Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

বর্ণনা করেছে, তার আলোকে যে কথাগুলো স্বাভাবিকভাবেই এসে পড়ে, এখানে সেগুলোই উন্লেখ করা হলো। এরপর আমরা পুনরায় কাহিনীর বিবরণে আসছি। আল্লাহ তায়ালা ফেরেশতাদেরকে বললেন, আমি শুকনো ঠনঠনে ছাচে ঢালা মাটি দিয়ে মানুষ সৃষ্টি করবো । তাকে যখন পুরোপুরিভাবে তৈরী করবো এবং তার ভেতরে আত্মা ফুকে দেবো, তখন তোমরা তাকে সেজদা করো ।" বস্তুত আল্লাহ তায়ালা যা বলেছিলেন, সেটাই বাস্তবে পরিণত হয়েছিলো । কেননা আল্লাহর কথাই সিদ্ধান্ত, আর সিদ্ধান্ত মানেই তীর ইচ্ছানুযায়ী সৃষ্টি । এখানে এরপ প্রশ্ন করা আমাদের অনধিকার চর্চার শামিল যে, আল্লাহ তায়ালা যেমন অনাদি অনন্ত সত্ত্বা, তেমনি তার প্রতিটা কাজ বা কথাও অনাদি অনন্ত ও চিরস্থায়ী । এরূপ চিরস্থায়ী ও চিরঞ্জীব সত্ত্বার কথা ও কাজের সাথে ঠনঠনে শুকনো মাটির ন্যায় একটা নশ্বর পদার্থের সংযোগ কিভাবে ঘটলোঃ এ ধরনের বিতর্ক তোলা বিবেকের সাথে বিদ্রুপ করার শামিল এবং বিবেককে তার সেই স্বাভাবিক সীমানার বাইরে টেনে নিয়ে যাওয়ার শামিল । কেননা মানুষের চিন্তা, উপলব্ধি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সীমাবদ্ধ । এ বিষয়ে বিতর্ক তোলার একমাত্র কারণ হলো মানবীয় বিবেকের স্বভাব প্রকৃতি, বৈশিষ্ট্য ও সীমা সম্পর্কে চরম অজ্ঞতা এবং তাকে তার স্বাভাবিক কর্মক্ষেত্রের বাইরে বিচরণে বাধ্য করার | অপপ্রয়াস, যাতে আল্লাহর কর্মকান্ডকে মানুষের বোধশক্তির সমপর্যায়ে নামিয়ে আনা যায়। বস্তুত এই প্রয়াস বোধ শক্তির ব্যবহারের ক্ষেত্রে চরম নির্বুদ্ধিতা এবং একটা মৌলিক নীতিগত ভ্রান্তি ছাড়া আর কিছু নয়। সে প্রশ্ন তোলে যে, নশ্বর ও অবিনশ্বরের মাঝে কিভাবে সংযোগ ঘটে? তার পরে নিজেই এই সংযোগ সম্ভব বা অসম্ভব বলে জবাব দেয় এবং তারপর নিজেই তার কারণ ব্যাখ্যা করে। অথচ মানুষের বিবেক-বুদ্ধিকে আদৌ এই বিষয়ে চিন্তা ভাবনা করা ও সিদ্ধান্ত নেয়ার অনুরোধ কিংবা আহ্বান জানানো হয়নি। কেননা আল্লাহ তায়ালা বলেন, এ কাজটা সম্পন্ন হয়ে গেছে। কিভাবে হয়েছে তা তিনি বলেন না। সুতরাং ব্যাপারটা প্রতিষ্ঠিত মানুষের. বিবেক একে অস্বীকার করার অধিকার রাখে না। সে নিজের মনগড়া ব্যাখ্যা দ্বারা তাকে পুনঃ প্রতিষ্ঠিত করার অধিকারও রাখে না । শুধু আল্লাহর উক্তিকে মেনে নেয়ার ক্ষমতা ও অধিকারটুকুই তার রয়েছে। কেননা সিদ্ধান্ত গ্রহণের উপায়-উপকরণগুলো তার আয়ত্বাধীন নয়। সে একটা নশ্বর প্রাণী । সে অবিনশ্বর সত্ত্বা সম্পর্কে বা নশ্বরদের সাথে অবিনশ্বরের সংযোগ সম্পর্কেও সিদ্ধান্ত গ্রহণে সক্ষম নয়। অবিনশ্বর খোদা সম্পর্কে কোনো রকমের সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতাই যে নম্বরের নেই, এই স্বতসিদ্ধ সত্য বা যৌক্তিক সত্য যদি বিবেক শুরুতেই মেনে নেয়, তবে সে নির্বোধের মতো নিজের শক্তিকে তার নিরাপদ কর্মক্ষেত্রের বাইরে প্রয়োগ করা থেকে বিরত থাকতে পারে। তাফসীর “ফী যিলালিল কোরআন'-এর রীতির ব্যতিক্রম ঘটিয়ে আমি এ বিষয়টি নিয়ে বেশ দীর্ঘ আলোচনা করে ফেললাম । এর উদ্দেশ্য ছিলো অদৃশ্য বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা ও আলোচনা করার জন্যে এমন একটা মূলনীতি বেঁধে দেয়া, যা দ্বারা হৃদয়ের ঈমানী পরিতৃপ্তির উর্ধ্রে' বুদ্ধিবৃত্তিক পরিতৃপ্তিও লাভ করা যায়। ইন্বলীলেন্ন সেজদা ও একটি ভ্ত্প খান্ণা এবার আসুন দেখা যাক, কাহিনীর পরবর্তী অংশটা কী ছিলো, বস্তুত এটাই ফেরেশতাদের জন্মগত স্বভাব । তারা কোনো বাদ-প্রতিবাদ বা দ্বিধাদবন্দু ছাড়াই নিঃশর্ত ও সর্বাত্মক আনুগত্য প্রকাশ করে থাকে। ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।