Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

হলো। তারপর সে কেয়ামতের দিন পর্যন্ত অবকাশ চাইলো এবং সেটা তাকে দেয়া হলো । আরো বলা হয়েছে যে, আল্লাহর একনিষ্ঠ বান্দাদের ওপর ইবলীসের কোনো কর্তৃত্ব থাকে না। তার কর্তৃত্ব থাকে শুধু যারা তার অনুগত এবং আল্লাহর অনুগত নয় তাদের ওপর | তারপর উভয় পক্ষের পরিণাম বর্ণনার মধ্য দিয়ে এ কাহিনী শেষ হয়েছে এবং এ বিষয়ে কোনো বিশদ আলোচনা হয়নি। তবে তা কোরআনের মূল বক্তব্যের আওতাধীন রয়েছে। আর সেই সাথে দুই শ্রেণীর মানুষ এবং শয়তানের ক্ষমতা ও কর্তৃত্বের বর্ণনাও দেয়া হয়েছে। এবার আসুন কাহিনীর বিভিন্ন দৃশ্যের দিকে দৃষ্টিপাত করা যাক, “আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে ছাচে ঢালা মাটি থেকে । আর জ্ননকে ইতিপূর্বে সৃষ্টি করেছি অত্যুষ্ণ আগুন থেকে ।' (আয়াত ২৬-২৭) এই ভূমিকায় দুটো ভিন্ন ভিন্ন স্বভাবের পার্থক্য বর্ণনা করা হয়েছে। একটা স্বভাবের উৎপত্তি হয়েছে 'সালসাল' থেকে । সালসাল বলা হয় এমন শুকনো মাটিকে যাকে অন্য কোনো শক্ত পদার্থের সাথে আঘাত করলে ঠন্‌ ঠন্‌ করে এবং যাকে নরম ভিজে মাটি থেকেই নেয়া হয়। অপরটির উৎপত্তি অত্যুষ্ আগুন থেকে । পরবর্তীতে আমরা জানতে পারবো যে, মানুষের স্বভাবের একটা নতুন উপাদান হলো আল্লাহর রূহ থেকে নির্গত ফুৎকার। পক্ষান্তরে শয়তানের স্বভাব অত্যুষ্ণ আগুন থেকে জন্ম নেয়া স্বভাবই রয়ে গেছে। “আর সে সময়ের কথা স্মরণ করো, যখন তোমার প্রভু ররর 'আয়াত ২৮-৩৫) আল্লাহ তায়ালা ফেরেশতাদেরকে এ কথা কখন, কোথায় ও কিভাবে বলেছিলেন? এ প্রশ্নের জবাব আমি সূরা বাকারার তাফসীরে দিয়ে এসেছি। এর আসল জবাব দেয়ার কোনো উপায় নেই। কেননা আমাদের কাছে ওহীভিত্তিক এমন কোনো উক্তি নেই, যা থেকে এর জবাব পাওয়া যায়। অথচ সেই অদৃশ্য ব্যাপার সম্পর্কে নির্ভুল তথ্য জানা ওহী ছাড়া সম্ভব নয়। ওহী ছাড়া যাই বলা হবে, তা অন্ধকারে টিল ছোড়ার শামিল । শুকনো ঠনঠনে ছাচে ঢালা মাটি থেকে মানুষের সৃষ্টি এবং তার ভেতরে আল্লাহর রূহ ফুঁকে দেয়ার কাজটা কিভাবে সম্পন্ন হয়েছিলো? এ কাজটার পদ্ধতিও আমাদের অজানা । এ পদ্ধতি নির্ণয় করার কোনোই উপায় নেই। এ বিষয়ে কোরআনের অন্যান্য উক্তি, বিশেষত “আমি তো মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে' (সূরা মোমেনুন, আয়াত ১২) অতপর তিনি মানুষের বংশ বিস্তার করেছেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস থেকে' (সূরা সাজদাহ, আয়াত ৮) এর উদ্ধাতি দিয়ে বলা হয়ে থাকে যে, মানুষ ও জীবনের উত্স হলো এই পৃথিবীর মাটি এবং মাটির প্রধান প্রধান উপাদান, যা মানুষের শারীরিক গঠন ও যাবতীয় প্রাণীর গঠনে ভূমিকা পালন করে । আরো বলা হয়ে থাকে, “নির্যাস” শব্দটা থেকে ধারণা জন্মে যে, মানব সৃষ্টির প্রক্রিয়া কয়েকটা পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে । এটুকুই ওহীর উক্তির তাৎপর্য এর ওপর আন্দাজ অনুমানের ভিত্তিতে যেটুকুই বাড়িয়ে বুলা হবে, তা দিয়ে কোরআনের কোনোই প্রয়োজন নেই। বৈজ্ঞানিক গবেষণা তার সহজলভ্য উপায় উপকরণের সাহায্য নিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌছে যেতে পারে। এতে করে সে অনেক কাল্পনিক তত্ব ও মতবাদের নাগাল পেয়ে যেতে পারে। এ গুলোর মধ্য থেকে সে সেই সব তত্ব ও মতবাদকে বাস্তবায়িত করে, যে গুলোকে সে সহজে ও নিরাপদে বাস্তবায়িত করতে পারে৷ আর যেগুলো পরীক্ষা নিরীক্ষা ও গবেষণায় ধোপে টেকেনা « তাকে সে এমনভাবে গরিবর্তন করে, যাতে তা কোরআনে বর্ণিত কোনো মৌলিক সত্যের পরিপন্থী ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।