ও ওুদ্ধতার স্বভাব নগ্নভাবে আত্মপ্রকাশ করলো। “সে বললো, হে আমার প্রভু, তাহলে আমাকে কেয়ামত পর্যন্ত সময় দিন। আল্লাহ তায়ালা বললেন, ঠিক আছে, তোমাকে সেই সর্বজনবিদিত দিন পর্যন্ত সময় দেয়া গেলো ।” শাকসতালন তেত্ভানে খোকা দেকস ইবলীস যে কেয়ামত পর্যন্ত অবকাশ চাইলো, সেটা এ জন্যে নয় যে, সে আল্লাহর সামনে যে অপরাধ করেছে, তার জন্যে অনুশোচনা করবে কিংবা তার করা মহাপাপের জন্যে আল্লাহর কাছে তাওবা করবে, বরং আল্লাহ তায়ালা তাকে অভিশপ্ত করায় এবং তাকে হেদায়াতের পথ থেকে বিতাড়িত করায় আদম ও তার বংশধরের ওপর প্রতিশোধ নেয়ার জন্যে । সে তার অভিশপ্ত হওয়ার দায় নিজের জঘন্য খোদাদ্রোহিতার ওপর বর্তানোর পরিবর্তে আদম (আ.)-এর ওপর আরোপ করলো । “সে বললো, হে আমার প্রভু, তুমি যেহেতু আমাকে বিপথগামী করে দিলে, তাই আমিও তাদের জন্যে পৃথিবীতে গুনাহের কাজ সমুহকে শোভন করে তুলবো এবং তাদের সবাইকে বিপথগামী করবোই । তবে তোমার অনুগত ও একনিষ্ঠ বান্দাদের কথা আলাদা ?” এ কথাটা দ্বারা ইবলীস তার লড়াইয়ের ময়দানকে চিহ্নিত করে দিলো । ময়দানটা হলো পৃথিবী । সে কোন্‌ হাতিয়ার দ্বারা লড়বে তাও জানিয়ে দিলো । হাতিয়ারটা হলো তাদের গুনাহের কাজকে মানুষের কাছে শোভনীয় করে তোলা । অর্থাৎ খারাপ কাজকে সুন্দর করে সাজানো এবং সেই কৃত্রিম সৌন্দর্যে মোহিত করার মাধ্যমে তাকে ওই খারাপ কাজ করতে প্ররোচিত করা। সুতরাং মানুষ তখনই পাপ করে, যখন শয়তান তাকে পাপ নয় বরং ভালো ও সৎ কাজের আকারে সাজিয়ে দেখায় এবং কাজটা আসলে যেমন, তার সম্পূর্ণ বিপরীত রূপে তাকে রূপায়িত করে। কাজেই মানুষকে শয়তানের অস্ত্র কী, তা চিনতে ও জানতে হবে । যখনই কোনো জিনিসকে তার ভালো লাগে ও তার প্রতি আকর্ষণ অনুভব করে, তখন সে সম্পর্কে তাকে সাবধান হতে হবে। কেননা সেখানে শয়তানের উপস্থিত থাকা বিচিত্র নয়। অবশ্য যারা আল্লাহর সাথে গভীর সম্পর্ক বজায় রাখে এবং তার যথোচিতভাবে এবাদাত করে শয়তান নিজেই বলেছে যে, সেই সব একনিষ্ঠ বান্দাদের ওপর তার কোনো কর্তৃত্ব খাটবে না। আল্লাহর যে সব বান্দা নিজেদেরকে আল্লাহর খালেছ বান্দায় পরিণত করে, এবং তার এমন এবাদাত ও আনুগত্য করে যেন তাকে তারা সর্বক্ষণ দেখছে, তাদের জন্যে আল্লাহ তায়ালা নিজেও খালেছ ও নিবিষ্ট হয়ে যান। এ ধরনের বান্দাদের ওপর শয়তানের জারিজুরি অচল। অভিশপ্ত ইবলীস এই ব্যতিক্রমের কথা স্বীকার করতে বাধ্য হয়েছিলো । কেননা সে জানতো যে, এটা অনিবার্য । কারণ এটা আল্লাহর চিরন্তন ও শ্বাশ্বত নীতি যে, যে ব্যক্তি তার জন্যে একনিষ্ঠ হয়ে যায় তিনিও তার আপনজন হয়ে যান এবং তাকে রক্ষা ও তত্বাবধান করেন। এ জন্যেই তিনি - এটাই আমার সরল ও সঠিক পথ। আমার বান্দাদের ওপর তোমার কোনো কর্তৃত্ব নেই। তবে তোমার অনুসারী বিপথগামীদের কথা স্বতন্ত্র।' ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।