Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

না হয়। এই মৌলিক সত্য এই যে, মানুষের মূল উপাদান মাটি থেকে প্রস্তুত হয়েছে এবং এই উপাদানটি প্রস্তুত করতে তাতে সুনিশ্চিতভাবে পানি ঢোকাতে হয়েছে। সুতরাং কোরআনের দৃষ্টিকোণ থেকে যে বিষয়টি সন্দেহাতীতভাবে সত্য তা চিরস্থায়ী । আজও পর্যন্ত তার সাথে কোনো মতবাদের সংঘাত হয়নি এবং ভবিষ্যতেও হবে না। এক্ষণে প্রশ্ন এই যে, এই মাটি-তার সুবিদিত প্রকৃত্গিত জড়ত থেকে প্রথমে জীবতে ও পরে মানবীয় জীবত্ে উন্নীত হলো কিভাবে? এখানে সেই দুর্ভেদ্য রহস্য নিহিত, যার ব্যাখ্যা দিতে গোটা মানবজাতি অপারগ । সজীব প্রাণীর প্রথম দেহকোষটিতে কিভাবে প্রাণ সঞ্চারিত হয়েছিলো, ক্রম-বিকাশ ও ক্রম-বিবর্তন সংক্রান্ত মতবাদের আলোকে তা আজও রহস্যাবৃত রয়ে গেছে । কেউ দাবী করতে পারে না যে, সে এ রহস্যে জট খুলতে পেরেছে । আর সমগ্র প্রাণী জগতের ওপর সুনিশ্চিত শ্রেষ্ঠত্বের অধিকারী মানব দেহের কোষে কিভাবে প্রাণ সঞ্চারিত হয়েছিলো, সেটাতো এমন রহস্য, যার জট খুলতে সমস্ত মানবীয় মতবাদ নিন্ফল প্রমাণিত হয়েছে । কেননা এখানে একটা নিস্প্রাণ পদার্থ শুধু সজীব প্রাণীতে রূপান্তরিত হয়নি, বরং অনেক উচ্চতর পর্যায়ের শক্তি, মেধা, মনন, চেতনা ও গুণাবলী সম্বলিত প্রাণীতে রূপান্তরিত হয়েছে। এই উন্নততম ও শ্রেষ্ঠতম প্রাণী কিভাবে সৃষ্টি হলো, তার সহজ ও সরল ব্যাখ্যা দিয়েছে পবিত্র আল কোরআন, “যখন আমি তাকে সৃষ্টি করবো এবং তার ভেতরে রূহ ফুঁকে দেবো,...' অর্থাৎ আল্লাহর “রূহ বা আত্মাই এই নগণ্য সৃষ্টিকে এতো মহৎ ও সেরা সৃষ্টিতে পরিণত করেছে। আল্লাহ তায়ালা কিভাবে ফুঁকে দিলেন, সে প্রশ্ন তোলা একেবারেই অবান্তর । কেননা, মহান স্রষ্টা আল্লাহ তায়ালা কিভাবে তার সৃজন কার্য সম্পাদন করেন, সেটা বুঝবার সাধ্য মানুষের নেই। এ পর্যন্ত এসেই আমরা সে গন্তব্যে উপনীত হই, যেখানে এসে আমরা নিশ্চিন্ত ও তৃপ্ত মনে স্থির হয়ে দীড়াতে পারি। ও মানুষের আগে শয়তানকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছিলো । কাজেই বলা যায় যে, সৃষ্টির দিক থেকে সে মানুষের চেয়ে বয়োজ্যেষ্ঠ । আমরা শুধু এতোটুকুই জানি । তবে শয়তান কেমন এবং তার সৃষ্টি কিভাবে সম্পন্ন হয়েছিলো সেটা ভিন্ন ব্যাপার । তা নিয়ে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই। আমরা বুঝি যে, তার কোনো কোনো চারিত্রিক বৈশিষ্ট্য আগুনের বৈশিষ্ট্যের ংশ। সে আগুনের সৃষ্টি বিধায় মাটির তৈরী জিনিসে প্রভাব বিস্তার করা তার স্বভাব । আর সে অতুষ্ণ বিষাক্ত আগুনের সৃষ্টি বিধায় সে মাটির তৈরী প্রাণীকে যন্ত্রণা দিতে ও তার কাছে ঘন ঘন এসে প্ররোচণা দিতে সক্ষম । তারপর কাহিনীর আগাগোড়া পর্যালোচনা থেকে আমাদের কাছে এও স্পষ্ট হয়ে যায় যে, অহংকার ও আত্মন্তরিতাও শয়তানের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য, আর এটা আগুনের স্বভাবেরই কাছাকাছি। ঠনঠনে শক্ত মাটিতে রূপান্তরিত নরম ও নমনীয় মাটি থেকেই মানুষকে সৃষ্টি করা হয়েছিলো । তারপর তাকে সৃষ্টি করা হয়েছিলো আল্লাহর ফুঁক থেকে তথা ফুঁকে দেয়া রূহ থেকে-যা তার ও যাবতীয় প্রাণীর মধ্যে প্রভেদ সৃষ্টি করে এবং তাকে মানবীয় গুণাবলী দান করে । এই গুণাবলীর মধ্যে সর্বপ্রথম গুণটি হলো মনুষ্যত্বের উচ্চতর মর্যাদায় উন্নীত হবার যোগ্যতা । এই আত্মা তাকে আল্লাহর নিকটতম ফেরেশতাদের ঘনিষ্ঠ করে দেয়, তাকে আল্লাহর সাথে মিলিত হবার যোগ্য বানায়, তার কাছ থেকে প্রেরণা লাভের উপযুক্ত করে এবং নিছক বস্তুনির্ভর ও দৈহিক-জৈবিক বিষয়সমূহের মধ্যে সীমাবদ্ধ না থেকে সে যাতে মন ও আত্মার সাথে সম্পৃক্ত বিষয়গুলো নিয়েও তৎপর হতে পারে, তার ক্ষমতা দান করে। এই আত্মাই তাকে সে গুপ্ত রহস্যের অধিকারী করে যা তাকে সময় ও কালের উর্ধ্বে অবস্থান করার সামর্থ যোগায় এবং তাকে দৈহিক ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।