শক্তির সীমার বাইরে এমন ধ্যান-ধারণা ও চেতনা দান করে, যা তাকে কখনো কখনো পার্থিব ও জাগতিক সীমানার বাইরে নিয়ে যায়। ও মাটির স্বাভাবিক ভারত্ব এবং মাটির সাথে সম্পৃক্ত খাদ্য, পানীয়, এন্দ্রিক ঝোঁক, এন্দ্রিক আবেগ উচ্ছাস জনিত চাহিদাসমূহ, দুর্বলতা ও অক্ষমতা এবং দুর্বলতা ও অক্ষমতাজনিত ধ্যান-ধারণা ঝৌক-আবেগ ও তৎপরতা তার ভেতরে বিদ্যমান থাকা সত্তেও একমাত্র আত্মার প্রভাবে সে এ সবের আকর্ষণ ও সীমাবদ্ধতার উর্ধে ওঠার ক্ষমতা লাভ করে । মাটির উপাদান জনিত গুণবৈশিষ্ট্য এবং আধ্যাত্মিক উপাদানজনিত গুণ বৈশিষ্ট্যের মধ্যে ভারসাম্য স্থাপনই হচ্ছে মানুষের জন্যে নির্ধারিত ও কাংখিত শ্রেষ্ঠত্রে সর্বোচ্চ স্তর। মানুষ দুই ধরনের গুণ-বৈশিষ্ট্যের কোনো একটি থেকেও পুরোপুরি বঞ্চিত হয়ে সে পুরোদস্তুর ফেরেশতা কিংবা পুরোদস্তুর পশুতে রূপান্তরিত হোক-এটা কখনো কাম্য নয়। এ দুটোর কোনো একটাকে পুরোপুরিভাবে অর্জন করা মনুষত্বের উচ্চ মার্গে উন্নীত হওয়ার সমার্থক নয়। একারণেই পূর্ণ ভারসাম্যকে ব্যাহত করে এমন মহতৃ মানুষের জন্যে ও তার মৌলিক গুণ বৈশিষ্ট্যের জন্যে ত্রুটি বিশেষ । আর যে মহৎ উদ্দেশ্যে মানুষকে এমন বৈশিষ্ট্যপূর্ণভাবে সৃষ্টি করা হয়েছে, সে মহৎ উদ্দেশ্যও ব্যাহত হয় তার ওই ভারসাম্যহীনতায়। যে ব্যক্তি তার দৈহিক জৈবিক শক্তিগুলোকে নিষ্ক্রিয় করে রাখে, সে আধ্যাত্মিক শক্তিগুলোকে নিক্ক্রিয় করে রাখে যে ব্যক্তি তারই সমকক্ষ । উভয়েই নিজ নিজ জন্মগত স্বভাব প্রকৃতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। মহান স্রষ্টা রব্বুল আলামীন আল্লাহ তায়ালা তার জন্যে যা কামনা করেননি, তারা উভয়ে সেটাই কামনা করে । উভয়ে নিজের আসল সত্ত্বার একাংশকে ধ্বংস করার কারণে আত্মঘাতী হবার অপরাধে অপরাধী এবং এই আত্মঘাতী ভূমিকা সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহী করতে বাধ্য। এ কারণেই যে ব্যক্তি বৈরাগ্য অবলম্বন করতে চেয়ে আর কখনো স্ত্রীলোকের ধারে কাছেও যাবে না বলে সংকল্প প্রকাশ করেছিলো, যে ব্যক্তি একদিনও পানাহার না করে এক নাগাড়ে রোযা রাখতে চেয়েছিলো এবং যে ব্যক্তি একটুও না ঘৃমিয়ে সারারাত জেগে নামায পড়ার ইচ্ছা প্রকাশ করেছিলো, তাদেরকে রসূল (স.) ধিক্কার দিয়েছিলেন। হযরত আয়েশা (রা.) বর্ণিত হাদীসে এই ধিক্কারের বিবরণসহ রসূল (স.)-এর এই উক্তিও উদ্ধৃত হয়েছে যে, যে ব্যক্তি আমার নীতি পছন্দ করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মানুষকে এরপ স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছে বলে এই স্বভাবের ভিত্তিতেই ইসলাম মানুষের জন্যে তার শরীয়তের বিধান প্রবর্তন করেছে। এর ভিত্তিতেই সে মানুষের জন্যে এমন বিধান দিয়েছে, যাতে মানুষের বিভিন্ন যোগ্যতা ক্ষমতার মধ্যেকার কোনো একটি যোগ্যতা ক্ষমতাও ধ্বংস বা নিষ্ক্রিয় হয় না। এ বিধানের প্রখান বৈশিষ্ট্য হলো, মানুষের সব কটা যোগ্যতা-ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করা, যাতে প্রতিটা যোগ্যতা-ক্ষমতা কোনো প্রকার সীমালংঘন কিংবা দুর্বলতা ছাড়াই নিজ নিজ ভূমিকা পালন করে এবং একটা অপরটার ওপর আগ্রাসন না চালায় । এ ধরনের প্রতিটা আগ্রাসন ও সীমা অতিক্রমের ঘটনা অনিবার্ধভাবে নিস্ক্িয়তা ও ধ্বংস ডেকে আনে। মানুষকে তার সহজাত স্বভাব ও স্বভাবসুলভ গুণ বৈশিষ্ট্যকে সংরক্ষণের দায়িতৃ দেয়া হয়েছে এবং তার জন্যে তাকে আল্লাহর কাছে জবাবদিহী করতে হবে । ইসলাম মানুষের জন্যে যে আইন বিধান দিয়েছে, তা তার এই গুণ বৈশিষ্ট্যগুলোকে সংরক্ষণ করে, যা আল্লাহ তায়ালা তাকে খামখেয়ালীভাবে নয়, বরং সুপরিকল্লিতভাবে দিয়েছেন। কোরআন মানব সৃষ্টির যে তত্ব ও তথ্য ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।