“তবে ইবলীস বাদে, সে সেজদাকারীদের অন্তর্ভূক্ত হতে অস্বীকার করলো ।" বস্তুত ইবলীস ফেরেশতাদের থেকে ভিন্ন আর এক সৃষ্টি। ইবলীস আগুনের এবং ফেরেশতারা নূরের সৃষ্টি । ফেরেশতারা আল্লাহর কোনো হুকুম অমান্য করে না, বরং প্রতিটি হুকুম মান্য করে, আর ইবলীস প্রত্যাখ্যান করলো ও বিরুদ্ধাচরণ করলো । সুতরাং সে যে ফেরেশতাদের জাতিভুক্ত নয়, তা সুনিশ্চিত। এমতাবস্থায় প্রশ্ন ওঠে যে, “সকল ফেরেশতা সেজদা করলো ইবলীস বাদে' এ ধরনের বাক্য ব্যকরণের “এসতেসনা' (কোনোটাকে বাদ দিয়ে কথা বলা) সংক্রান্ত বিধির সাথে কিভাবে সামঞ্জস্মশীল হয়? এর জবাব এই যে, একই জায়গায় অবস্থান বা একই কাজে সম অংশীদার হওয়ার কারণে বাক্যে ভিন্ন জাতিকেও এক জাতিভুক্ত হিসাবে উল্লেখ করা হয়ে থাকে। যেমন বলা হয়, “অমুকের ছেলেরা সবাই উপস্থিত হয়েছে কিন্তু আহমদ আসেনি ।' এখানে আহমাদ অন্য ব্যক্তির ছেলে । কিন্তু সে একই স্থানে অবস্থান করতো বা একই আদেশের আওতাধীন ছিলো । পুনরায় প্রশ্ন ওঠে যে, আল্লাহ তায়ালা যখন স্পষ্ট করে বলেছেন যে, “যখন তোমার প্রভু ফেরেশতাদেরকে বললেন.... ' তখন ইবলীস কিভাবে এই হুকুমের অন্তর্ভুক্ত গন্য হলো? জবাব এই যে, পরবর্তী বক্তব্য “সে অস্বীকার করলো .... " দ্বারাই বুঝা যায় যে, সেও এই আদেশের আওতাভুক্ত ছিলো । তা ছাড়া সূরা “আরাফে' দ্ধযর্থহীন ভাষায় বলা হয়েছে, “আল্লাহ তায়ালা ইবলীসকে বললেন, আমি তোমাকে নির্দেশ দেয়ার পরও সেজদা করতে তোমাকে কিসে বাধা দিলো?' কোরআনের বাচননীতিই এ রকম যে, অনেক ক্ষেত্রে পরবর্তী বাক্যের বক্তব্যই পূর্ববর্তী বাক্যের অস্পষ্টতা দূর করার জন্যে যথেষ্ট হয়ে থাকে । 'তোমাকে আমি নির্দেশ দেয়ার পরও সেজদা করতে তোমাকে কিসে বাধা দিলো” আল্লাহর এই উক্তিই সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে, সেজদার আদেশ ইবলীসকেও দেয়া হয়েছিলো । এই আদেশ অবিকল ফেরেশতাদেরকে দেয়া আদেশই হতে হবে-এমন কোনো কথা নেই? এমনও হতে পারে যে, কোনো এক উপলক্ষে ইবলীস ফেরেশতাদের সাথে থাকার কারণে এ আদেশ তাদের সাথে সাথে তাকেও দেয়া হয়েছিলো । আবার আলাদাভাবে তাকেও এ আদেশ দেয়া হয়ে থাকতে পারে, কিন্তু তাকে হেয় করার জন্যে এবং ফেরেশতাদের মর্যাদা বাড়ানোর লক্ষ্যে সেটা উল্লেখ করা হয়নি । তবে আয়াতের সুস্পষ্ট ভাষ্য ও ইবলীসের আচরণ থেকে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে, সে ফেরেশতাদের জাতিতুক্ত ছিলো না। এটাই হচ্ছে আমার অভিমত । যাই হোক, আমরা এখানে কয়েকটা স্বীকৃত অদৃশ্য তত্ব নিয়ে আলোচনা করছি। এগুলোর প্রকৃত স্বরূপ সম্পর্কে ওহীর ভাষায় যতোটুকু বলা হয়েছে, তার চেয়ে বেশী কোনো ধারণা আমাদের নেই। কেননা আমি আগেই বলেছি যে, কোনো অবস্থাতেই এ সম্পর্কে বিশদ তথ্য জানার কোনো সুযোগ আমাদের নেই। এসব অদৃশ্য বিষয় কোনো পদার্থ হোক আল্লাহর কোনো সৃষ্টির গুণ বৈশিষ্ট্য হোক অথবা নিদর্শন হোক, সীমাবদ্ধ মানবীয় বিবেক-বুদ্ধির কাছে সবই সমান। “আল্লাহ তায়ালা বললেন, ওহে ইবলীস, তোমার কী হয়েছে যে, তুমি সেজদা করলে না? সে বললো, যে মানুষকে আপনি শুকনো ঠনঠনে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, তাকে সেজদা করতে আমি প্রস্তুত নই।' রা ইবলীসের মধ্যে বিদ্যমান অহংকার আত্মন্তরিতা ও অবাধ্যতার স্বভাব যে তার সৃষ্টির উপাদান অতুষ্ণ আগুন থেকেই উৎসারিত, সে কথাই এই উক্তির মধ্য দিয়ে ব্যক্ত হয়েছে। ইবলীস মানুষের ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।